• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পাকিস্তানি আমলে বাংলা : ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি
পাকিস্তানি আমলে বাংলা : ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পূর্ব বাংলার শাসনতান্ত্রিক অবস্থা Constitutional Situation of East Bengal

স্বাধীনতা লাভের পর পাকিস্তান সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও বাস্তবে তা কার্যকরী হয়নি। কেননা প্রধানমন্ত্রীর পরিবর্তে গভর্নর জেনারেলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। সে হিসেবে প্রধানমন্ত্রী লিয়াকত আলীর পরিবর্তে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর হাতেই ছিল সমস্ত ক্ষমতা। লিয়াকত আলি ছিলেন নিয়মতান্ত্রিক প্রধান। স্বাধীনতা লাভের পর পাকিস্তানি আমলাদের ক্ষমতা ও দাপট অনেক বেড়ে যায়। সে কারণে মোহাম্মদ আলী জিন্নাহ রাজনৈতিক নেতাদের অপেক্ষা আমলাদের ওপর অধিক নির্ভরশীল হয়ে পড়েন। ১৯৪৮ খ্রিষ্টাব্দে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু হলে গভর্নর জেনারেল হন খাজা নাজিম উদ্দিন। এর পর লিয়াকত আলী খান আততায়ীর হাতে নিহত হলে আমলা গোলাম মোহাম্মদ পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন (অক্টোবর ১৯৫১ খ্রিষ্টাব্দ) তার প্রভাবে আমলা ইস্কান্দার মীর্জা ও সেনাবাহিনী অত্যধিক ক্ষমতাশালী হয়ে ওঠে। ফলে পাকিস্তানের রাজনীতিতে গণতান্ত্রিক ভাবধারা ধীরে ধীরে লোপ পেতে থাকে। রাজনৈতিক নেতারা কোণঠাসা হতে থাকে। তারা আমলা ও সেনাবাহিনীর অনুগ্রহের পাত্রে পরিণত হয়। পাকিস্তানের প্রথম সেক্রেটারি জেনারেল চৌধুরী মোহাম্মদ আলী এবং পূর্ব পাকিস্তানের প্রথম চীফ সেক্রেটারি আজিজ আহম্মেদ রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের পাত্তাই দিতেন না। তাদের গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল না। এভাবেই পাকিস্তানি রাজনীতি থেকে গণতন্ত্রের বিদায় ঘটে এবং আমলা ও সেনা নির্ভর স্বৈরাচারী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। যার ফলাফল ছিল অত্যন্ত বেদনাবিধূর, পরবর্তী ইতিহাস তাই প্রমাণ করে।

পাকিস্তান সৃষ্টির পর বাঙালিরা পাকিস্তানকে শক্তিশালী ও সমৃদ্ধশালী করার জন্য আন্তরিকভাবে এগিয়ে আসেঃ কিন্তু বাঙালিদের এ উদার মনোভাবকে পাকিস্তানি শাসকচক্র কোনো দিনই শ্রদ্ধার চোখে দেখেনি বরং তারা সব সময় বাঙালিকে তাদের অধীনস্থ প্রজা হিসেবে রাখতে চেয়েছে, দেখতে চেয়েছে। এ দৃষ্টিকোণ থেকেই পাকিস্তানি শাসকচক্র পূর্ব বাংলার প্রতি চরম অবহেলা ও বৈষম্যমূলক নীতি গ্রহণ করে।

১৯৫৬ খ্রিষ্টাব্দের এক পরিসংখ্যানে দেখা যায় পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ৪২,০০০ কর্মকর্তার মধ্যে পূর্ব পাকিস্তানের সংখ্যা ছিল ২,৯০০ জন। করাচিতে রাজধানী হওয়ায় ভৌগোলিক দূরত্বের কারণে বাঙালিদের পক্ষে সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি লাভ করা সম্ভব ছিল না। উপরন্তু ১৯৫৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি না দেওয়ায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাঙালি ছাত্র/ছাত্রীদের সাফল্য লাভ সহজ ছিল না। ১৯৬৬ খ্রিষ্টাব্দে পশ্চিম পাকিস্তানে গেজেটেড কর্মকর্তার সংখ্যা ছিল ৩,৭০৮ জন, পূর্ব পাকিস্তানে এর সংখ্যা ছিল ১,৩৩৮ জন এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানে নন-গেজেটেড কর্মকর্তার সংখ্যা ছিল যথাক্রমে ২৬,৩১০ ও ৮২,৯৪৪ জন।

নিম্নে তৎকালীন পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রের একটি পরিসংখ্যান তুলে ধরা হলো-

পূর্ব বাংলার শাসনতান্ত্রিক অবস্থা

১৯৬৬ খ্রিষ্টাব্দের এ পরিসংখ্যান থেকে বাঙালিদের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ লক্ষ করা যায়। স্কুল-কলেজ, অফিস-আদালত, হাসপাতাল, ডাকঘর, টেলিফোন, টেলিগ্রাফ, বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রেও সীমাহীন বৈষম্য বিরাজমান ছিল। এছাড়া পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ছিল সম্পূর্ণ আলাদা। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬% বাস ছিল পূর্ব বাংলায়। আর বাংলা ভাষা ও সংস্কৃতি ছিল হাজার বছরের ঐতিহ্য। অপরদিকে বিভিন্ন ভাষা, জাতি ও সংস্কৃতি মিলিয়ে পশ্চিম পাকিস্তানের ৪৪% জনসংখ্যা ছিল। এই ৪৪% এর মধ্যে উর্দুভাষী ছিল মাত্র ৪%। বাস্তবে সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষা ও সুসমৃদ্ধ বাঙালি সংস্কৃতিকে মুছে ফেলার চক্রান্তে পাকিস্তানি শাসকচক্র লিপ্ত হয়।

পাকিস্তানি আমলে বাংলা : ভাষা আন্দোলন ও এর গতিপ্রকৃতি - অনন্যা প্রশ্ন

পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থা Political Situation of East Bengalআওয়ামী লীগের জন্ম (Born of Auame League)পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা Economical Situation of East Bengalপূর্ব বাংলার শাসনতান্ত্রিক অবস্থা Constitutional Situation of East Bengal১৯৫২ সালের ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিত Perspective of Language Movement of 1952ভাষা আন্দোলনে পূর্ব বাংলার গণপরিষদ: ধীরেন্দ্রনাথ দত্ত Provincial Assembly in Language Movement: Dhirendranath Dutt১৯৪৮-এর রাজপথ: গণমানুষ ও ছাত্রসমাজের ভূমিকা Movement of 1948: Role of General Masses and Studentsভাষা আন্দোলনের তাৎপর্য (Significance of language movement)বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব (Importance of language movement is the development of bengalee nationalism)ভাষা আন্দোলনের শহিদদের পরিচয় ও অবদান Martyrs Language of Movement Introduction and Contributionভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা The Role of Women's in Language Movementভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস Regional History of Language Movementশহিদ মিনারের ইতিকথাএকুশের প্রথম গান ও কবিতাএকুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসবাংলা ভাষার আন্তর্জাতিকায়ন Internationalization of Bengali Languageঅমর একুশের পূর্ব-পর ঘটনাপুঞ্জ Pre and Post Events of Omare 21কে এবং কখন সর্বপ্রথম বাংলাকে মাতৃভাষা করার পক্ষে মত দেন? কার নেতৃত্বে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়? বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম ওঠে কত সালে? শহিদ মিনারের রূপকার বা স্থপতি কে?কীসের ভিত্তিতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে? সর্বপ্রথম শহিদ রফিক উদ্দিনের বাড়ি কোথায়?ভাষা শহিদ আব্দুস সালামের জন্মস্থান কোথায়?ভাষা সংক্রান্ত প্রথম সংগঠন 'তমদ্দুন মজলিস' কার নেতৃত্বে গড়ে ওঠে?বাংলাদেশে সর্বপ্রথম শহিদ মিনার উদ্বোধন করেন কে?১৯৫০ সালে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?কত সাল থেকে ২১শে ফেব্রুয়ারি সরকারি সহযোগিতায় পালিত হয়?কেন্দ্রীয় শহিদ মিনারের অবস্থান কোথায়?দেশের বাইরে প্রথম শহিদ মিনার তৈরি হয় কোথায়?কত তারিখ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভা ঘোষণা দেওয়া হয়?কখন থেকে জাতিসংঘের সদস্য দেশসমূহ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শুরু করে?"আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির রচয়িতা কে?"আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির সুরকার কে?ভাষা আন্দোলনের প্রথম কবিতা "কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি"- কবিতাটির রচয়িতা কে?'স্মৃতির মিনার' কবিতাটি কার লেখা?জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেন?২১ শে পদক কী?তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে?কখন পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান রাখা হয়?সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কে?পৃথিবীর কত লোক বাংলা ভাষায় কথা বলে?কখন এবং কোথায় সর্বপ্রথম শহিদ মিনার তৈরি করা হয়?প্রথম শহিদ মিনারের ডিজাইনার কে ছিলেন?শহিদ মিনারের ৫টি স্তম্ভ দ্বারা কী বোঝানো হয়?হামিদুর রহমানের নকশায় নির্মিত বর্তমান শহিদ মিনার কখন উদ্বোধন করা হয়?'অমর একুশে' ভাস্কর্যটি কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?'মোদের গরব' ভাস্কর্যটি কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?প্যারিসে অনুষ্ঠিত UNESCO-এর কোন সম্মেলনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?দ্বি-জাতিতত্ত্ব কী? ব্যাখ্যা কর।প্রথম শহিদ মিনার কীভাবে স্থাপিত হয়?শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।তমদ্দুন মজলিস কী? ব্যাখ্যা কর।ভাষা শহিদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী? ব্যাখ্যা কর।ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ