• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা এবং বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী। তাঁর লেখনীতেই বাংলা ছোটগল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তাঁর ছোটগল্প বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর সমতুল্য। ১২৮৪ বঙ্গাব্দে মাত্র ষোল বছর বয়সে "ভিখারিনী" গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। এর পর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ চৌষট্টি বছরে তিনি অখণ্ড 'গল্পগুচ্ছে' সংকলিত ৯৫টি ছোটগল্প রচনা করেছেন। এর বাইরে 'সে', 'গল্পসল্প' এবং 'লিপিকা' গ্রন্থে তাঁর আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম 'মুসলমানীর গল্প'।

পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালপর্বই রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ। 'সোনার তরী' কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলোও তিনি একই সময়ে রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্রগল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে বিশ শতকে রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তার স্থলে বাস্তবতাই প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তাঁর স্থান সুনির্দিষ্ট। তাঁর রচিত উপন্যাসগুলোর মধ্যে 'চোখের বালি', 'গোরা', 'চতুরঙ্গ', 'ঘরে-বাইরে', 'শেষের কবিতা', 'যোগাযোগ' বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ নিদর্শন। নাটক রচনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তাঁর রচিত নাটকগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো 'রাজা', 'অচলায়তন', 'ডাকঘর', 'মুক্তধারা', 'রক্তকরবী'।

১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ই আগস্ট (১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে।

পূর্ববর্তী

অপরিচিতা [গদ্য] - অনন্যা প্রশ্ন

রবীন্দ্রনাথ ঠাকুরঅপরিচিতা - রবীন্দ্রনাথ ঠাকুরঅপরিচিতা (শব্দার্থ ও টীকা)অপরিচিতা (পাঠ-পরিচিতি)অপরিচিতা (বহুনির্বাচনি প্রশ্ন)অপরিচিতা (সৃজনশীল প্রশ্ন)'অপরিচিতা' গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? অনুপমের বাবার পেশা কী ছিল?কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা 'একযোগে বিস্তর হাসিলেন'?'অপরিচিতা' গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়?অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?'কন্সর্ট' শব্দের অর্থ কী?কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে?'অপরিচিতা' গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে?কাকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে?'অপরিচিতা' গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?'অপরিচিতা' গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি 'ছোটগল্প রচনার স্বর্ণযুগ' হিসেবে বিবেচিত হয়?কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল?কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?অনুপমকে কে আশীর্বাদ করেন?অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন?'অপরিচিতা' গল্পের লেখক কে?অনুপমের ভাগ্যে প্রজাপতির সঙ্গে কিসের কোনো বিরোধ নেই?বিয়ে উপলক্ষে কনে পক্ষকে কোথায় আসতে হয়েছিল?'অপরিচিতা' গল্পের নায়িকার নাম কী?রস দিয়ে বর্ণনা করার শক্তি ছিল কার?ধনীর কন্যা কার পছন্দ নয়?'প্রদোষ' শব্দের অর্থ কী?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কী?'অপরিচিতা' গল্পটি কোন পুরুষে বর্ণিত হয়েছে?অনুপমের আসল অভিভাবক কে ছিলেন?'অপরিচিতা' গল্পের গল্পকথকের নাম কী?মনুসংহিতা কী?অনুপমের বিয়ের ঘটক কে ছিলেন?শম্ভুনাথ সেনের বয়স কত? সেকরার হাতে শম্ভুনাথ কী পরখ করতে দিয়েছিলেন? অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করতেন?রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিশ শতকের গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?কল্যাণীর বাবার নাম কী?বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল?'লগ্ন' কী?'অন্নপূর্ণা' শব্দের অর্থ কী?'অন্তঃপুর' শব্দের অর্থ কী?'সওগাদ' শব্দের অর্থ কী?'অভ্র' কী?এয়ারিং কী?হরিশ ছুটি কাটাতে কোথায় গিয়েছিল?'অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য কী ছিল?কল্যাণীকে কার ফটোগ্রাফ দেখানো হয়েছিল?'গজানন' কে?নম্রতার সাথে বরযাত্রীদের অভিষিক্ত করেছিল কে?'অপরিচিতা' বলতে কাকে নির্দেশ করা হয়েছে?'অপরিচিতা' গল্পে কার কণ্ঠ অত্যন্ত মধুর ছিল?ট্রেনে ওঠার জন্য অনুপমের মাকে কে সহায়তা করেছিল?অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে?"এই তো আমি জায়গা পাইয়াছি।" ব্যাখ্যা কর।"মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর"-উক্তিটি বুঝিয়ে লেখ।'তারপর বুঝিলাম, মাতৃভূমি আছে।' বুঝিয়ে লেখ।"একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক-ভাঙা পণ"- এই কথার অর্থ বুঝিয়ে দাও।'অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি' উক্তিটি ব্যাখ্যা কর।অনুপমের মামার মন কীভাবে নরম হলো? অনুপমের মামা স্যাকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?"আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নাই।"- বাক্যটির তাৎপর্য কী?"ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই"- ব্যাখ্যা কর।'ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন' বুঝিয়ে দাও।'কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র'-কেন?কল্যাণীর 'মাতৃআজ্ঞা'র ধরন আলোচনা কর।অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও।"ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে?'অথচ সেই না-চেনাটুকু যে কুয়াশামাত্র, সে যে মায়া।' কেন? 'জায়গা আছে' কথাটির তাৎপর্য বর্ণনা কর।হরিশ কীভাবে অনুপমের মন উতলা করে দিয়েছিল?'কলি যে চার পোয়া হইয়া আসিল'-ব্যাখ্যা কর।অনুপমের মনের কালো রঙের ধারা সাপের মতো ফোঁস করে উঠল কেন?'ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের শুচিতা অপূর্ব-কার সম্পর্কে, কেন বলা হয়েছে?“কল্যাণী বলে, আমি বিবাহ করিব না"- কেন?কল্যাণী বিয়ে করতে অসম্মতি জ্ঞাপন করেছিল কেন? কল্যাণী বিয়ে না করার প্রতিজ্ঞা করেছে কেন?'বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে' বলতে কী বোঝানো হয়েছে?"শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম।"- কেন অনুপম ও তার মা চমকে উঠেছিল?কল্যাণীর নাম শুনে অনুপম ও তার মা চমকে উঠেছিল কেন? ধনীর মেয়ে মামার পছন্দ নয় কেন?'তবে আপনাদের গাড়ি বলিয়া দিই'?-এই উক্তিটি শম্ভুনাথ কেন করেছিল?গহনার খাদ পরীক্ষার সময় অনুপমের মামার মুখ লাল হয়ে উঠেছিল কেন?অনুপমের বাড়ির সবাই রেগে আগুন হয়েছিল কেন?শম্ভুনাথ বাবু অনুপমের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন না কেন?অনুপমের সংসারে মামাকে গর্বের সামগ্রী বলা হতো কেন?অনুপমের মামা বিয়ে বাড়িতে ঢুকে খুশি হননি কেন?মামার নিষেধ অমান্য করে অনুপম কেন কানপুরে গিয়েছিল?অনুপম কেন প্রতি সন্ধ্যায় বিনুদাদার বাড়িতে গিয়ে তাঁকে অস্থির করে তুলত?রেল কর্মচারীর কথায় কল্যাণী ট্রেন ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিল কেন?অনুপম তার বিয়ের প্রস্তাবটি বন্ধুর মাধ্যমে উত্থাপন করে কেন?অনুপমের পিতা সম্পদ ভোগ করার অবকাশ পায়নি কেন?অনুপম নিজ চোখে মেয়ে দেখার প্রস্তাব করতে পারেনি কেন?শম্ভুনাথ সেন পশ্চিমে গিয়ে বাস করছিলেন কেন?'অনুপমের মন পুলকের আবেশে ভরে যাওয়ার কারণ ব্যাখ্যা কর। "মনে হইল যেন গান শুনিলাম"। এ কথায় অনুপমের কোন অনুভূতির পরিচয় পাওয়া যায়?"পাকযন্ত্রটাকে সমস্ত অনুসুদ্ধ সেখানে টানিয়া মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে আফসোস মিটিত।"-বরযাত্রীদের এমন অনুভূতির কারণ কী?"যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পন্ডিত মশায়দের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়।"-উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?কল্যাণী কীভাবে অনুপমের কাছে অপরিচিতা হয়েই রইল?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ