• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
নাগরিক সমস্যা ও আমাদের করণীয়

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

নিরক্ষরতা

নিরক্ষরতা বাংলাদেশের একটি অন্যতম নাগরিক সমস্যা। লেখাপড়া না জানার কারণে নিরক্ষর ব্যক্তি রাষ্ট্র ও সমাজের উপকারে আসেনা বরং সমাজের বোঝাস্বরূপ। নিরক্ষর বলতে সেই ব্যক্তিকে বুঝায়, যার কোনো অক্ষর জ্ঞান নেই। সরকারের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় ১৯৯৭ সালে 'সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন' (Total Literacy Movement) শুরু করে। সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলনের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়া বেসরকারি পর্যায়েও নিরক্ষরতা দূর করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দরিদ্র শ্রেণির মধ্যে নিরক্ষরতার হার খুবই বেশি। এর অন্যতম কারণ তাদের অর্থনৈতিক অস্বচ্ছলতা। দরিদ্র শ্রেণির সন্তানেরা মেধাবী হওয়া সত্ত্বেও লেখাপড়া করতে পারে না। অনেক দরিদ্র শিক্ষার্থী টাকার অভাবে উচ্চতর ডিগ্রি নেওয়া পর্যন্ত পৌঁছতে পারে না। এর মধ্যেও অনেক ধনাঢ্য ব্যক্তি, বেসরকারি ব্যাংক এবং সংস্থা অর্থ সাহায্য দিয়ে দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে অবদান রাখছে।

নাগরিক সমস্যা ও আমাদের করণীয় - অনন্যা প্রশ্ন

জনসংখ্যা সমস্যা কী?বাংলাদেশের জনসংখ্যা সমস্যার চিত্রবাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণজনসংখ্যা সমস্যা সমাধানের উপায় : সরকারি ও বেসরকারি উদ্যোগজনসংখ্যা সমস্যা সমাধানে নাগরিক হিসেবে আমাদের করণীয়নিরক্ষরতানিরক্ষরতা দূরীকরণ সরকার ও নাগরিকের করণীয়খাদ্যনিরাপত্তা কী?বাংলাদেশে খাদ্যনিরাপত্তাহীনতার প্রকৃতিখাদ্যনিরাপত্তাহীনতার কারণখাদ্যনিরাপত্তা অর্জনের উপায়খাদ্যনিরাপত্তা অর্জনে নাগরিক হিসেবে আমাদের করণীয়পরিবেশগত দুর্যোগপরিবেশগত দুর্যোগের কারণপরিবেশগত দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগনাগরিক হিসেবে আমাদের করণীয়সন্ত্রাস কী?সন্ত্রাসের ধরনসন্ত্রাসের কারণসন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকারের উপায়নারী নির্যাতন: কারণ ও প্রতিকারবাংলাদেশে নারী নির্যাতনের প্রধান কারণনারী নির্যাতন রোধে করণীয়

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ