• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • উন্নততর জীবনধারা
উন্নততর জীবনধারা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

AIDS রোগের কারণ

HIV দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। দেহের রক্তস্রোতে প্রবেশ করার পর HIV রক্তের শ্বেত কণিকার T- লিম্ফোসাইটকে আক্রমণ করে। এ কারণে এগুলো নষ্ট হয়ে যাওয়ায় দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে নানা রকমের বিরল রোগের সংক্রমণ ঘটে যার মধ্যে উল্লেখযোগ্য ইচ্ছে শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ এবং টিউমার। দেখা গেছে HIV সংক্রমণের পর প্রথম ৫-১০ বছর পর্যন্ত সাধারণত মানুষের দেহে কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না। এসব মানুষ তখন এই রোগের বাহক হিসেবে কাজ করে এবং তখন তারা অন্যকে সংক্রমিত করতে পারে।

এ রোগে কারা বেশি আক্রান্ত হতে পারে সে সম্পর্কে ইতোমধ্যে অনেক তথ্যই জানা গেছে। প্রধানত যৌনক্রিয়ার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তির দেহ থেকে HIV সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়। সমকামী কিংবা নারী-পুরুষের মধ্যে অনিরাপদ (unprotected) ও অনিয়ন্ত্রিত যৌন সংযোগের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। গর্ভবতী নারী এ রোগে আক্রান্ত হলে তার সন্তানদের মধ্যে এ রোগ দেখা দিতে পারে। মায়ের বুকের দুধের মাধ্যমে আক্রান্ত নারীর দেহ থেকে সদ্যোজাত শিশুর দেহে HIV সঞ্চারিত হতে পারে। এছাড়া রক্ত সঞ্চালনের সময় AIDS আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে কিংবা মাদক ব্যবহারকারীদের একই সিরিঞ্জের বহুজনের ব্যবহারের মাধ্যমে HIV সঞ্চারিত হয়ে থাকে। খাদ্য, পানি, মশা বা কীটপতঙ্গ অথবা এইডস রোগীর সাধারণ স্পর্শের দ্বারা এ রোগ সংক্রমণের আশঙ্কা থাকে না। তবে রক্ত, বীর্য, ইত্যাদি শারীরিক তরলের মাধ্যমে AIDS সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।

AIDS প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, HIV সংক্রমণ কীভাবে ঘটে সে সম্বন্ধে সবাইকে শিক্ষা দেওয়া। অন্যকে সংক্রমিত না করার ব্যবস্থা অবলম্বন করা এবং নিজেকে HIV সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা। রক্তদান বা গ্রহণ, অনিয়ন্ত্রিত ও অনিরাপদ যৌন সম্পর্ক এবং মাদক ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে HIV সংক্রমণের ঝুঁকি সম্বন্ধে অবহিত করে AIDS রোগের বিস্তার কমানো যায়। সরকার এবং বিভিন্ন সামাজিক সংস্থাগুলো মরণব্যাধি AIDS- এর সংক্রমণ কীভাবে ঘটে সে সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করে এ রোগ থেকে জনসাধারণকে মুক্ত করা যেতে পারে।

সম্প্রতি অস্থিমজ্জা প্রতিস্থাপনের দ্বারা পরীক্ষামূলকভাবে কিছু AIDS রোগীকে পুরোপুরি রোগমুক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করেও এ অসুখ নিয়ন্ত্রণে রাখা যায়, যদিও তা পুরোপুরি সারে না।

উন্নততর জীবনধারা - অনন্যা প্রশ্ন

খাদ্য ও পুষ্টিখাদ্যের উপাদানশর্করা বা কার্বোহাইড্রেটআমিষ বা প্রোটিনস্নেহ পদার্থ বা লিপিডখাদ্যপ্রাণ বা ভিটামিনখনিজ পদার্থ এবং পানিরাফেজ বা আঁশবডি মাস ইনডেক্স (BMI) বা দেহের ভরসূচিদৈনিক খাবার কেমন হবেসুষম খাদ্যউন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাইখাদ্য সংরক্ষণখাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিখাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়াতামাক ও অন্যান্য মাদকদ্রব্যধূমপানের ক্ষতিকর দিকধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টাসমূহমাদকাসক্তিমাদকাসক্তির লক্ষণড্রাগ আসক্তি নিয়ন্ত্রণএইডস (AIDS)AIDS রোগের কারণস্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ