• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
নাগরিক সমস্যা ও আমাদের করণীয়

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

খাদ্যনিরাপত্তা অর্জনের উপায়

খাদ্যনিরাপত্তা অর্জনে দরকার হয় একটি সঠিক খাদ্যনীতি। দারিদ্র্য নিরসনের মাধ্যমে খাদ্যনিরাপত্তা বিধানই বাংলাদেশের খাদ্যনীতির সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। সরকার কর্তৃক শস্য মজুদ জরুরি অবস্থায় খাদ্যশস্যের ন্যূনতম সরবরাহকে নিশ্চিত রাখে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে খাদ্যঘাটতি দেখা দিলে দরিদ্র শ্রেণি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর এই সংকট মোকাবেলায় সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মোট ব্যয়ের ৯৫ শতাংশ ব্যয় হয় খাদ্য বিতরণ কর্মসূচি বাস্তবায়নে। এর মধ্যে রয়েছে ত্রাণ প্রদান, শিক্ষা, স্বাস্থ্য ও আয় উপার্জনকারী দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন। সরকারের খাদ্য সাহায্য কর্মসূচিগুলোর মধ্যে Vulnerable Group Development (VGD), Food For Education এবং Vulnerable Group Feeding (VGF) -এই তিনটি কর্মসূচি অন্যতম।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজার কাঠামো ও বিপণন ব্যবস্থা আধুনিকীকরণ প্রয়োজন। কারণ কৃষকগণ যদি খাদ্য উৎপাদন ও বিপণনে সহায়তা না পায় তবে তারা কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এছাড়া খাদ্য উৎপাদন বৃদ্ধিতে কৃষককে সহজ শর্তে ঋণ দিলে কৃষক এই ঋণ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির চেষ্টা করবে।

এছাড়া খাদ্যে ভেজাল খাদ্যের নিরাপত্তার একটি বিরাট প্রতিবন্ধকতা। মানবস্বাস্থ্যের জন্যও তা মারাত্মক ক্ষতিকর। প্রচলিত আইন ব্যবহার করে এবং প্রয়োজনবোধে আইন সংস্কার করে ও সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে সরকার কর্তৃক খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করা খুবই জরুরি হয়ে পড়েছে।

নাগরিক সমস্যা ও আমাদের করণীয় - অনন্যা প্রশ্ন

জনসংখ্যা সমস্যা কী?বাংলাদেশের জনসংখ্যা সমস্যার চিত্রবাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণজনসংখ্যা সমস্যা সমাধানের উপায় : সরকারি ও বেসরকারি উদ্যোগজনসংখ্যা সমস্যা সমাধানে নাগরিক হিসেবে আমাদের করণীয়নিরক্ষরতানিরক্ষরতা দূরীকরণ সরকার ও নাগরিকের করণীয়খাদ্যনিরাপত্তা কী?বাংলাদেশে খাদ্যনিরাপত্তাহীনতার প্রকৃতিখাদ্যনিরাপত্তাহীনতার কারণখাদ্যনিরাপত্তা অর্জনের উপায়খাদ্যনিরাপত্তা অর্জনে নাগরিক হিসেবে আমাদের করণীয়পরিবেশগত দুর্যোগপরিবেশগত দুর্যোগের কারণপরিবেশগত দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগনাগরিক হিসেবে আমাদের করণীয়সন্ত্রাস কী?সন্ত্রাসের ধরনসন্ত্রাসের কারণসন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকারের উপায়নারী নির্যাতন: কারণ ও প্রতিকারবাংলাদেশে নারী নির্যাতনের প্রধান কারণনারী নির্যাতন রোধে করণীয়

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ