- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
'অপারেশন সার্চলাইট' বলতে কী বোঝায়?
১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকহানাদার বাহিনী যে নীল নকশার মাধ্যমে বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছিল তাই 'অপারেশন সার্চলাইট' নামে পরিচিত।
পূর্ব বাংলার রাজনৈতিক পরিস্থিতি উপলব্ধি করে ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুর সাথে আলোচনা করতে মার্চ মাসের মাঝামাঝি ঢাকা সফর করেন। ইয়াহিয়া খান আলোচনার নামে সময় ক্ষেপণ করেন এবং টিক্কা খানের মাধ্যমে পাকিস্তান থেকে গোপনে ভারী অস্ত্র আনতে থাকেন। ইয়াহিয়া খানের নির্দেশে বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দিতে ১৭ই মার্চ ১৯৭১ জেনারেল টিক্কা খান, লে. জেনারেল খাদিম হোসেন এবং রাওফরমান আলী বাঙালি হত্যার নীল নকশা অপারেশন সার্চলাইট প্রণয়ন করে। এ নীল নকশা অনুযায়ী ২৫শে মার্চ কালরাতে পাকবাহিনী ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

