• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ডেটা কমিউনিকেশনের ধারণা (Concept of Data Communication)

কমিউনিকেশন বা যোগাযোগ হলো তথ্য আদান-প্রদানের জন্য দুটি পরেন্টের মধ্যে সংযোগ বা লিংক স্থাপনের প্রক্রিয়া। অর্থাৎ প্রেরণকারী ও গ্রহণকারীর মধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ডেটা আদান-প্রদানের একটি ব্যবস্থা। 2.1 চিত্রে একটি ইলেকট্রনিক ডেটা কমিউনিকেশন পদ্ধতির গঠন দেখানো হয়েছে।

এখানে দেখা যাচ্ছে যে ডেটা কমিউনিকেশনের বিভিন্ন অংশ ব্যবহার করে উৎস হতে শব্দ, প্রতীক, তরঙ্গ, ছবি ইত্যাদি একটি মাধ্যম হয়ে গন্তব্যে পৌঁছে। এ প্রক্রিয়ায় একটি ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্র এবং একটি রিসিভার বা গ্রাহক যন্ত্র প্রয়োজন হয়। উৎস বা সোর্স হতে প্রাপ্ত ডেটাকে ইনপুট ট্রান্সডিউসারের মাধ্যমে ইলেকট্রিক সংকেততে (আলোক সংকেতও হতে পারে) রূপান্তর করে ট্রান্সমিটারের মাধ্যমে মিডিয়ামে (তারযুক্ত বা তারবিহীন) পাঠায়। এরপর মিডিয়াম হতে রিসিভার ইলেকট্রিক সংকেতকে আউটপুট ট্রান্সডিউসারের মাধ্যমে পুনরায় রূপান্তর করে গন্তব্য বা ডেস্টিনেশনে পৌঁছে দেয়। এখানে প্রাপ্ত ডেটা উৎস ডেটার ন্যায় হয়ে থাকে। উল্লেখ থাকে, উৎস হতে গন্তব্যে ডেটা প্রেরণের সময় মিডিয়ামে নয়েজ (বিক্ষিপ্তভাবে অপ্রত্যাশিত ইলেকট্রিক সংকেত) যুক্ত হতে পারে, যা সংশোধনের ব্যবস্থা থাকে।

ডেটা কমিউনিকেশনে ব্যবহৃত উপাদানগুলোর উদাহরণ।

১. উৎস বা সোর্স (তথ্য উৎস ও ইনপুট ট্রান্সডিউসার)- মাইক্রোফোন, ক্যামেরা, কিবোর্ড ইত্যাদি।

২. ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্র- বেতার কেন্দ্র, টেলিভিশন কেন্দ্র, টেলিফোন, মোবাইল ফোন, মডেম, রাউটার ইত্যাদি।

৩. মিডিয়াম বা মাধ্যম- টেলিফোন/ফাইবার অপটিক ক্যাবল, রেডিও/মাইক্রোওয়েভ ইত্যাদি।

৪. রিসিভার বা গ্রাহক যন্ত্র- টেলিফোন একচেঞ্জ, মডেম, রাউটার ইত্যাদি।

৫. গন্তব্য বা ডেস্টিনেশন (আউটপুট ট্রান্সডিউসার ও তথ্য গন্তব্য)- লাউড স্পিকার, টেলিফোন, কম্পিউটার ইত্যাদি।

কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং - অনন্যা প্রশ্ন

কমিউনিকেশন সিস্টেমের ধারণা (Concept of Communication System)ডেটা কমিউনিকেশনের ধারণা (Concept of Data Communication)ব্যান্ডউইথ (Bandwidth)ডেটা ট্রান্সমিশন মেথড (Data Transmission Method)ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission Mode)ডেটা কমিউনিকেশন মাধ্যম (Medium of Data Communication)তার মাধ্যম (Wired Media)তারবিহীন মাধ্যম (Wireless Media)ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা (Necessity of Wireless Communication System)ব্লুটুথ (Bluetooth)ওয়াই-ফাই (Wi-Fi)ওয়াই-ম্যাক্স (WiMAX)মোবাইল যোগাযোগ (Mobile Communication)বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন (Different Generations of Mobile Phone)কম্পিউটার নেটওয়ার্কিং (Computer Networking)নেটওয়ার্কিংয়ের ধারণা (Concept of Networking)কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য (Objectives of Computer Networking)নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ (Types of Networking)নেটওয়ার্ক ডিভাইস (Network Devices) নেটওয়ার্কের কাজ (Functions of Network)নেটওয়ার্ক টপোলজি (Network Topology)ক্লাউড কম্পিউটিং (Cloud Computing)ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা (Advantages of Cloud Computing)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ