• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশে মানব উন্নয়ন

মানবসম্পদ উন্নয়ন

মানুষ তখনই রাষ্ট্র ও সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে। কেউ শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র ও সমাজের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে আবার কেউ মেধা দিয়ে নতুন নতুন সম্পদ উদ্ভাবন করে সহায়তা করে থাকে। দেশের কৃষি, শিল্প বা সেবাখাতে উৎপাদন বৃদ্ধির কাজে যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করেন তারা নিজেদেরকে শ্রমশক্তিতে রূপান্তরিত করেন। শ্রমশক্তি সম্পন্ন মানুষকেই দেশের মানবসম্পদ বলা হয়। প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানবসম্পদ পরিণত করাই হচ্ছে মানবসম্পদের উন্নয়ন। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা ও খাদ্যের সংস্থানের মাধ্যমেই মানবসম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। কোনো অদক্ষ মানুষ নয়, কেবলমাত্র দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। সুতরাং দেশের সকল মানুষকে তাদের যোগ্যতা অনুযায়ী শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি করতে হবে। দক্ষতা অনুযায়ী কাজ করার জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। অতএব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনমুখী সম্পদ হিসেবে গড়ে তোলাই মানবসম্পদের উন্নয়ন।

বাংলাদেশে মানবসম্পদ উন্নয়ন

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত দেশের জনসংখ্যা ছিলো ১৭১ মিলিয়ন। ২০২২ সালে প্রকাশিত আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লক্ষ ৫৮ হাজার ৬১৬জন। বিবিএস পরিচালিত সর্বশেষ শ্রমশক্তি জরিপ, ২০২৩-২০২৪ অনুযায়ী ১৫ বছরের উপরে অর্থনৈতিকভাবে কর্মক্ষম শ্রমশক্তি ৭.৩৫ কোটি। উক্ত শ্রমশক্তির শতকরা ৪৫ ভাগ কৃষি, ১৭ ভাগ শিল্প এবং ৩৮ ভাগ বিভিন্ন সেবাখাতে নিয়োজিত রয়েছে। মোট শ্রমশক্তির জনসংখ্যার ৪.৮ কোটি পুরুষ এবং ২.৫৫ কোটি নারী কাজে নিয়োজিত রয়েছে। বাকি মানুষ সার্বক্ষণিক কাজের সঙ্গে যুক্ত নয়। তবে তাদের মধ্যে ১৫ বছরের নিচের শিশু-কিশোর ও বৃদ্ধ মানুষ রয়েছেন।

আমাদের দেশে সাক্ষরতার হার এখন দ্রুতগতিতে বাড়ছে। বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ (উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪); ২০০৯ সালে এই হার ছিল ৫৪.৮%। দেশে স্বাস্থ্য, চিকিৎসা ও বাসস্থানের ব্যাপক সমস্যা রয়েছে। ফলে আমাদের বিপুল জনগণের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত কঠিন কাজ। দারিদ্রের কারণে অনেক মানুষ তাদের সন্তানদের শিক্ষা ও খাদ্যের ঢ়ধঃয যোগান দিতে পারছে না। ফলে তারা দ্রুত দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে উঠতে পারছে না। আমাদের দেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত না হওয়ার কারণ 'দারিদ্র্যের দুষ্টচক্র'। নিচের উদাহরণটি পড়লেই এ চক্রটি কীভাবে মানবসম্পদে পরিণত হওয়ার পথে বাধা তা পরিষ্কার হওয়া যাবে।

দরিদ্র লোকের পর্যাপ্ত খাদ্য থাকে না বলে দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়। তাই এরা কাজ পায় না বা করতে পারে না। ফলে আয় কম হয়। কম আয়ের কারণে সঞ্চয় করতে পারে না বা কম সঞ্চয় করে। সঞ্চয় কম হলে মূলধন কম হয়, ফলে বিনিয়োগ কম হয়। বিনিয়োগ কম হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না তাই অনেক লোকই কাজের অভাবে দরিদ্রই থেকে যায়। সুতরাং দারিদ্র্যের এই চক্রাকার আবর্তের কারণে মানবসম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই বাংলাদেশে মানবসম্পদ পরিস্থিতির উন্নয়নের জন্য প্রয়োজন জনসাধারণকে খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও কারিগরি শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

বাংলাদেশের অর্থনীতি - অনন্যা প্রশ্ন

মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product: GDP)মোট জাতীয় উৎপাদন (Gross National Product: GNP)মাথাপিছু আয় (Per Capita Income: PCI)বাংলাদেশের দেশজ উৎপাদনে বিভিন্ন খাতের অবদানবাংলাদেশে মানব উন্নয়নমানব উন্নয়ন সূচকমানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থাবাংলাদেশ ও উন্নয়নশীল কয়েকটি দেশের তুলনাপ্রবাসী আয় বা রেমিটেন্সজাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় ধারণা দুটি ব্যাখ্যা কর।দারিদ্র্যের দুষ্টচক্র কীভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করে?রেমিটেন্স কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে ব্যাখ্যা কর।বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয় কেন?মোট দেশজ উৎপাদন (GDP) সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও?মোট জাতীয় উৎপাদনের (GNP) ধারণা দাও?মাথাপিছু আয় কীভাবে নির্ধারণ করা হয়?মাথাপিছু আয় বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন?মোট দেশজ উৎপাদন (GDP) কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? মোট জাতীয় উৎপাদন (GNP) ও মোট দেশজ উৎপাদন (GDP)-এর মধ্যে পার্থক্য লেখ।জনসংখ্যার সাথে মাথাপিছু আয়ের সম্পর্ক কীরূপ?GNP কীভাবে একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখ?বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎসগুলো উল্লেখ কর।বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান লেখ।জিডিপিতে মৎস্যখাতের অবদান বর্ণনা কর।জিডিপিতে শিল্পখাতের বর্তমান অবস্থা কীরূপ?পরিবহন ও যোগাযোগ খাতের জিডিপিতে অবদান উল্লেখ কর।স্বাস্থ্য ও সামাজিক সেবাখাতের অবদান কীভাবে বৃদ্ধি পেয়েছে?বাংলাদেশের অর্থনীতিতে জিডিপির গুরুত্ব উল্লেখ কর।মানবসম্পদ বলতে কী বোঝ?মানবসম্পদ কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে?মানবসম্পদ উন্নয়নের উপায় সম্পর্কে সংক্ষেপে লেখ।মানবসম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব সংক্ষেপে লেখ।মানবসম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা সম্পর্কে লেখ।দক্ষ মানবসম্পদ তৈরি করতে কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন?মানবসম্পদ উন্নয়নের জন্য কী ধরনের বিনিয়োগ প্রয়োজন?বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নের চ্যালেঞ্জগুলো উল্লেখ কর।বাংলাদেশের শ্রমশক্তির বর্তমান অবস্থা কীরূপ?দেশে সাক্ষরতার হার কীভাবে বৃদ্ধি পেয়েছে?।দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বোঝ?দারিদ্র্যের দুষ্টচক্র কীভাবে মানবসম্পদ উন্নয়নে বাধা সৃষ্টি করে?দারিদ্র্যের চক্র ভাঙার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত?শ্রমশক্তি ও মানবসম্পদের মধ্যে পার্থক্য লেখ।কেন দক্ষ জনসম্পদ দেশের উন্নয়নের জন্য অপরিহার্য?মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝ?মানব উন্নয়ন সূচকের উল্লেখযোগ্য সূচক সংক্ষেপে লেখ।বাংলাদেশে মানব উন্নয়ন সূচকের বর্তমান অবস্থান কেমন?বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধির কারণ উল্লেখ কর।দারিদ্র্যের হারে সাম্প্রতিক সময়ে কী পরিবর্তন হয়েছে?বাংলাদেশের দারিদ্র্যের চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করা হচ্ছে?সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরির জন্য সরকার কী ধরনের উদ্যোগ নিয়েছে?'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখ।বাংলাদেশ কীভাবে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে?বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের পিছনে কী কী শর্ত পূরণ হয়েছে?বাংলাদেশের সাক্ষরতার হারে কী পরিবর্তন ঘটেছে?অন্যান্য দেশের সাথে বাংলাদেশের মানব উন্নয়ন সূচকের তুলনা কর।আয়ভিত্তিক বৈষম্যের দিক থেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তুলনা কীভাবে করা যায়?বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে উন্নতি করার ক্ষেত্রে কী উদ্যোগ নেওয়া উচিত?বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা কীভাবে আরও সুসংহত করা যেতে পারে?রেমিটেন্স বলতে কী বোঝ?রেমিটেন্স অর্থনীতিতে কীরূপ প্রভাব ফেলে?বাংলাদেশি কর্মীরা কোন দেশগুলোতে বেশি কর্মরত?রেমিটেন্সের ফলে বাংলাদেশের জাতীয় আয়ে কী পরিবর্তন এসেছে?রেমিটেন্স দারিদ্র্য দূরীকরণে কী ধরনের ভূমিকা পালন করে?প্রবাসীদের আয় দেশের উন্নয়নে কীভাবে সাহায্য করে?রেমিটেন্স দেশের অর্থনীতির জন্য কেন গুরুত্বপূর্ণ?মোট দেশজ উৎপাদন কাকে বলে?মাথাপিছু আয় কী?মোট জাতীয় উৎপাদন (GNP) কী?মানব উন্নয়ন সূচক কাকে বলে?মাথাপিছু আয়ের সূত্রটি লেখ।মানবসম্পদ কাকে বলে?প্রাকৃতিক সম্পদ কাকে বলে?মানবসম্পদ কী?GDP-এর পূর্ণরূপ লেখ।HDI-এর পূর্ণরূপ কী?কোনো দেশের জনপ্রতি বার্ষিক আয়কে কী বলে? GNP-এর পূর্ণরূপ কী?PCI-এর পূর্ণরূপ লেখ। কর্ণফুলী কাগজের কলে ব্যবহৃত প্রধান কাঁচামাল কী?শিক্ষা কোন ধরনের অধিকার?রেমিটেন্স কী?মানব সম্পদ উন্নয়ন কী?বাংলাদেশের বেশিরভাগ লোক কোথায় বাস করে?২০০৪-২০০৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ কত?২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ কত?২০২৩-২০২৪ অর্থবছরে জিডিপিতে শিল্প খাতের অবদান কত?অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার কত?২০২২ সালে Human Development Report মোতাবেক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত?বাংলাদেশের খানা আয়-ব্যয় জরিপ ২০২২-এর প্রতিবেল অনুযায়ী দেশের বর্তমান দারিদ্র্যের হার কত?২০২২-২০২৩ অর্থবছরে বিদেশে গমনরত বাংলাদেশিদের সংখ্যা কত?বিশ্বব্যাংকের হিসাব মতে, ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত ছিল?'জিডিপি (GDP)' ধারণাটি ব্যাখ্যা কর।অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্যকে কী বলে? ব্যাখ্যা কর।মাথাপিছু আয়ের ধারণাটি ব্যাখ্যা কর।মাথাপিছু আয় কীভাবে জীবনযাত্রার মানকে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।জীবনযাত্রার মান কীভাবে বৃদ্ধি পায়?বাংলাদেশের জাতীয় আয়ে খাদ্যশস্য উৎপাদন কীভাবে ভূমিকা রাখছে? ব্যাখ্যা কর। বাংলাদেশের জাতীয় আয়ে শিল্পখাতের ভূমিকা ব্যাখ্যা কর।মানবসম্পদ বলতে কী বোঝায়?'মানব উন্নয়ন 'সুক' ধারণাটি ব্যাখ্যা কর।মানব সম্পদের উন্নয়ন প্রয়োজন কেন?দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বোঝায়?দারিদ্র্যের দুষ্টচক্র কীভাবে মানবসম্পদ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ