- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ
সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১সমাপিকা ক্রিয়া গঠিত হয়-
ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে
ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে
ধাতুর সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হয়ে
ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে
২প্রভাতে সূর্য উঠলে আঁধার দূর হয়- বাক্যটি কিসের উদাহরণ?
সমাপিকা ক্রিয়া
মৌলিক ক্রিয়া
অসমাপিকা ক্রিয়া
যৌগিক ক্রিয়া
৩গঠন অনুযায়ী সমাপিকা ক্রিয়া কত প্রকারের হতে পারে?
২ প্রকারের
৩ প্রকারের
৪ প্রকারের
৫ প্রকারের
৪অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কর্তা কত প্রকার?
বার প্রকার
তিন প্রকার
দুই প্রকার
ছয় প্রকার
৫বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হলে তাকে কী বলে?
এক কর্তা
অসমান কর্তা
শর্তাধীন কর্তা
নিরপেক্ষ কর্তা
৬কোন বাক্যের কর্তা নিরপেক্ষ?
তোমরা বাড়ি এলে আমি রওয়ানা হব
তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে
সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচলা শুরু করল
যত্ন করলে রত্ন মেলে
৭কোন বাক্যে অসমান কর্তা আছে?
সে যেতে যেতে থেমে গেল
বালিকাটি গান করে চলে গেল
তোমরা বাড়ি এলে আমি রওনা হব
এমন চাওয়া চাইতে নেই
৮কোন বাক্যের কর্তা নিরপেক্ষ?
আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে
বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
বৃষ্টি হয়েছে তাই আমরা যাব না
তুমি যদি যাও তবে সে যাবে
৯চন্দ্র আলো ছড়ালে চকোর পাখা মেলে। অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কোন ধরনের কর্তা ব্যবহৃত হয়েছে?
এক কর্তা
নিরপেক্ষ কর্তা
ব্যতিহার কর্তা
প্রযোজক কর্তা
১০সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথচলা শুরু করল- এখানে 'সূর্য' কোন ধরনের কর্তা?
অসমান কর্তা
এক কর্তা
প্রযোজক কর্তা
নিরপেক্ষ কর্তা
১১‘সাপেক্ষতা’- অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?
আজ গেলেও যা, কাল গেলেও তা
তিনি গেলে কাজ হবে
চারটা বাজলে স্কুলের ছুটি হবে
বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
১২‘আজ গেলেও যা কাল গেলেও তা’ এখানে ‘গেলেও’ ক্রিয়াটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
সম্ভাবনার বিকল্প
অন্তরতা
বিশেষণ বাচকতা
সাপেক্ষতা
১৩‘বৃষ্টিতে ভিজলে সর্দি হবে’-কী বুঝাতে ‘লে’ বিভক্তি ব্যবহৃত হয়েছে?
সম্ভাবনা
পরিণতি
ক্রিয়া
বিশেষণ
১৪কোন বাক্যটিতে ‘এ’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আছে?
আমি যেতে চাই
চেঁচিয়ে কথা বলো না
দেখিতে বাসনা মাগো তোমার চরণ
বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
১৫কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া আছে?
এ নদীতে প্রচুর মাছ আছে
রূপকথার গল্প শোন
আমরা হাত মুখ ধুয়ে বেড়াতে বের হব
তুমি কোথায় যাচ্ছ

