• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ই-গভর্নেন্স ও সুশাসন
ই-গভর্নেন্স ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ই-গভর্নেন্সের প্রতিবন্ধকতা Obstacles of E-governance

ই-গভর্নেন্সের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা বা বাধা রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রতিবন্ধকতা নিম্নে আলোচনা করা হলো:

১. বৈধ মূল কাঠামোর অভাব: ই-গভর্নেন্স কার্যকর করার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হলো একটি বৈধ মূল কাঠামোর (A Legal Framework) অভাব। মূল কাঠামো ছাড়া ই-গভর্নেন্সের পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করা সম্ভব নয়।

২. আইসিটি অবকাঠামোর অভাব ই-গভর্নেন্সের সবচেয়ে বড় বাধা বা প্রতিবন্ধকতা হলো পর্যাপ্ত আইসিটি অবকাঠামোর অভাব। পর্যাপ্ত আইসিটি অবকাঠামোগত সমস্যার কারণে বিভিন্ন রাষ্ট্রে ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করা যাচ্ছে না।

৩. আইসিটি বিশেষজ্ঞের অভাব: আইসিটি বিশেষজ্ঞের অভাবও ই-গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল অনেক দেশে এ বিষয়ে বিশেষজ্ঞের যথেষ্ট অভাব রয়েছে।

৪. ব্যয়বহুল: ই-গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে আর একটি প্রতিবন্ধকতা হলো এটি ব্যয়বহুল। ব্যয়বহুল হওয়ার কারণে বিশ্বের অনেক রাষ্ট্র এখনও ই-গভর্নেন্স প্রবর্তন করতে পারছে না।

৫. রাজনৈতিক সদিচ্ছার অভাব ই-গভর্নেন্স কার্যকর করার ক্ষেত্রে অন্যতম উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা হলো রাজনৈতিক সদিচ্ছার অভাব। রাষ্ট্রে যেকোনো পরিকল্পনা গ্রহণ করে রাজনীতিবিদগণ। তাই সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিকভাবেই ই-গভর্নেন্সের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

৬. জনসচেতনতার অভাব ই-গভর্নেন্স কার্যকর করার ক্ষেত্রে আর একটি বড় বাধা হলো সাধারণ জনগণের সচেতনতার অভাব। তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশে শিক্ষার হার কম এবং সমগ্র জনগণের একটি বিশাল অংশ দরিদ্র। দরিদ্র এবং অশিক্ষিত জনগণ ই-গভর্নেন্স কার্যকর করার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা।

৭. সাইবার আক্রমণের সম্ভাবনা: ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় একটি উল্লেখযোগ্য সমস্যা হলো সাইবার আক্রমণের সম্ভাবনা। সাইবার আক্রমণ যেকোনো দেশের তথ্যের মারাত্মক ক্ষতি সাধন করতে পারে।

৮. নিম্নমানের ইন্টারনেট কভারেজ নিম্নমানের ইন্টারনেট কভারেজও ই-গভর্নেন্সের প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা। ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করতে হলে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত সার্বক্ষণিক ইন্টারনেট কভারেজ দিতে হবে।

৯. অত্যধিক সতর্কতার প্রয়োজন: ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করতে অন্যতম সমস্যা হলো এখানে অত্যধিক সতর্কতার প্রয়োজন হয়। সতর্ক না থাকলে রাষ্ট্রের যেকোনো গোপনীয় তথ্য বা সিদ্ধান্ত ফাঁস হয়ে যেতে পারে, যার ফলে রাষ্ট্রের নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিতে পারে।

১০. আইসিটি জ্ঞানের অভাব ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় অন্যতম প্রতিবন্ধকতা হলো সাধারণ জনগণের পর্যাপ্ত আইসিটি জ্ঞানের অভাব। এ কারণে নাগরিকদের একটি বিশাল অংশ সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত হতে পারে না।

১১. আমলাদের অনীহা আমলাদের অনীহা ও অবহেলা ই-গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা। রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট থাকেন আমলাগণ। তাই আমলাদের অনাগ্রহ ও অবহেলাও ই-গভর্নেন্স কার্যকর করার ক্ষেত্রে একটি বাধা।

১২. পর্যাপ্ত টেলিকমিউনিকেশনস অবকাঠামোর অভাব ই-গভর্নেন্স প্রবর্তনের অন্যতম উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা হলো পর্যাপ্ত টেলিকমিউনিকেশনস অবকাঠামোর অভাব। পর্যাপ্ত টেলিকমিউনিকেশনস ছাড়া সরকার ও জনগণের মধ্যে তথ্য আদান-প্রদান করা সম্ভব নয়।

ই-গভর্নেন্স ও সুশাসন - অনন্যা প্রশ্ন

ই-গভর্নেন্সের ধারণা | Concept of E-governance ই-গভর্নেন্সের উদ্দেশ্য | Objectives of E-governanceই-গভর্নেন্সের স্তর বা ধাপসমূহ (Stages of E-Governance)ই-গভর্নেন্সের বিভিন্ন ক্ষেত্র (Spaces of E-Governance)ই-গভর্নেন্সের বৈশিষ্ট্য | Characteristics of E-governanceসুশাসন ও ই-গভর্নেন্স | Good Governance and E-vernance and E-governance বা, সুশাসন প্রতিষ্ঠায় ই-গভর্নেন্সের প্রয়োজনীয়তা/ভূমিকা Necessity/Role of E-governance to Establish Good Governanceই-গভর্নেন্সের মাধ্যমে প্রদানকৃত সেবাসমূহ | Services Provided by E-governanceবাংলাদেশে ই-গভর্নেন্স-এর কার্যক্রম Activities of E-governance in Bangladeshসুশাসন প্রতিষ্ঠায় ই-গভর্নেন্সের সুবিধা Advantage of E-governance to Establish Good Governanceই-গভর্নেন্সের প্রতিবন্ধকতা Obstacles of E-governanceই-গভর্নেন্সের প্রতিবন্ধকতা উত্তরণের উপায় To Overcome the Way of Obstacles of E-governanceই-গভর্নেন্স কী?ICT-এর পূর্ণরূপ কী?তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?এসএমএস (SMS)-এর পূর্ণরূপ কী?সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?জবাবদিহিতা কাকে বলে?সুশাসন কাকে বলে?ই-সার্ভিস কী?'সুশাসন' প্রত্যয়টি প্রথম কোন প্রতিষ্ঠান ব্যবহার করে?ই-গভর্নেন্স-এর পূর্ণরূপ কী?ই-সেবা কী?বিশ্বায়ন কী?VSAT কী?UNESCO প্রদত্ত ই-গভর্নেন্সের সংজ্ঞাটি কী?ই-প্রশাসন কী?ই-গণতন্ত্র কাকে বলে?ই-গভর্নেন্সকে 'SMART' সরকারব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন কে?ই-গভর্নেন্সের প্রধান উদ্দেশ্য কী?ফেসবুক কী?সুশাসন বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার কোনটি?কোনটি সরকার ও জনগণের মধ্যে যোগাযোগকে সহজতর করে?ই-পুলিশিং ব্যবস্থা চালু করা সম্ভব হলে কী ঘটবে?CCTV-এর পূর্ণরূপ কী?SMART কী?ই-গভর্নেন্স-এর মডেল কয়টি?SMS কী?বিশ্বব্যাংক-এর মতে, ই-গভর্নেন্স কী?GUI-এর পূর্ণরূপ কী?G2C-এর পূর্ণরূপ কী?E-Democracy-এর পূর্ণরূপ কী?সুশাসনের প্রাণ কোনটি?ই-গভর্নেন্স বলতে কী বোঝায়?ইন্টারনেট বলতে কী বোঝায়?ল্যাপটপ বলতে কী বোঝায়?ডিজিটাল প্রযুক্তি বলতে কী বোঝায়?ই-সেবা বলতে কী বোঝায়?দ্বিমুখী যোগাযোগ বলতে কী বোঝায়?ই-গভর্নেন্স কেন দুর্নীতিরোধে সহায়ক?ই-গভর্নেন্সের মাধ্যমে কীভাবে স্বচ্ছতা আনা যায়?ICT বলতে কী বোঝায়?ই-গভর্নেন্সের দুটি উদ্দেশ্য কী?অনলাইন যোগাযোগ বলতে কী বোঝায়?ইলেকট্রনিক ডেমোক্রেসি বলতে কী বোঝায়?নব্য অর্থনীতির বিকাশে তথ্যপ্রযুক্তির ভূমিকাই মুখ্য- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ