- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- জীবনে শিল্পের স্থান (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
জীবনে শিল্পের স্থান (সৃজনশীল প্রশ্ন)
মানুষের মন বলে, প্রয়োজন মিটলেই হবে না, তাকে সুন্দর হতে হবে। যেমন- নকশিকাঁথা, রাতে বিছানায় গায়ে দিয়ে শোওয়ার জন্য একটি সামগ্রী- সেটা তো সুন্দর-অসুন্দর হওয়ার প্রয়োজন নেই। কিন্তু এই প্রয়োজনের জিনিসকে সুঁই আর রঙিন সুতা দিয়ে অপূর্ব নকশা করে সাজিয়েছেন গাঁয়ের বধূরা। নকশিকাঁথা দেখলেই সুন্দর লাগে, জিনিসটির প্রয়োজনের কথা মনেই পড়ে না। এ কারণেই জ্ঞানীরা বলেন, 'সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে। প্রয়োজনের কাজ মিটল তো শরীরকে তৃপ্ত করল আর প্রয়োজনের বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করল।'
ক. 'সমবায়িক' শব্দের অর্থ কী?
খ. আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রিত করতে হবে কেন?
গ. উদ্দীপকে 'জীবনে শিল্পের স্থান' প্রবন্ধে ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো।
ঘ. "উল্লিখিত ফুটে ওঠা দিকটি 'জীবনে শিল্পের স্থান' প্রবন্ধের আংশিক প্রতিফলন মাত্র " -মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
জীবনে শিল্পের স্থান (গদ্য) - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

