• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মাথাপিছু আয় (Per Capita Income: PCI)


একটি দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত এবং অর্থনীতি তত বেশি সমৃদ্ধ।

মাথাপিছু আয় = কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় বছরের মোট জনসংখ্যা\frac{কোনো\:নির্দিষ্ট\:বছরের\:মোট\:জাতীয়\:আয়\:}{ঐ\:বছরের\:মোট\:জনসংখ্যা}

ধরা যাক, ২০১১ সালে একটি দেশের মোট জনসংখ্যা ছিল ১০ কোটি এবং ঐ সময়ে মোট জাতীয় উৎপাদন বা আয় হলো ৫০০০ কোটি মার্কিন ডলার।

সুতরাং মাথাপিছু আয় = ৫০০০ কোটি মার্কিন ডলার ১০ কোটি\frac{৫০০০\:কোটি\:মার্কিন\:ডলার\:}{১০\:কোটি}​ = ৫০০ মার্কিন ডলার। 

যে কোনো দেশের কৃষি, শিল্প, সেবাসহ যাবতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্য হচ্ছে জনগণের আয় বৃদ্ধি করা। জনগণের আয় বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। স্বাধীনতার পর বাংলাদেশে মাথাপিছু আয় বৃদ্ধির ফলে ধীরে ধীরে জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। ২০১০ সালে আমাদের মাথাপিছু আয় ছিল ৯২৮ মার্কিন ডলার; যা ২০২৩-২০২৪ অর্থবছরে এসে দাঁড়িয়েছে ২৭৮৪ মার্কিন ডলারে।

একটি দেশ কতোটা উন্নত বা অনুন্নত তা বিচার করা হয় কতোগুলো সূচক বা মানদণ্ডের সাহায্যে। এই মানদণ্ডগুলো হলো দেশটির মোট জাতীয় উৎপাদন, জনগণের মাথাপিছু আয়, জীবনযাত্রার মান প্রভৃতি। এইসব দিক বিচারে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নতি লাভ করেছে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রতি বছরই পূর্ববর্তী বছরগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে যেমন আছে আমাদের অভ্যন্তরীণ উৎপাদন তেমনি আছে প্রবাসে কর্মরত শ্রমিক ও অন্য চাকরিজীবীদের অবদান। বাংলাদেশ ব্যাংকের এক হিসাবে দেখা যায়, ২০০৪-২০০৫ অর্থবছরে যেখানে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (GDP) পরিমাণ ছিল ৩,৭০,৭০৭ কোটি টাকা, সেখানে ২০২৩-২০২৪ অর্থবছরে এর পরিমাণ ৫০ লাখ ৪৮ হাজার ২৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

(উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০২৪)

দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি। দেশে উৎপাদন বাড়লে জনগণের জীবনযাত্রার উপর তার প্রভাব পড়বে। দারিদ্র্য হ্রাস পাবে, মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে, বেকারত্ব হ্রাস পাবে। এর সঙ্গে যদি আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারকেও নিয়ন্ত্রণে রাখা যায়, তবে প্রবৃদ্ধির সূচকে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে।

বাংলাদেশের অর্থনীতি - অনন্যা প্রশ্ন

মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product: GDP)মোট জাতীয় উৎপাদন (Gross National Product: GNP)মাথাপিছু আয় (Per Capita Income: PCI)বাংলাদেশের দেশজ উৎপাদনে বিভিন্ন খাতের অবদানবাংলাদেশে মানব উন্নয়নমানব উন্নয়ন সূচকমানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থাবাংলাদেশ ও উন্নয়নশীল কয়েকটি দেশের তুলনাপ্রবাসী আয় বা রেমিটেন্সজাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় ধারণা দুটি ব্যাখ্যা কর।দারিদ্র্যের দুষ্টচক্র কীভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করে?রেমিটেন্স কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে ব্যাখ্যা কর।বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয় কেন?মোট দেশজ উৎপাদন (GDP) সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও?মোট জাতীয় উৎপাদনের (GNP) ধারণা দাও?মাথাপিছু আয় কীভাবে নির্ধারণ করা হয়?মাথাপিছু আয় বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন?মোট দেশজ উৎপাদন (GDP) কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? মোট জাতীয় উৎপাদন (GNP) ও মোট দেশজ উৎপাদন (GDP)-এর মধ্যে পার্থক্য লেখ।জনসংখ্যার সাথে মাথাপিছু আয়ের সম্পর্ক কীরূপ?GNP কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখ?বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎসগুলো উল্লেখ কর।বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান লেখ।জিডিপিতে মৎস্যখাতের অবদান বর্ণনা কর।জিডিপিতে শিল্পখাতের বর্তমান অবস্থা কীরূপ?পরিবহন ও যোগাযোগ খাতের জিডিপিতে অবদান উল্লেখ কর।স্বাস্থ্য ও সামাজিক সেবাখাতের অবদান কীভাবে বৃদ্ধি পেয়েছে?বাংলাদেশের অর্থনীতিতে জিডিপির গুরুত্ব উল্লেখ কর।মানবসম্পদ বলতে কী বোঝ?মানবসম্পদ কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে?মানবসম্পদ উন্নয়নের উপায় সম্পর্কে সংক্ষেপে লেখ।মানবসম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব সংক্ষেপে লেখ।মানবসম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা সম্পর্কে লেখ।দক্ষ মানবসম্পদ তৈরি করতে কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন?মানবসম্পদ উন্নয়নের জন্য কী ধরনের বিনিয়োগ প্রয়োজন?বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নের চ্যালেঞ্জগুলো উল্লেখ কর।বাংলাদেশের শ্রমশক্তির বর্তমান অবস্থা কীরূপ?দেশে সাক্ষরতার হার কীভাবে বৃদ্ধি পেয়েছে?।দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বোঝ?দারিদ্র্যের দুষ্টচক্র কীভাবে মানবসম্পদ উন্নয়নে বাধা সৃষ্টি করে?দারিদ্র্যের চক্র ভাঙার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত?শ্রমশক্তি ও মানবসম্পদের মধ্যে পার্থক্য লেখ।কেন দক্ষ জনসম্পদ দেশের উন্নয়নের জন্য অপরিহার্য?মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝ?মানব উন্নয়ন সূচকের উল্লেখযোগ্য সূচক সংক্ষেপে লেখ।বাংলাদেশে মানব উন্নয়ন সূচকের বর্তমান অবস্থান কেমন?বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধির কারণ উল্লেখ কর।দারিদ্র্যের হারে সাম্প্রতিক সময়ে কী পরিবর্তন হয়েছে?বাংলাদেশের দারিদ্র্যের চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করা হচ্ছে?সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরির জন্য সরকার কী ধরনের উদ্যোগ নিয়েছে?'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখ।বাংলাদেশ কীভাবে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে?বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের পিছনে কী কী শর্ত পূরণ হয়েছে?বাংলাদেশের সাক্ষরতার হারে কী পরিবর্তন ঘটেছে?অন্যান্য দেশের সাথে বাংলাদেশের মানব উন্নয়ন সূচকের তুলনা কর।আয়ভিত্তিক বৈষম্যের দিক থেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তুলনা কীভাবে করা যায়?বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে উন্নতি করার ক্ষেত্রে কী উদ্যোগ নেওয়া উচিত?বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা কীভাবে আরও সুসংহত করা যেতে পারে?রেমিটেন্স বলতে কী বোঝ?রেমিটেন্স অর্থনীতিতে কীরূপ প্রভাব ফেলে?বাংলাদেশি কর্মীরা কোন দেশগুলোতে বেশি কর্মরত?রেমিটেন্সের ফলে বাংলাদেশের জাতীয় আয়ে কী পরিবর্তন এসেছে?রেমিটেন্স দারিদ্র্য দূরীকরণে কী ধরনের ভূমিকা পালন করে?প্রবাসীদের আয় দেশের উন্নয়নে কীভাবে সাহায্য করে?রেমিটেন্স দেশের অর্থনীতির জন্য কেন গুরুত্বপূর্ণ?মোট দেশজ উৎপাদন কাকে বলে?মাথাপিছু আয় কী?মোট জাতীয় উৎপাদন (GNP) কী?মানব উন্নয়ন সূচক কাকে বলে?মাথাপিছু আয়ের সূত্রটি লেখ।মানবসম্পদ কাকে বলে?প্রাকৃতিক সম্পদ কাকে বলে?মানবসম্পদ কী?GDP-এর পূর্ণরূপ লেখ।HDI-এর পূর্ণরূপ কী?কোনো দেশের জনপ্রতি বার্ষিক আয়কে কী বলে? GNP-এর পূর্ণরূপ কী?PCI-এর পূর্ণরূপ লেখ। কর্ণফুলী কাগজের কলে ব্যবহৃত প্রধান কাঁচামাল কী?শিক্ষা কোন ধরনের অধিকার?রেমিটেন্স কী?মানব সম্পদ উন্নয়ন কী?বাংলাদেশের বেশিরভাগ লোক কোথায় বাস করে?২০০৪-২০০৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ কত?২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ কত?২০২৩-২০২৪ অর্থবছরে জিডিপিতে শিল্প খাতের অবদান কত?অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার কত?২০২২ সালে Human Development Report মোতাবেক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত?বাংলাদেশের খানা আয়-ব্যয় জরিপ ২০২২-এর প্রতিবেল অনুযায়ী দেশের বর্তমান দারিদ্র্যের হার কত?২০২২-২০২৩ অর্থবছরে বিদেশে গমনরত বাংলাদেশিদের সংখ্যা কত?বিশ্বব্যাংকের হিসাব মতে, ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত ছিল?'জিডিপি (GDP)' ধারণাটি ব্যাখ্যা কর।অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্যকে কী বলে? ব্যাখ্যা কর।মাথাপিছু আয়ের ধারণাটি ব্যাখ্যা কর।মাথাপিছু আয় কীভাবে জীবনযাত্রার মানকে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।জীবনযাত্রার মান কীভাবে বৃদ্ধি পায়?বাংলাদেশের জাতীয় আয়ে খাদ্যশস্য উৎপাদন কীভাবে ভূমিকা রাখছে? ব্যাখ্যা কর। বাংলাদেশের জাতীয় আয়ে শিল্পখাতের ভূমিকা ব্যাখ্যা কর।মানবসম্পদ বলতে কী বোঝায়?'মানব উন্নয়ন 'সুক' ধারণাটি ব্যাখ্যা কর।মানব সম্পদের উন্নয়ন প্রয়োজন কেন?দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বোঝায়?দারিদ্র্যের দুষ্টচক্র কীভাবে মানবসম্পদ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ