• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানিসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব ও জনসম্পৃক্ততা

বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এত মানুষের খাদ্য, পানি ও অন্যান্য নিরাপত্তা বিধান করা বেশ কঠিন। তাই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলা খুবই কঠিন হয়ে উঠেছে। দিন দিন এদেশে ভূমি, পানি ও খাদ্য ব্যবস্থাপনাসহ নানা সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও স্বাধীনতার পঞ্চান্ন বছরে জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে, খাদ্যোৎপাদন তিন গুণ বৃদ্ধি পেয়েছে। এজন্য দেশে তেমন খাদ্য সংকট নেই। কিন্তু পানিদূষণ ও দুষ্প্রাপ্যতা যেভাবে বেড়ে চলেছে তাতে খাদ্যোৎপাদন ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। সেজন্যে দেশে পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তার স্থায়ী সমাধানে সকলকে কাজ করতে হবে। পানি ব্যবস্থাপনার জন্য যে উদ্যোগগুলো নিতে হবে তা হলো-

১. পরিবেশ সংরক্ষণ: নদ-নদী, পুকুর, খাল, বিল, হাওড়, বাওড়, বন ও ভূমির পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ রক্ষার কাজকে একটা সামাজিক আন্দোলন হিসেবে বিবেচনা করতে হবে। স্থানীয় জনগণ, শিক্ষার্থী, শিক্ষক, নাগরিক সমাজ এবং প্রাশাসন মিলে একত্রে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

২. পানির সদ্ব্যবহার নিশ্চিত করা: শুষ্ক ও শীত মৌসুমে দেশের সর্বত্র পানির অপব্যবহার দূর করার নীতি ও কৌশল বাস্তবায়ন করতে হবে।

৩. নদ-নদীর নাব্যতা সংকট দূর করা দেশের নদ-নদীগুলো পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। প্রায় প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত হয়ে পানি দূষিত হয়। এটি থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা, যেমন-বন্যা নিয়ন্ত্রণ এর দিকে নজর দিতে হবে। অনেক নদী শুকিয়ে গেছে। এসব নদ-নদীতে খনন সম্পাদন করলে পানির প্রবাহ এবং সংরক্ষণ সম্ভব হবে। তাতে কৃষি ও শিল্পের জন্য প্রয়োজনীয় পানি পাওয়া যাবে।

৪. সংযোগ খাল ও রিজার্ভার খনন করা: বাংলাদেশের উত্তরাঞ্চলে পরিকল্পিতভাবে কয়েকটি রিজার্ভার খনন করা গেলে শুষ্ক মৌসুমে খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে। মাছ চাষ ও প্রজনন স্বাভাবিক থাকবে।

৫. নদী দখল ও দূষণ রোধ: বাংলাদেশে নদ-নদীতে পানি প্রবাহ বিঘ্নিত হওয়ার একটি বড় কারণ অসৎ ব্যবসায়ী, রাজনৈতিক প্রভাবশালীরা নদী বক্ষ বা খালবিল অবৈধভাবে দখল করে ভরাট ও স্থাপনা নির্মাণ করে নদী-খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে। ধীরে ধীরে ঐ নদী, খাল বা জলাশয় বিলীন হয়ে যায়। স্থনীয় নেতৃত্ব, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং নাগরিক সমাজকে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে নদ-নদী, জলাশয়ের বিরুদ্ধে এসকল নেতিবাচক কাজ বন্ধ করতে হবে।

৬. স্থনীয় জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করণ: শিক্ষার্থীরা সমাজের প্রধান সক্রিয় শক্তি। তাই স্থানীয় জনগোষ্ঠী ও শিক্ষার্থীরা পানি দূষণ রোধ, পানি ব্যবস্থাপনা তথা পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করায় ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পানি ও পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করতে পারে।

৭. লবণাক্ততা দূর করা: দক্ষিণাঞ্চলের বেশকিছু এলাকায় সমুদ্রের পানির কারণে মাটি লবণাক্ত হয়ে পড়েছে। মাটির উপর পাতলা আবরণ পড়ে ফসল উৎপাদন নষ্ট করে দিচ্ছে। ফলে মিঠা পানির অভাবে মাছ চাষ, কৃষিকাজ, গাছপালা ইত্যাদি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকায় মিঠা পানির সরবরাহ স্বাভাবিক রাখার জন্য উজান থেকে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। এছাড়া অভিন্ন নদীগুলোর ব্যবস্থাপনায় প্রতিবেশি দেশের সাথে পানি কূটনীতির আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী বাংলাদেশের হিস্যা আদায়ে অভিন্ন নদী কমিশনকে কার্যকর করতে হবে। তাহলে পানি ও খাদ্য নিরাপত্তা জোরদার হতে পারে।

৮. নদীভাঙন রোধ করা বর্ষাকালে কোনো কোনো অঞ্চলে নদী ভাঙনের ফলে নদীতে চর জাগে, নদী ভরাট হওয়ার উপক্রম হয়। দ্রুত সেসব ভাঙন রোধ ও নদীতে ড্রেজিং সম্পন্ন করে পানির প্রাপ্যতা নিশ্চিত করার প্রতি সতর্ক দৃষ্টি দিতে হবে।

৯. পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করা আমাদের দেশে দীর্ঘদিন থেকে কৃষিকাজে অপরিমিতভাবে সার ও কীটনাশক ব্যবহারের ফলে পানিদূষণে মাছ ও কৃষি উৎপাদনের ভারসাম্য নষ্ট হচ্ছে। অপ্রয়োজনে সার ও কীটনাশক ব্যবহার করা না হলে পানি ও ভূমির গুণাগুণ অক্ষত থাকবে।

১০. বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহার দেশের পানি সম্পদকে মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কাজে লাগাতে হবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বৈজ্ঞানিক ধ্যান-ধারণা ও শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রযুক্তির ব্যবহারে যত্নবান হতে হবে। দেশের পানিসম্পদ সারা বছরের সকল চাহিদা পূরণ করতে পারলে দেশে কৃষি ও খাদ্য উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে। সে কারণে প্রথমে পানির নিরাপত্তা বিধান করতে হবে, তাহলে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। এর জন্য দেশে জাতীয় পানি নীতিমালা যথাযথভাবে কার্যকর করার প্রতি দৃষ্টি দিতে হবে।

বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ - অনন্যা প্রশ্ন

বাংলাদেশের নদ-নদী ও পানিসম্পদনদ-নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্কবাংলাদেশে অঞ্চলভেদে পানির অভাবের কারণ, প্রভাব ও সমাধানের পদক্ষেপযাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকাবাংলাদেশের প্রাকৃতিক সম্পদপানিসম্পদ ব্যবস্থাপনার ধারণা বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানিসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব ও জনসম্পৃক্ততাবাংলাদেশের বনভূমির শ্রেণিবিভাগবাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্বসৌরসম্পদ কাকে বলে?জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা কী?নদী সংরক্ষণ ধারণা তুমি কীভাবে ব্যাখ্যা করবে?বাংলাদেশের কয়েকটি প্রধান নদীর নাম লেখ।পদ্মা নদী কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছে?পদ্মা নদীর গতিপথ সংক্ষেপে লেখ।পদ্মার কয়েকটি শাখা নদীর নাম লেখ।ব্রহ্মপুত্র নদ সম্পর্কে কী জান? লেখ।কীভাবে যমুনা নদীর সৃষ্টি হয়েছে?মেঘনা নদীর নামকরণ সম্পর্কে কী জান?কর্ণফুলী নদীর গুরুত্ব সংক্ষেপে লেখ।উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখ।তিস্তা নদীর উৎপত্তি কোথায়?উত্তরাঞ্চলে তিস্তা নদীর ভূমিকা সংক্ষেপে লেখ।পশুর নদী কীভাবে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?পশুর নদীর গুরুত্ব লেখ।সাঙ্গু নদী সম্পর্কে কী জান সংক্ষেপে লেখ।মাতামুহুরী নদী সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।বাংলাদেশে অর্থনীতিতে নদী গুরুত্বপূর্ণ কেন?সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পিছনে নদীর ভূমিকা কেমন?বাংলাদেশের শহরগুলো অধিকাংশই নদীতীরে গড়ে ওঠে কেন?পরিবেশবাদীরা নদী বাঁচাও কর্মসূচি পালন করছে কেন?বাংলাদেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে গেছে কেন?বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারাচ্ছে কেন?ফারাক্কা বাঁধের প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখ।নদীতীরের মানুষ অন্যত্র চলে যাচ্ছে কেন?নদী প্রবাহ মানুষ ও গাছের অস্তিত্ব বিপন্ন করে কীভাবে?বাংলাদেশে পানি সংকটের কারণগুলো লেখ।নদী বাঁচাতে কী কী উদ্যোগ নিতে হবে?'নদী বাঁচাও' কর্মসূচি পালন করা হয় কেন?যাতায়াতের ক্ষেত্রে নদীপথের ভূমিকা কীরূপ?জলবিদ্যুৎ বলতে কী বোঝায়?জলবিদ্যুৎ কীভাবে উৎপাদিত হয়? ব্যাখ্যা কর।বাংলাদেশে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কেন?নদীপথে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখ।প্রাকৃতিক সম্পদ কী? সংক্ষেপে লেখ।কৃষিপণ্য উৎপাদনে মাটির ভূমিকা লেখ।বাংলাদেশের মৎস্য সম্পদ সম্পর্কে লেখ।বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে লেখ।দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাপমাত্রা নিম্ন পর্যায়ে আসে না কেন?পানি ব্যবস্থাপনা কী? সংক্ষেপে লেখ।পানি ব্যবস্থাপনার ২টি উদ্যোগ লেখ।পানি সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজন কেন?পানি ব্যবস্থাপনায় রিজার্ভার খননের গুরুত্ব লেখ।মাছ ও কৃষি উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করে এমন একটি কারণ লেখ।আমাদের 'জাতীয় পানি নীতি' প্রয়োজন কেন?বনভূমি কী?বাংলাদেশে বনভূমি কমে যাচ্ছে কেন?জলবায়ু ও মাটির ভিন্নতা অনুসারে বাংলাদেসোর বন এলাকাকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী?ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি কী?ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমিকে চিরসবুজ বনভূমি বলা হয় কেন?ক্রান্তীয় পাতাঝরা বনভূমি সম্পর্কে লেখ।গরান বনভূমি বলতে কী বোঝায়?স্রোতজ বনভূমি বলতে কী বোঝ?বাংলাদেশ কীভাবে ফসল উৎপাদন বাড়াতে পারে?প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?পরিবেশ রক্ষায় বনভূমির গুরুত্ব বর্ণনা কর।তিস্তা নদীর দৈর্ঘ্য কত?নাফ নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথা থেকে?কর্ণফুলি নদীর দৈর্ঘ্য কত?'ধলেশ্বরী' কোন নদীর শাখানদী?বাংলাদেশের পদ্মা নদী ভারতে' কী নামে পরিচিত? তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?বাংলাদেশ ও মিয়ানমার এর সীমান্তে কোন নদী অবস্থিত?বাংলাদেশের প্রধান নদী কী কী? তিস্তা ব্যারেজ প্রকল্পটি কত সালে নির্মিত হয়।বাংলাদেশে নদনদীর সংখ্যা কত?বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল কোথায়?বাংলাদেশের নদনদীগুলো শেষ পর্যন্ত কোথায় মিলিত হয়েছে?পদ্মানদীর উৎপল্লিস্থল কোথায়?কোন দিক দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে?সুরমা ও কুশিয়ারার উৎপত্তি কোথায়?বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীর নাম কী?কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?সাঙ্গু নদী কোথায় পতিত হয়েছে?নাফ নদী কোথায় অবস্থিত?প্রাচীন যুগে মানুষ কোথায় বসবাস শুরু করে?বাংলাদেশের নদীসমূহে পানি কোথা হতে আসে?বাংলাদেশের কত কিলোমিটারে সবসময় নৌ চলাচল করে?নদী রক্ষার্থে পরিবেশবাদীরা কোন কর্মসূচি পালন করছে?বর্তমান বাংলাদেশে কী পরিমাণ জমিতে কৃষিজ ফলন হচ্ছে?তিস্তা বাঁধ থেকে কোন অঞ্চলের মানুষ সুবিধা ভোগ করছে?বাংলাদেশের নদীসমূহে কোথা থেকে প্রচুর পরিমাণ পানি আসে?বাংলাদেশের নদীগুলোতে চর পড়ে যাওয়ার কারণ কী?বাংলাদেশের নদী পথের দৈর্ঘ্য কত?জলবিদ্যুৎ কাকে বলে?কোন নদীর গতিপথে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে?প্রাকৃতিক সম্পদ কী?বাংলাদেশের কোয়ায় চা উৎপাদন হচ্ছে?দক্ষিণ এশিয়ার কোন দেশগুলো বৈশিষ্ট্যের দিক দিয়ে কৃষিপ্রধান?বাংলাদেশে কিসের উৎপাদন ব্যাপক হয়?ভারত ও মিয়ানমারে কিসের উৎপাদন ভালো হয়?কোথায় মাছের ভান্ডার রয়েছে?প্রতিবেশী কোন কোন রাষ্ট্রে প্রচুর মাছ পাওয়া যায়?বঙ্গোপসাগরের তলদেশে কী আবিষ্কৃত হয়েছে?খনিজ সম্পদে দক্ষিণ এশিয়ার কোন দেশ বেশি সমৃদ্ধ?দক্ষিণ এশিয়ার কোন দেশ খনিজ সম্পদে পিছিয়ে আছে?পানি সম্পদ ব্যবস্থাপনা কী? জীবজগতের অস্তিত্বের জন্য কার ভূমিকা গুরুত্বপূর্ণ?জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কী ধরনের দেশ?স্রোতজ বা গরান বনভূমি কাকে বলে?বনভূমি কাকে বলে?সিলেট অঞ্চলের বনভূমি কোন ধরনের?বাংলাদেশের বনভূমির পরিমাণ কত শতাংশ?গরান বনভূমির আয়তন কত?বাংলাদেশের বন এলাকাকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়?ব্রহ্মপুত্র নদ হতে একটি স্রোতধারা সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা কর।বাংলাদেশে পদ্মা নদীর গতিপ্রথ বর্ণনা কর। বাংলাদেশের যেকোনো একটি নদীর গতিপথ ব্যাখ্যা কর।মেঘনা নদীর বর্ণনা দাও।নদ-নদীর উপর জনবসতির নির্ভরশীলতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।'বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ'- ব্যাখ্যা কর। নদনদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা কর।নদী একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ কেন?পরিবেশবাদীরা নদী বাঁচাও জনসচেতনতামূলক কর্মসূচি কেন পালন করছে। ব্যাখ্যা কর।"অর্থনৈতিক কর্মকাণ্ডে নদীর গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা কর।'নদীর নাব্যতা ফিরিয়ে এনে পানির সংকট দূর করা যায়'- কথাটি বুঝিয়ে লেখ।নদী প্রবাহ হারালে কী ধরনের অবস্থার মুখোমুখি হতে হয়? ব্যাখ্যা কর।বাংলাদেশের অর্থনৈতিক কর্মকান্ডের ওপর নদীসমূহের দুটি প্রভাব- ব্যাখ্যা কর।পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা কর।বাংলাদেশে জলবিদ্যুৎ কম উৎপন্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর।জলবিদ্যুতের ক্ষেত্রে নদীর ভূমিকা ব্যাখ্যা কর।বাণিজ্যের ক্ষেত্রে নদীর ভূমিকা ব্যাখ্যা কর।দক্ষিণ এশিয়ার খনিজ সম্পদের বর্ণনা দাও।দক্ষিণ এশিয়ার কৃষিজ সম্পদের বর্ণনা দাও।দক্ষিণ এশিয়ার বনজ সম্পদের বর্ণনা দাও।দক্ষিণ এশিয়ার মৎস্য সম্পদের বিবরণ দাও।পানিকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা কর।পানি সম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?স্রোতজ বনভূমি বলতে কী বোঝায়?ক্রান্তীয় পাতাঝরা অরণ্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।চিরহরিৎ বনভূমির ব্যাখ্যা দাও।'জলবায়ুগত অবস্থার সঙ্গে বনজ সম্পদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ'-বুঝিয়ে লেখ।গরান বন অন্যান্য বনাঞ্চলের চেয়ে কীভাবে আলাদা?"বাংলাদেশের বনভূমি ক্রমশ হ্রাস পাচ্ছে"- ব্যাখ্যা কর। 'অধিক জনসংখ্যা আমাদের বনের জন্য হুমকিস্বরূপ'- ব্যাখ্যা কর।বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থা অধিক মাত্রায় প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল কেন?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ