• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • জীবন পাঠ
জীবন পাঠ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

দ্বিপদ নামকরণ পদ্ধতি

একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন: গোল আলুর বৈজ্ঞানিক নাম Solanum tuberosum। এখানে Solanum গণ নাম এবং tuberosum প্রজাতির নাম বুঝায়, এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ (binomial nomenclature) পদ্ধতি বলে। দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা।

আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়। উদ্ভিদের নাম International Code of Botanical Nomenclature (ICBN) কর্তৃক এবং প্রাণীর নাম International Code of Zoological Nomenclature (ICZN) কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হবে। প্রকৃতপক্ষে এই code পুস্তকাকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দে হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়।

1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস Species plantarum বইটি রচনা করেন। এই বইটি উদ্ভিদবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনিই প্রথম ঐ গ্রন্থে জীবের শ্রেণি, বর্গ, গণ এবং প্রজাতি ধাপগুলো ব্যবহার করেন। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্ভাবন। এ পদ্ধতি অনুযায়ী প্রতিটি জীবের:

(a) নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। (তরুণ প্রাণিবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন, যা কেবল ঢাকায় পাওয়া যায়। ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ হয়েছে Zakerana dhaka। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এই গণের নাম জাকেরানা রাখা হয়েছে।)

(b) বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতি নাম। যেমন: Labeo rohita। এটি রুই মাছের বৈজ্ঞানিক নাম, এখানে Labeo গণ এবং rohita প্রজাতিক পদ।

(c) জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য (unique) হতে হয়। কারণ, একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই।

(d) বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে, বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে।
যেমন: পিঁয়াজ Allium cepa, সিংহ Panthera leo

(e) বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। যেমন: ধান Oryza sativa, কাতল মাছ Catla catla

(f) হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন: Oryza sativa, Catla catla।

(g) যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে।

(h) যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন। তাঁর নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন: Homo sapiens L.,1758, Oryza sativa L., 1753 (এখানে L লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ, তবে দৈনন্দিন গবেষণা ও পাঠে এটুকু অনেক সময় লেখা হয় না)।

কয়েকটি জীবের দ্বিপদ নাম:

সাধারণ নাম
বৈজ্ঞানিক নাম
ধান
Oryza sativa
পাট
Corchorus capsularis
আম
Mangifera indica
কাঁঠাল
Artocarpus heterophyllus
শাপলা
Nymphaea nouchali
জবা
Hibiscus rosa-sinensis
কলেরা জীবাণু
Vibrio cholerae
ম্যালেরিয়া জীবাণু
Plasmodium vivax
আরশোলা
Periplaneta americana
মৌমাছি
Apis indica
ইলিশ
Tenualosa ilisha
কুনো ব্যাঙ
Duttaphrynus melanostictus (Bufo melanostictus)
দোয়েল
Copsychus saularis
রয়েল বেঙ্গল টাইগার
Panthera tigris
মানুষ
Homo sapiens

জীবন পাঠ - অনন্যা প্রশ্ন

জীববিজ্ঞানের ধারণাজীববিজ্ঞানের শাখাগুলোভৌত জীববিজ্ঞানফলিত জীববিজ্ঞানজীবের শ্রেণিবিন্যাসশ্রেণিবিন্যাসের উদ্দেশ্যজীবজগৎশ্রেণিবিন্যাসের বিভিন্ন ধাপদ্বিপদ নামকরণ পদ্ধতিজীবনের ভিত্তিমূলে কাজ করে কোন বিজ্ঞান?কোন বিজ্ঞানকে বেশ প্রাচীন বিজ্ঞান বলা হয়?হাইড্রোজেন আর অক্সিজেনের আনুপাতিক সংযোগে কী তৈরি হয়?Biology শব্দটি গঠিত হয়েছে কোন দুটি শব্দের সমন্বয়ে?Bios-অর্থ কী?logos অর্থ কী?চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে কোন বিষয়ের ভূমিকা রয়েছে?বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে কোন বিজ্ঞান?জ্ঞানের অন্তর্ভুক্ত শাখাগুলোকে কত ভাগে ভাগ করা যায়?ব্যাকটেরিয়া কোন ধরনের জীব?ভৌত জীববিজ্ঞানের কোন শাখা ভূণ নিয়ে আলোচনা করে?ভৌত জীববিজ্ঞান শাখায় কী বিষয়ে আলোচনা হয়?জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমন্ডলের শ্রেণিবিভাগ সম্পর্কিত বিদ্যাকে কী বলে?ফলিত জীববিজ্ঞানের কোন শাখায় ঔষধশিল্প নিয়ে আলোচনা হয়?এখন পর্যন্ত উদ্ভিদের কত লক্ষ প্রজাতির নামকরণ করা হয়েছে?জননকোষের উৎপত্তি সম্পর্কিত আলোচিত শাখার নাম কী?তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?প্রাকৃতির সাথে জীবের আন্তঃসম্পর্ক কোন শাখার আলোচ্য বিষয়?জীববিজ্ঞানের কোন শাখায় মৌমাছি নিয়ে গবেষণা করা হয়?ক্যান্সার নির্ণয়ক বিদ্যা কোন শাখার অন্তর্ভুক্ত?কীটপতঙ্গ নিয়ে আলোচিত হয় কোন শাখায়? অণুজীব নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?ক্যারোলাস লিনিয়াস কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন?ক্যারোলাস লিনিয়াস কত সালে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন?ক্যারোলাস লিনিয়াস কীসের অধ্যাপক ছিলেন?শ্রেণিবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রাখেন কে?প্রথম জীবের পূর্ণ শ্রেণিবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন কে?প্যারামেসিয়ামের কোন প্রক্রিয়ায় অযৌন প্রজনন ঘটে?মনেরা রাজ্যের জীবে কোন অঙ্গাণু উপস্থিত থাকে?জীবজগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব রাখেন কে?কোন রাজ্যের জীবদেহে মাইসেলিয়াম দেখা যায়?আর.এইচ. হুইটেকার জীবজগতকে কতটি রাজো ভাগ করার প্রস্তাব করেন?মারগুলিস কত সালে Whittaker-এর শ্রৈণিবিন্যাসের পরিবর্তিত রূপ দেন?সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন কে?মাশরুম কোন রাজ্যের জীব?কোন রাজ্যের জীবকোষে ক্রোমাটিন থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত?কোন রাজ্যের জীবকোষে DNA, RNA এবং প্রোটিন থাকে?কোন রাজ্যের জীবকোষে মাইসেলিয়াম দেখা যায়?কোন রাজ্যের উদ্ভিদের আর্কিগোনিয়েট বলা হয়?কোন রাজ্যের সদস্যরা পরভোজী?কোন রাজ্যের জীবদের ভ্রূণ বিকাশকালীন সময়ে ভূণীয় স্তর সৃষ্টি হয়?টমাস কেভলিয়ার স্মিথ প্রোটিস্টাকে কত ভাগে ভাগ করেন?মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন কে?কোন বিজ্ঞানী জীব জগৎকে ছয়টি রাজ্যে ভাগ করেন?মারগুলিস কত সালে পঞ্চরাজ্য ধারনা পরিবর্তন করেন?টমাস কেভলিয়ার স্মিথ কত সালে প্রোটিস্টা জগৎকে ভাগ করেন?শ্রেণিবিন্যাসের আন্তর্জাতিক কোড চিহ্নিত ধাপ কতটি? মানুষ কোন গোত্রের প্রাণী?রাজ্যের উপসেটের নাম কী?শ্রেণির উপসেটকে কী বলে?শ্রেণিবিন্যাসের পদ্ধতিকে কী বলা হয়?উদ্ভিদ জগতের শ্রেণিবিন্যাসের সুনির্দিষ্ট ধাপগুলোকে কী বলা হয়?জীবের বৈজ্ঞানিক নাম কয়টি অংশ নিয়ে গঠিত হয়?নামকরণে আবশ্যক কোন শব্দটি ব্যবহার করতে হবে?বৈজ্ঞানিক নামে কতটি অংশ থাকে?দ্বিপদ নামের প্রথম অংশের প্রথম অক্ষর কী রকম হবে?বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হবে?ইটালিক অক্ষর হাতে লিখলে সর্বদা নিচে কী টানতে হয়?দ্বিপদ নামের প্রথম অংশ হবে কীসের নাম?দ্বিপদ নামের দ্বিতীয় অংশে কীসের নাম হবে?সম্প্রতি আবিষ্কৃত ব্যাঙটির বৈজ্ঞানিক নাম কী?Species plantarum বইটির রচয়িতা কে?ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কে?Zakerana dhaka-এটি কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম?ধানের বৈজ্ঞানিক নাম কী?Apis indica কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম?জীববিজ্ঞান কী? ব্যাখ্যা কর।জীববিজ্ঞানের জন্য সহায়ক জ্ঞান কোনটি এবং কেন?জীবজগতকে বুঝতে হলে ভৌত বিজ্ঞানের জ্ঞান জরুরি কেন?জীববিজ্ঞানের ভৌত শাখা বলতে কী বুঝায়? অঙ্গসংস্থান কী?অঙ্গসংস্থানকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলার কারণ কী?শ্রেণিবিন্যাসবিদ্যা বলতে কী বুঝায়?ট্যাক্সোনমি কী?শারীরবিদ্যা কী?বাস্তুবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন?হিস্টোলজি বলতে কী বুঝায়?ভ্রূণবিদ্যায় কোন কোন বিষয় আলোচনা করা হয়? বংশগতিবিদ্যা কী?বিবর্তনবিদ্যায় কোন কোন বিষয় আলোচনা করা হয়?জীবভূগোল কী?জীববিজ্ঞানের ফলিত শাখা বলতে কী বুঝ?জীবাশ্মবিজ্ঞান কী?পরজীবীবিদ্যা বলতে কী বুঝায়?কীটতত্ত্বে কোন কোন বিষয় আলোচনা করা হয়?কীটতত্ত্বকে ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন?অণুজীববিজ্ঞান কী?ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন?চিকিৎসাবিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন?সামুদ্রিক জীববিজ্ঞানকে কেন জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয়?জীবপ্রযুক্তি বলতে কী বুঝায়?জীবপ্রযুক্তি জীববিজ্ঞানের ফলিত শাখা বুঝিয়ে লেখ।শ্রেণিবিন্যাস বলতে কী বুঝায়?শ্রেণিবিন্যাসের উদ্দেশ্যগুলো কী কী?জীবের শ্রেণিবিন্যাসের ধারণা ব্যাখ্যা কর।কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে জীবজগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করা হয়?মারগুলিস এর সুপার কিংডমগুলো কী কী?"Five Kingdom" বলতে কী বুঝায়?প্রোক্যারিওটা ও ইউক্যারিওটার দুটি পার্থক্য লেখ।আর.এইচ হুইটেকার প্রদত্ত রাজ্যগুলোর নাম লেখ।মনেরা রাজ্যের জীবসমূহ কী কী বৈশিষ্ট্য প্রদর্শন করে?মনেরা রাজ্যের জীবদের কোষ বিভাজন ও খাদ্যগ্রহণ পদ্ধতি লেখ।ব্যাকটেরিয়াকে মনেরা জগতে অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা কর।নীলাভ সবুজ শৈবাল মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কেন?প্রোটিস্টা রাজ্যের জীবদের কীভাবে প্রজনন ঘটে?প্রোটিস্টা রাজ্যের চারটি জীবের নাম লেখ।ডায়াটমকে কোন রাজ্যে স্থান দেওয়া যাবে? ব্যাখ্যা কর।অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত? কেন?শৈবাল কীভাবে খাদ্য উৎপাদন করে?ফানজাই বলতে কী বুঝায়?ফানজাই রাজ্যের চারটি জীবের নাম উল্লেখ কর। ফানজাই রাজ্যের চারটি বৈশিষ্ট্য লেখ।মাশরুমকে মৃতজীবী জীব বলা হয় কেন?ইস্ট স্বভোজী নয় কেন? ব্যাখ্যা কর।Penicillium প্রকৃতকোষী কেন?ছত্রাক খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল কেন?প্লানটি রাজ্যের দুইটি বৈশিষ্ট্য লেখ।প্লানটি রাজ্যের জীবদের হেটারোট্রোফিক বলা হয় না কেন?মানুষকে হেটারোট্রোফিক বলা হয় কেন?অ্যানাইসোগ্যামাস কী?অ্যানিমেলিয়া রাজ্যের জীবদের দুইটি বৈশিষ্ট্য লেখ।অ্যানিমেলিয়া রাজ্যের বংশবৃদ্ধি কীভাবে ঘটে?"টমাস কেভলিয়ার-স্মিথ" এর শ্রেণিবিন্যাস লেখ।ছয় জগৎ শ্রেণিবিন্যাস বলতে কী বুঝায়?নেস্টেড হায়ারার্কি বলতে কী বুঝ?মানুষের বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস লেখ।মানুষের শ্রেণি Mammalia হিসেবে চিহ্নিত হওয়ার কারণ কী?মানুষকে Primate বর্গের প্রাণী বলার কারণ ব্যাখ্যা কর।মানুষের প্রজাতি sapiens বলার কারণ ব্যাখ্যা কর।দ্বিপদ নামকরণ বলতে কী বুঝায়?দ্বিপদ নামকরণের লক্ষ্য কী? ব্যাখ্যা কর।Binomial Nomenclature কেন পরিচিত? Species Plantarum কী? ব্যাখ্যা কর।Species plantarum" বইটি জীববিজ্ঞানের জন্য এত গুরুত্বপূর্ণ কেন?ICZN ও ICBN এর পূর্ণরূপ কী?গণ ও প্রজাতির মধ্যে দুটি পার্থক্য লেখ।দ্বিপদ নামকরণের গুরুত্ব ব্যাখ্যা কর।জীবের বৈজ্ঞানিক নামকরণ বলতে কী বুঝায়?বৈজ্ঞানিক নামের গুরুত্ব লেখ।দ্বিপদ নামকরণ কেন চালু করা হয়েছিল?শাপলা ও কাঁঠাল-এর বৈজ্ঞানিক নাম লেখ।ইলিশ মাছ ও দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম লেখ।জীববিজ্ঞানের জনক কে?জীববিজ্ঞানকে ইংরেজিতে কী বলে?Biology শব্দটি কীভাবে গঠিত হয়েছে?ভ্রূণবিদ্যা কাকে বলে?বিবর্তনবিদ্যা কী?বাস্তুবিদ্যা কী?ভৌত জীববিজ্ঞান কী?শারীরবিদ্যা কাকে বলে?হিস্টোলজি কী?এন্ডোক্রাইনোলজি কী?ফলিত জীববিজ্ঞান কী?প্রত্নতত্ত্ববিদ্যা বা জীবাশ্ম বিজ্ঞান কী? বায়োইনফরমেটিক্স কী?শ্রেণিবিন্যাস কাকে বলে?শ্রেণিবিন্যাসের লক্ষ্য কী?ডায়াটম কী?আর্কিগোনিয়াম কী?হেটারোট্রোফিক কী?কনজুগেশন কী?প্রজাতি কাকে বলে?ট্যাক্সন কী?দ্বিপদ নামকরণ পদ্ধতি কাকে বলে?দ্বিপদ নামকরণ কী?ICZN এর পূর্ণরূপ কী?জবা ফুলের বৈজ্ঞানিক নাম কী?ICBN এর পূর্ণরূপ লিখ।কাঁঠাল এর বৈজ্ঞানিক নাম লিখ।জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কী?দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম লিখ।জীববিজ্ঞানকে কেন ভৌত ও ফলিত শাখায় বিভক্ত করা হয়?শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন?বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন?অণুজীববিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন?কৃষিবিজ্ঞানকে ফলিত জীববিজ্ঞান বলা হয় কেন ব্যাখ্যা কর। জীবের শ্রেণিবিন্যাস প্রয়োজন কেন?প্রোটিস্টা রাজ্যের জীবগুলোকে ইউক্যারিওট বলা হয় কেন? - ব্যাখ্যা কর।Nostoc কে আদিকোষী বলা হয় কেন? ব্যাখ্যা কর।ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় কেন?ব্যাকটেরিয়াকে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন?শ্রেণিবিন্যাসের প্রতিটি ধাপের বৈশিষ্ট্য কীভাবে পরিবর্তিত হয়?লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয় কেন?ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ