• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাচ্য
বাচ্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে?

উক্তি
বাচ্য
ভাষান্তর
বিভক্তি
বিস্তারিত ও মন্তব্য

বাচ্য কত প্রকার?

দুই প্রকার
তিন প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
বিস্তারিত ও মন্তব্য

যে বাক্যে কর্তা প্রধানরূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে তাকে কী বলে?

কর্তৃবাচ্য বলে
কর্মবাচ্য বলে
ভাববাচ্য বলে
কর্ম-কর্তৃবাচ্য বলে
বিস্তারিত ও মন্তব্য

কর্তৃবাচ্যের বাক্য কোনটি?

ছাত্ররা অঙ্ক কষছে
তোমাকে হাঁটতে হবে
আমার যাওয়া হবে না
বাঁশি বাজে ঐ মধুর লগনে
বিস্তারিত ও মন্তব্য

কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে?

কর্মকে
কর্তাকে
ভাবকে
অর্থকে
বিস্তারিত ও মন্তব্য

কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়?

কর্তৃবাচ্যে
কর্মবাচ্যে
ভাববাচ্যে
কর্মকর্তৃবাচ্যে
বিস্তারিত ও মন্তব্য

কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?

দ্বিতীয়া
ষষ্ঠী
শূন্য
দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য
বিস্তারিত ও মন্তব্য

দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে এটি-"

কর্মবাচ্য
কর্তৃবাচ্য
ভাববাচ্য
কর্মকর্তৃবাচ্য
বিস্তারিত ও মন্তব্য

'সে যেন আসে'- এটি কোন বাচ্যের উদাহরণ?

কর্তৃবাচ্য
কর্মবাচ্য
ভাববাচ্য
কর্মকর্তৃবাচ্য
বিস্তারিত ও মন্তব্য

১০

কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন বিভক্তির প্রয়োগ হয়?

দ্বিতীয়া
প্রথমা
তৃতীয়া
চতুর্থী
বিস্তারিত ও মন্তব্য

১১

কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়?

প্রথমা
দ্বিতীয়া
তৃতীয়া
পঞ্চমী
বিস্তারিত ও মন্তব্য

১২

রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল- এটি কোন বাচ্যের বাক্য?"

কর্তৃবাচ্য
কর্ম-কর্তৃবাচ্য
ভাববাচ্য
কর্মবাচ্য
বিস্তারিত ও মন্তব্য

১৩

কর্তৃপদে তৃতীয়া বা অনুসর্গ এবং কর্মপদে প্রথমা বিভক্তি ব্যবহার হয় কোন বাচ্যে?

কর্তৃবাচ্যে
কর্মবাচ্যে
ভাববাচ্যে
কর্মকর্তৃবাচ্যে
বিস্তারিত ও মন্তব্য

১৪

কোন উদাহরণটি কর্মবাচ্যের?

আমা কর্তৃক বইটি পঠিত হচ্ছে
শিকারি বাঘ মেরেছে
আমি বইটি পড়ছি
আলেকজান্ডার পারস্য দেশ জয় করেন।
বিস্তারিত ও মন্তব্য

১৫

কোনো বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে?

কর্মবাচ্য
কর্তৃকর্মবাচ্য
কর্তৃবাচ্য
ভাববাচ্য
বিস্তারিত ও মন্তব্য