• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অপরিচিতা (পাঠ-পরিচিতি)

'অপরিচিতা' প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক 'সবুজপত্র' পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন 'গল্পসপ্তক'-এ এবং পরে, 'গল্পগুচ্ছ' তৃতীয় খণ্ডে (১৯২৭)।

'অপরিচিতা' গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনি বর্ণিত হয়েছে, তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতঃপূর্বেও রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর প্রাগ্রসর চিন্তা ও আচরণে সমাজে গেড়ে-বসা ঘৃণ্য যৌতুকপ্রথা প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক ও সাফল্যমণ্ডিত।

'অপরিচিতা' উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথক অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। তাকে দেখলে মনে হয়, সে যেন মায়ের কোলসংলগ্ন শিশু। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা-সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংঘটনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশও ভবিষ্যতের নতুন নারীর আগমনীর ইঙ্গিতে পরিসমাপ্ত।

'অপরিচিতা' মনস্তাপে ভেঙেপড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্থালনের অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে উচ্চকণ্ঠে।

অপরিচিতা [গদ্য] - অনন্যা প্রশ্ন

রবীন্দ্রনাথ ঠাকুরঅপরিচিতা - রবীন্দ্রনাথ ঠাকুরঅপরিচিতা (শব্দার্থ ও টীকা)অপরিচিতা (পাঠ-পরিচিতি)অপরিচিতা (বহুনির্বাচনি প্রশ্ন)অপরিচিতা (সৃজনশীল প্রশ্ন)'অপরিচিতা' গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? অনুপমের বাবার পেশা কী ছিল?কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা 'একযোগে বিস্তর হাসিলেন'?'অপরিচিতা' গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়?অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?'কন্সর্ট' শব্দের অর্থ কী?কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে?'অপরিচিতা' গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে?কাকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে?'অপরিচিতা' গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?'অপরিচিতা' গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি 'ছোটগল্প রচনার স্বর্ণযুগ' হিসেবে বিবেচিত হয়?কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল?কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?অনুপমকে কে আশীর্বাদ করেন?অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন?'অপরিচিতা' গল্পের লেখক কে?অনুপমের ভাগ্যে প্রজাপতির সঙ্গে কিসের কোনো বিরোধ নেই?বিয়ে উপলক্ষে কনে পক্ষকে কোথায় আসতে হয়েছিল?'অপরিচিতা' গল্পের নায়িকার নাম কী?রস দিয়ে বর্ণনা করার শক্তি ছিল কার?ধনীর কন্যা কার পছন্দ নয়?'প্রদোষ' শব্দের অর্থ কী?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কী?'অপরিচিতা' গল্পটি কোন পুরুষে বর্ণিত হয়েছে?অনুপমের আসল অভিভাবক কে ছিলেন?'অপরিচিতা' গল্পের গল্পকথকের নাম কী?মনুসংহিতা কী?অনুপমের বিয়ের ঘটক কে ছিলেন?শম্ভুনাথ সেনের বয়স কত? সেকরার হাতে শম্ভুনাথ কী পরখ করতে দিয়েছিলেন? অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করতেন?রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিশ শতকের গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?কল্যাণীর বাবার নাম কী?বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল?'লগ্ন' কী?'অন্নপূর্ণা' শব্দের অর্থ কী?'অন্তঃপুর' শব্দের অর্থ কী?'সওগাদ' শব্দের অর্থ কী?'অভ্র' কী?এয়ারিং কী?হরিশ ছুটি কাটাতে কোথায় গিয়েছিল?'অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য কী ছিল?কল্যাণীকে কার ফটোগ্রাফ দেখানো হয়েছিল?'গজানন' কে?নম্রতার সাথে বরযাত্রীদের অভিষিক্ত করেছিল কে?'অপরিচিতা' বলতে কাকে নির্দেশ করা হয়েছে?'অপরিচিতা' গল্পে কার কণ্ঠ অত্যন্ত মধুর ছিল?ট্রেনে ওঠার জন্য অনুপমের মাকে কে সহায়তা করেছিল?অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে?"এই তো আমি জায়গা পাইয়াছি।" ব্যাখ্যা কর।"মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর"-উক্তিটি বুঝিয়ে লেখ।'তারপর বুঝিলাম, মাতৃভূমি আছে।' বুঝিয়ে লেখ।"একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক-ভাঙা পণ"- এই কথার অর্থ বুঝিয়ে দাও।'অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি' উক্তিটি ব্যাখ্যা কর।অনুপমের মামার মন কীভাবে নরম হলো? অনুপমের মামা স্যাকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?"আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নাই।"- বাক্যটির তাৎপর্য কী?"ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই"- ব্যাখ্যা কর।'ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন' বুঝিয়ে দাও।'কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র'-কেন?কল্যাণীর 'মাতৃআজ্ঞা'র ধরন আলোচনা কর।অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও।"ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে?'অথচ সেই না-চেনাটুকু যে কুয়াশামাত্র, সে যে মায়া।' কেন? 'জায়গা আছে' কথাটির তাৎপর্য বর্ণনা কর।হরিশ কীভাবে অনুপমের মন উতলা করে দিয়েছিল?'কলি যে চার পোয়া হইয়া আসিল'-ব্যাখ্যা কর।অনুপমের মনের কালো রঙের ধারা সাপের মতো ফোঁস করে উঠল কেন?'ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের শুচিতা অপূর্ব-কার সম্পর্কে, কেন বলা হয়েছে?“কল্যাণী বলে, আমি বিবাহ করিব না"- কেন?কল্যাণী বিয়ে করতে অসম্মতি জ্ঞাপন করেছিল কেন? কল্যাণী বিয়ে না করার প্রতিজ্ঞা করেছে কেন?'বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে' বলতে কী বোঝানো হয়েছে?"শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম।"- কেন অনুপম ও তার মা চমকে উঠেছিল?কল্যাণীর নাম শুনে অনুপম ও তার মা চমকে উঠেছিল কেন? ধনীর মেয়ে মামার পছন্দ নয় কেন?'তবে আপনাদের গাড়ি বলিয়া দিই'?-এই উক্তিটি শম্ভুনাথ কেন করেছিল?গহনার খাদ পরীক্ষার সময় অনুপমের মামার মুখ লাল হয়ে উঠেছিল কেন?অনুপমের বাড়ির সবাই রেগে আগুন হয়েছিল কেন?শম্ভুনাথ বাবু অনুপমের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন না কেন?অনুপমের সংসারে মামাকে গর্বের সামগ্রী বলা হতো কেন?অনুপমের মামা বিয়ে বাড়িতে ঢুকে খুশি হননি কেন?মামার নিষেধ অমান্য করে অনুপম কেন কানপুরে গিয়েছিল?অনুপম কেন প্রতি সন্ধ্যায় বিনুদাদার বাড়িতে গিয়ে তাঁকে অস্থির করে তুলত?রেল কর্মচারীর কথায় কল্যাণী ট্রেন ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিল কেন?অনুপম তার বিয়ের প্রস্তাবটি বন্ধুর মাধ্যমে উত্থাপন করে কেন?অনুপমের পিতা সম্পদ ভোগ করার অবকাশ পায়নি কেন?অনুপম নিজ চোখে মেয়ে দেখার প্রস্তাব করতে পারেনি কেন?শম্ভুনাথ সেন পশ্চিমে গিয়ে বাস করছিলেন কেন?'অনুপমের মন পুলকের আবেশে ভরে যাওয়ার কারণ ব্যাখ্যা কর। "মনে হইল যেন গান শুনিলাম"। এ কথায় অনুপমের কোন অনুভূতির পরিচয় পাওয়া যায়?"পাকযন্ত্রটাকে সমস্ত অনুসুদ্ধ সেখানে টানিয়া মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে আফসোস মিটিত।"-বরযাত্রীদের এমন অনুভূতির কারণ কী?"যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পন্ডিত মশায়দের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়।"-উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?কল্যাণী কীভাবে অনুপমের কাছে অপরিচিতা হয়েই রইল?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ