• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কমিউনিকেশন সিস্টেমের ধারণা (Concept of Communication System)

যোগাযোগ বা কমিউনিকেশন একটি সহজাত প্রক্রিয়া। শুধু মানুষ নয়, পশু-পাখিরাও নিজেদের মতো করে নিজেরা যোগাযোগ করে। মানব সভ্যতার উন্মেষের আগে থেকেই নানা ধরনের প্রয়োজন মিটানোর জন্য একজন মানুষ অন্যজনের সাথে নানা পদ্ধতিতে যোগাযোগ করেছে। এজন্য প্রথমে অংগভংগি বা আকার ইংগিত, পরবর্তীকালে নিজেদের সাংকেতিক ভাষা ব্যবহার করেছে। সভ্যতার উন্মেষের পর এর ধারাবাহিকতায় দূরবর্তী কারো সাথে যোগাযোগের জন্য ব্যক্তির মাধ্যমে চিঠি পাঠানো এবং পরবর্তীকালে ডাকবিভাগ, ট্রাঙ্ক কল, টেলিগ্রাফ কিংবা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া শুরু হয়।

রেডিও, টিভি ইত্যাদিও এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া বা মাধ্যম, যার মাধ্যমে একজন উপস্থাপক বা সংবাদ পাঠক অসংখ্য দর্শক-শ্রোতার কাছে তথ্য পৌঁছে দিয়ে যোগাযোগ করতে পারছে। এধরনের ভাবের আদান প্রদান বা তথ্য বিনিময়ের জন্য যখন একজন অন্যজনের সাথে যোগাযোগ করে থাকে সেই প্রক্রিয়াটাই কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ পদ্ধতি। বর্তমান বিশ্বে ইন্টারনেট, বা মোবাইল ফোনের উদ্ভাবনের পর যোগাযোগ প্রক্রিয়ার পরিধি আরো ব্যাপক, সুবিশাল এবং সহজসাধ্য হয়ে উঠেছে, এখন শুধু মানুষের সাথে মানুষ নয়, যন্ত্রের সাথে যন্ত্রেরও যোগাযোগ হতে শুরু করেছে।

আমরা বলতে পারি কমিউনিকেশন (Communication) বা যোগাযোগ কতকগুলো উপাদানের সুসমন্বয়ে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদানের একটি প্রক্রিয়া। এটি প্রেরক, প্রাপক, যোগাযোগ-মাধ্যম এবং কিছু যন্ত্রপাতির মাধ্যমে মৌখিক কিংবা অন্য যেকোনো ধরনের তথ্য বা বার্তা আদান-প্রদানের কাজে ব্যবহৃত হয়ে থাকে।

পূর্ববর্তী

কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং - অনন্যা প্রশ্ন

কমিউনিকেশন সিস্টেমের ধারণা (Concept of Communication System)ডেটা কমিউনিকেশনের ধারণা (Concept of Data Communication)ব্যান্ডউইথ (Bandwidth)ডেটা ট্রান্সমিশন মেথড (Data Transmission Method)ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission Mode)ডেটা কমিউনিকেশন মাধ্যম (Medium of Data Communication)তার মাধ্যম (Wired Media)তারবিহীন মাধ্যম (Wireless Media)ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা (Necessity of Wireless Communication System)ব্লুটুথ (Bluetooth)ওয়াই-ফাই (Wi-Fi)ওয়াই-ম্যাক্স (WiMAX)মোবাইল যোগাযোগ (Mobile Communication)বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন (Different Generations of Mobile Phone)কম্পিউটার নেটওয়ার্কিং (Computer Networking)নেটওয়ার্কিংয়ের ধারণা (Concept of Networking)কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য (Objectives of Computer Networking)নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ (Types of Networking)নেটওয়ার্ক ডিভাইস (Network Devices) নেটওয়ার্কের কাজ (Functions of Network)নেটওয়ার্ক টপোলজি (Network Topology)ক্লাউড কম্পিউটিং (Cloud Computing)ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা (Advantages of Cloud Computing)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ