• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ
ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভাষা আন্দোলনের পটভূমি

১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে প্রথমে পাকিস্তান সৃষ্টি হয়। তৎকালীন পূর্ববঙ্গ পাকিস্তানের একটি অংশে পরিণত হয়। পাকিস্তানের দুই অংশের মধ্যে ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি কোনো কিছুরই মিল ছিল না। প্রায় দুই হাজার কিলোমিটার ব্যবধানের পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) দুইটি ভূখণ্ডকে একটি দেশ করা হয় শুধু ধর্মের ভিত্তিতে। ফলে পাকিস্তান নামক এই নতুন রাষ্ট্রের শাসকগোষ্ঠী প্রথমেই বাঙালিকে শোষণ করার কৌশল হিসেবে বাংলা ভাষার ওপর আঘাত হানে। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে এ প্রশ্ন দেখা দিয়েছিল। সে সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন। তখনই আবদুল হক ও ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী, শিক্ষার্থী ও লেখকগণ এর প্রতিবাদ করেন। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন গঠিত হয় তমুদ্দুন মজলিস ১৯৪৭ সালের ২রা সেপ্টেম্বর। এই সংগঠনই ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশ করে। যেখানে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়।

তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে গঠিত হয় প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ', যার আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূইয়া। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের পাশাপাশি পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ, পূর্ববঙ্গ বুদ্ধিজীবী সমাজ, সাংবাদিক সংঘ বিভিন্ন সভা-সমিতিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। সবকিছুকে উপেক্ষা করে ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনের ঘোষণাপত্রে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধান সভার কাছে সুপারিশ করা হয়।

১৯৪৮ সালের প্রথম থেকেই শিক্ষিত বাঙালি সমাজ বাংলা ভাষার দাবি নিয়ে সোচ্চার হয়ে ওঠে। এ সময় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের এক সভায় শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলা কংগ্রেস পার্টির সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এর প্রতিবাদ করেন এবং বাংলাকেও অধিবেশনের অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। কিন্তু, মুসলিম লীগের সকল সদস্য এ দাবি প্রত্যাখ্যান করে। এ ঘটনায় পূর্ব বাংলার শিক্ষার্থীরা ব্যাপকভাবে প্রতিবাদ করতে থাকে। ২৬ ও ২৯শে ফেব্রুয়ারি ১৯৪৮ সালে ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়। ২রা মার্চ দেশের শিক্ষার্থী বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয় বারের মতো 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।

সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে ১১ই মার্চ ধর্মঘট পালিত হয়। আন্দোলনকারীদের দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা। ধর্মঘটের পক্ষে 'রাষ্ট্রভাষা বাংলা চাই' স্লোগানসহ মিছিল করার সময় পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হন। শামসুল হক, অলি আহাদ, শেখ মুজিবুর রহমান, কাজী গোলাম মাহবুবসহ অনেকেই গ্রেফতার হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৩-১৫ই মার্চ আবার ধর্মঘট পালিত হয়। এবার শুধু ঢাকা নয়, দেশের সর্বত্র ধর্মঘট ও আন্দোলন ছড়িয়ে পড়ে, বাঙালি সরকারি কর্মচারীরাও যোগ দেয় এ আন্দোলনে। তীব্র আন্দোলনের মুখে ১৫ই মার্চ মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীন আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে একটি চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তিতে গ্রেফতারকৃতদের মুক্তি, তদন্ত কমিটি গঠন, শিক্ষার মাধ্যম বাংলা, বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব আইন পরিষদে উত্থাপনসহ প্রভৃতি দাবি অন্তর্ভুক্ত ছিল।

১৯৪৮ সালের ১৯শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। ২১শে মার্চ রমনার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এবং ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। দুটি বক্তব্যেই তিনি রাষ্ট্র ভাষা হিসেবে বাংলা ভাষার দাবি অগ্রাহ্য করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন। সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা'। উপস্থিত ছাত্ররা আবদুল মতিনকে অনুসরণ করে তীব্র প্রতিবাদে 'না না' ধ্বনি দিয়ে ওঠে। এ সময় সারা পূর্ব পাকিস্তানেই ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে। ১৯৪৮ সালের ২৭শে নভেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় এসে বক্তৃতাকালে আবার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন। ছাত্ররা পূর্বের মতো এবারও 'না না' বলে প্রতিবাদ জানায়।

১৯৪৮ সালে করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব দেওয়া হয়। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ এর প্রতিবাদ করেন। আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্রের প্রচেষ্টা হিসেবে বাংলা ভাষা সংস্কারের নামে ১৯৪৯ সালের মার্চ মাসে 'পূর্ব বাংলা ভাষা কমিটি' গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রতিবাদ জানায়। ১৯৫০ সালের ১১ই মার্চ আবদুল মতিনকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি গঠিত হয়, যার নেতৃত্বে ভাষা আন্দোলন পুনরায় সঞ্জীবিত হতে থাকে।

১৯৫০ সালের সেপ্টেম্বর মাসে গণপরিষদ কর্তৃক গঠিত মূলনীতি কমিটির সুপারিশে বলা হয়, উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। দেশজুড়ে প্রতিবাদ সভা-সমাবেশ চলতে থাকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আততায়ীর হাতে নিহত হলে প্রধানমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি ঢাকায় খাজা নাজিমুদ্দিন তার বক্তব্যে জিন্নাহর প্রতিধ্বনি করে বলেন যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এ মন্তব্যের স্ফুলিঙ্গই রাষ্ট্র ভাষা আন্দোলনকে নতুন মাত্রা দেয়, যা সর্বাত্মক রূপ লাভ করে।

পূর্ববর্তী

ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ - অন্যান্য প্রশ্ন

ভাষা আন্দোলনের পটভূমিভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ভাষা আন্দোলনে নারীশহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্বরাজনৈতিক তৎপরতাযুক্তফ্রন্ট এবং প্রাদেশিক নির্বাচন (১৯৫৪ সাল)যুক্তফ্রন্ট গঠনের পটভূমি এবং ২১ দফা কর্মসূচি১৯৫৬ সালের সংবিধানপাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কখন?পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা?পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠাকালে দেশটির কত শতাংশ উর্দুভাষী জনগোষ্ঠী ছিল?১৯৪৭ সালে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাবে বাংলার কোন বুদ্ধিজীবী এর প্রতিবাদ করেন?তমদ্দুন মজলিস গঠিত হয় কার নেতৃত্বে?তমদ্দুন মজলিস কী?ভাষা আন্দোলনের আদি সংগঠন কোনটি?ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা কত তারিখে প্রকাশিত হয়?রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে ১৯৪৮ সালের কত তারিখে ধর্মঘট পালিত হয়?প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন?বাংলা ভাষার প্রশ্নটি প্রথম উত্থাপন করেন কে?পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে কে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান?সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কে ছিলেন?পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন কে?লিয়াকত আলী খান তৎকালীন পাকিস্তানের কে ছিলেন?'পূর্ববাংলা ভাষা কমিটি' কত সালে গঠিত হয়?বাঙালি জাতীয়তাবাদের জন্ম হয় কীভাবে?বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?'বাঙালি জাতীয়তাবাদ' বিকাশের প্রথম আন্দোলন কোনটি?কোন বৈষম্যের কারণে 'ভাষা আন্দোলন হয়েছিল?বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি রচনা করেছিল কোনটি?বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয় কীসের মাধ্যমে?পাকিস্তান প্রতিষ্ঠায় পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন ছিল কোনটি?পৃথিবীতে ভাষার প্রশ্নে প্রথম শহিদ হন কারা?বাংলাদেশ কত সাল থেকে পাকিস্তানের দ্বারা নিপীড়নের শিকার হয়েছে?ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতির কোনোটিই বাংলাদেশের সাথে মিল ছিল না কোন দেশটির?কিসের ভিত্তিতে পশ্চিম পাকিস্তান ও পূর্বপাকিস্তানকে এক করা হয়?পাকিস্তান শাসকগোষ্ঠী বাঙালির কিসের ওপর প্রথম আঘাত হানে?লিয়াকত আলী খান নিহত হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন কে?লিয়াকত আলী খান কীভাবে নিহত হন?ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন কত তারিখে পল্টন ময়দানে ঘোষণা দেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু?কার সভাপতিত্বে সর্বদলীয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়?সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কার নেতৃত্বে গঠিত হয়? কে ১৪৪ ধারা জারি করেছিল?১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত কী ছিল?রফিক, শফিক, সালাম, বরকত এ নামগুলো কোন ঘটনার সাথে সম্পৃক্ত?শফিউর রহমান কত তারিখে শহিদ হন?কোন ভাষাসৈনিক ৭ এপ্রিল শহীদ হন?ভাষাশহিদদের স্মরণে প্রথম স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ফেব্রুয়ারির কত তারিখে?কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার কে?কেন্দ্রীয় শহিদ মিনারের নকশা করেছিলেন কে?শহিদ মিনার কখন নির্মিত হয়?কত সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়?রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার গঠিত হয় কখন?কে মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন?যশোরে ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে ছিলেন-ভাষা আন্দোলনে নারী আন্দোলনকারী লিলি চক্রবর্তী গ্রেফতার হন কবে?ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জের নেত্রী কে ছিলেন?ভ্যাঙ্কুভার কোথায় অবস্থিত?বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য ১৯৯৮ সালের ২৮শে মার্চ জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে কে প্রস্তাব পেশ করেন?কখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে যথাযথভাবে পালিত?ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্দোলনকে কেন্দ্র করে কোন ঘোষণা করে?ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কী ভাবাদর্শ ছড়িয়ে দেয়?ভাষা আন্দোলন কত সালে চূড়ান্ত রূপ লাভ করে?ভাষা আন্দোলনের বিস্তৃতি ছিল কোথায়?ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি প্রদান করে কত সালে?কত সালে প্রথম শহিদ দিবস পালিত হয়?১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতি কীভাবে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল?বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতির জয়যাত্রা শুরু হয়েছিল কখন?মাতৃভাষা ভুলে যাবার জন্য বলপ্রয়োগ জাতিসংঘের কোন সনদের লঙ্ঘন?'মুসলিম লীগ' গঠিত হয় কত সালে?১৯৪৭ সালে পাকিস্তান জন্মের পর নিখিল ভারত মুসলিম লীগের কী নামকরণ করা হয়?মুসলিম লীগ কেন জনবিচ্ছিন্ন হতে থাকে?পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে থাকে কেন?মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতা দেখা যায় কেন?দুই বাংলা নিয়ে আবেগপ্রবণ বক্তব্য দিয়েছিলেন কে?কখন থেকে পূর্ব বাংলায় মুসলিম লীগের জনসমর্থন কমতে থাকে?মুসলিম লীগের বিরোধী পক্ষরা কিসে এগিয়ে আসেন?১৯৪৮ সালের মে মাসে সোহরাওয়ার্দী ঢাকায় আলোচনায় বসেন কেন?আওয়ামী লীগের জন্ম হয় কত খ্রিস্টাব্দে?আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়?ঢাকার রোজ গার্ডেনের কর্মী সম্মেলনে কয়জন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি অংশ নেয়?কত তারিখে আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়?কোথায় আওয়ামী-মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়?আওয়ামী মুসলিম লীগ কয় দফা কর্মসূচি গ্রহণ করে?আওয়ামী মুসলিম লীগ থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয় কখন?১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনকে ব্যালট বিপ্লব বলা হয়েছিল কেন?কোন নির্বাচন 'ব্যালট বিপ্লব' নামে পরিচিত?১৯৫৪ সালের নির্বাচনকে এক ব্যালট বিপ্লব বলা হয়েছিল কেন?১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববাংলার কোন রাজনৈতিক দলটি সবচেয়ে পুরাতন ও বড় ছিল?যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল কেন?কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?১৯৫৩ সালে কোথায় অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে 'যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়?যুক্তফ্রন্ট কয়টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত?১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল?যুক্তফ্রন্ট কত দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে?১৯৫৪ সালের যুক্তফ্রন্ট ২১ দফার ভিত্তিতে নির্বাচনে অংশ নিয়েছিল কেন?যুক্তফ্রন্ট প্রণীত ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা কে ছিলেন?২১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল?অবশেষে মুসলিম লীগ সরকার ১৯৫৪ সালের কত তারিখে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করে?১৯৫৪ সালের নির্বাচনের ফল কী ছিল?মুসলিম লীগের ১৯৫৪ সালের নির্বাচনে হেরে যাওয়ার কারণ কী?১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?১৯৫৪ সালের নির্বাচনে শতকরা কয়ভাগ ভোটার ভোট দেয়?১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগ কত আসন পেয়েছিল?যুক্তফ্রন্টের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হন কে?যুক্তফ্রন্ট কয় সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেছিল?আবু হোসেন সরকার যুক্তফ্রন্টের কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?কোথায় বাঙালি ও বিহারী শ্রমিকদের মধ্যে ব্যাপক গোলযোগ হয়?পূর্ববাংলায় গভর্নরের শাসন জারি হয় কখন?যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন স্থায়ী ছিল?যুক্তফ্রন্ট মন্ত্রিসভা পতনের পর ঘন ঘন সরকার বদল হতে থাকে কেন?১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হওয়ার কারণ কাদের ষড়যন্ত্র?কেন্দ্রীয় সরকার পূর্ব বাংলায় কতবার গভর্নর শাসন জারি করেন?ডেপুটি স্পিকার শাহেদ আলী কীভাবে নিহত হন?একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কী?একটি রাষ্ট্রের শাসনকার্য কীভাবে পরিচালিত হয়?১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করলেও সংবিধান রচনা করতে বিলম্ব হয়েছিল কেন?গণপরিষদ কর্তৃক পাকিস্তানের সংবিধান রচনার জন্য কমিটি গঠন করা হয় কখন?গণপরিষদের কাজ ব্যাহত হওয়ার যথার্থ কারণ কোনটি?পাকিস্তানের সংবিধান কখন রচিত হয়?১৯৫৬ সালের সংবিধান প্রণীত হওয়ার পর কতদিন চালু ছিল?সামরিক শাসন জারি করে কে পাকিস্তানের সাংবিধানিক শাসনের অবসান ঘটায়?আইয়ুব খান ক্ষমতা গ্রহণ করেন কখন?পূর্ব বাংলার নাম কত সালে পূর্ব পাকিস্তান হয়?কীভাবে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়?ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কীভাবে?পাকিস্তান শাসকগোষ্ঠী কেন বাংলার ওপর আঘাত হানে?তমদ্দুন মজলিস কী? সংক্ষেপে লেখ।তমদ্দুন মজলিস গঠনের কারণ কী ছিল?কীভাবে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম প্রতিষ্ঠিত হয়?কীভাবে দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম প্রতিষ্ঠিত হয়?মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় কী ঘোষণা দেন?১৯৪৯ সালের পূর্ব বাংলা ভাষা কমিটি কেন গঠিত হয়?রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম পদক্ষেপ কী ছিল?পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নূরুল আমিন কেন ১৪৪ ধারা জারি করেন?কখন কীভাবে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?২১শে ফেব্রুয়ারি কারা শহিদ হন?শহিদ মিনার স্থাপনের কারণ কী ছিল?ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল?ভাষা আন্দোলনের গুরুত্ব লিখ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝ? সংক্ষেপে লেখ।২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' বলা হয় কেন?একুশে ফেব্রুয়ারি কীভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে?ভাষা আন্দোলনকে কেন 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়?কেন মুসলিম লীগের ত্যাগী বাঙালি নেতারা উপেক্ষিত হন?মুসলিম লীগ দ্বিমুখী ধারায় বিভক্ত হওয়ার কারণ কী ছিল?কীভাবে পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয়?পাকিস্তান রাষ্ট্রটি সৃষ্টি হয়েছিল কত সালে?১৯৪৭ সালের কত তারিখে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের ব্যবধান প্রায় কত মাইল?কোন আন্দোলন ছিল বাঙালির সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন?কী বিকাশের প্রথম পদক্ষেপ ছিল ভাষা আন্দোলন?পাকিস্তানের কত ভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা?উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা -উক্তিটি কার?ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি?তমদ্দুন মজলিস কী?ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম কী?তমদ্দুন মজলিস গঠিত হয় কেন?ভাষা আন্দোলনের প্রথম সংগঠন 'তমদ্দুন মজলিস' গঠনে নেতৃত্ব দেন কে?১৯৪৮ সালের ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ কী বক্তব্য রাখেন?কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?১৯৫৬ সালের সংবিধান দীর্ঘদিন কার্যকর ছিল না কেন?ধীরেন্দ্রনাথ দত্ত কোন পার্টির সদস্য ছিলেন?১৯৪৮ সালের ১৯শে মার্চ কে ঢাকায় আসেন?১৯৫০ সালের ১১ই মার্চ কাকে আহবায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান নিহত হলে কে প্রধানমন্ত্রী হন?পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কত সালে নিহত হন?কার সভাপতিত্বে 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়?২১শে ফেব্রুয়ারি কোথায় ছাত্রদের সভা জনসমুদ্রে পরিণত হয়?রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করেন কে?বরকত কে ছিলেন?কেন্দ্রীয় শহিদ মিনারের নকশাকার কে ছিলেন?শহিদ মিনার নির্মাণ করেন কে?পাকিস্তান গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কত সালে?কত সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়?আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী?কোন তারিখ থেকে 'একুশে ফেব্রুয়ারি' দিনটি সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে?ইউনেস্কো কত সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?নিখিল ভারত মুসলিম লীগের নতুন নামকরণ কী হয়?মুসলিম লীগের কিসের কারণে দেশে মারাত্মক সংকট সৃষ্টি হয়?মুসলিম লীগ সরকার কোন দিকে সামান্যতম দৃষ্টিপাত করত না?কারা আওয়ামী মুসলিম লীগ গড়ে তোলেন?বাংলার ইতিহাসে কোন দল প্রথম সফল বিরোধী দল?পাকিস্তান মুসলিম লীগের পূর্ববর্তী নাম কী ছিল?কত সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়?যুক্তফ্রন্ট কী?কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা কে ছিলেন?একুশ দফার দুটি দফা লেখ।২১ দফার প্রথম দফাটি লেখ।ব্যালট বিপ্লব কী?নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল?পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন নির্বাচন হয় কখন?পাকিস্তান গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় কত সালে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ববঙ্গে মুসলিম লীগ একটি নাম সর্বস্ব দলে পরিণত হয়?যুক্তফ্রন্টের মন্ত্রিসভা কার নেতৃত্বে গঠিত হয়?যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্যসংখ্যা কত ছিল?১৯৫৪ সালের নির্বাচনে কোন দল নিরঙ্কুশ জয় লাভ করে?যুক্তফ্রন্ট কয়টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়?১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?কোন নির্বাচনের মাধ্যমে পূর্ব বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয়?মুসলিম লীগ সরকার কাকে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা দেয়?কতদিনের শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হয়?কত বছরে সাত মন্ত্রিসভার পতন হয়?১৯৫৬ সালের সংবিধান কত বছর কার্যকর ছিল?কিসের মাধ্যমে একটি রাষ্ট্রীয় শাসনকার্য পরিচালিত হয়?১৯৫৬ সালের সংবিধান কত বছর চালু ছিল?১৯৫৮ সালে কে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন?'তমদ্দুন মজলিস' কেন গঠিত হয়েছিল?ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিসের ভূমিকা কী ছিল? ব্যাখ্যা কর।উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।" উক্তিটি ব্যাখ্যা কর।"রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম পদক্ষেপ ব্যাখ্যা কর।ভাষা আন্দোলনের মিছিলে কেন পুলিশ গুলি চালায়?কেন ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে?ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা ছিল 'সক্রিয় ও প্রতিবাদী' -ব্যাখ্যা কর।ভাষা আন্দোলনকে বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা বলা হয় কেন?ভাষা আন্দোলনকে কেন বাঙালিদের মুক্তির প্রথম আন্দোলন বলা হয়?আমাদের ভাষা আন্দোলন এত মর্যাদাপূর্ণ কেন?খাজা নাজিমুদ্দীন কেন ভাষা আন্দোলনকারীদের সাথে চুক্তি স্বাক্ষর করেন?ভাষা আন্দোলন কীভাবে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিল? ব্যাখ্যা কর।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝ?২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' বলা হয় কেন?একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কেন? ব্যাখ্যা কর।একুশে ফেব্রুয়ারি কীভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে?মুসলিম লীগ কেন গঠিত হয়েছিল?'আওয়ামী মুসলিম লীগ' কেন গঠন করা হয়েছিল?আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন করা হয় কেন?'আওয়ামী মুসলিম লীগ' থেকে 'আওয়ামী লীগ' নামকরণ করা হয় কেন?কেন পূর্ব বাংলায় মুসলিম লীগের জনসমর্থন দ্রুত কমতে থাকে?যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল কেন?২১-দফা কর্মসূচি কেন পূর্ব বাংলার জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল?১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের বর্ণনা দাও।'ব্যালট বিপ্লব' বলতে কী বোঝায়?যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠনের রূপরেখা তুলে ধর১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল ব্যাখ্যা কর।১৯৫৪ সালের নির্বাচনের তাৎপর্য ব্যাখ্যা কর।১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের ৪টি কারণ লেখ।যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল করা হয় কেন?১৯৫৬ সালের সংবিধান দীর্ঘদিন কার্যকর ছিল না কেন?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ