• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশের বনভূমির শ্রেণিবিভাগ

বৃক্ষরাজি যে ভূমিতে সমারোহ ঘটায় তাকে বনভূমি বলা হয়। এসব বনে কাঠ, মধু, মোম ইত্যাদি বনজসম্পদ পাওয়া যায়। বাংলাদেশে পর্যাপ্ত বনভূমি নেই। একটি দেশের মোট আয়তনের ২০-২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এ সম্পদের পরিমাণ রয়েছে মাত্র ১৭% জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সঙ্গে মানুষের ঘরবাড়ি এবং খাসবাবপত্র নির্মাণে মূল্যবান কাঠের প্রয়োজন। এসব কাঠ বনভূমি থেকেই সরবরাহ করা হয়। যার কারণে এ দেশের ননভূমি ক্রমেই কমে যাচ্ছে।

মূলত জলবায়ু ও মাটির ভিন্নতার কারণে এক এক অঞ্চলে এক এক ধরনের বনের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বন এলাকাকে মোটামুটি চারটি ভাগে ভাগ করা যায় চট্টগ্রামের বনাঞ্চল, সিলেটের বন, সুন্দরবন ও ঢাকা-টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলের বনভূমি। উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারেও বনাঞ্চলের শ্রেণিবিভাগ করা যায়, যেমন- ১. ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্র পতনশীল বনভূমি, ২. ক্রান্তীয় পাতাঝরা বা পত্র পতনশীল বনভূমি এবং ৩. স্রোতজ (ম্যানগ্রোভ) বা গরান বনভূমি।

১. ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি: বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অংশের পাহাড়ি অঞ্চলকে ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি এলাকা নামে অভিহিত করা হয়। মূলত উষ্ণ ও আর্দ্রভূমির কিছু এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতির গাছপালা, তরুলতা, ঝোপঝাড় ও গুল্ম জন্ম নেয়। এসব গাছের পাতা একত্রে ফোটেও না, ঝরেও না। ফলে সারা বছর বনগুলো সবুজ থাকে। সে কারণেই এসব বনকে চিরহরিৎ বা চিরসবুজ বনভূমি বলে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও সিলেট এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এ বনভূমির পরিমাণ প্রায় ১৪ হাজার বর্গকিলোমিটার। চাপালিশ, ময়না, তেলসুর, মেহগনি, জারুল, সেগুন, গর্জন এ বনভূমির উল্লেখযোগ্য গাছ। সিলেটের পাহাড়ে প্রচুর বাঁশ ও বেত জন্মে। পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে রাবার চাষ হয়।

২. ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য: বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলা পাতাঝরা অরণ্যের অঞ্চল। এ বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়। শাল বা গজারি ছাড়াও এ অঞ্চলে কড়ই, বহেড়া হিজল, শিরীষ, হরীতকী, কাঁঠাল, নিম ইত্যাদি গাছ জন্মে। এ বনভূমিতে প্রধানত শালগাছ প্রধান বৃক্ষ তাই এ বনকে শালবন হিসেবেও অভিহিত করা হয়। ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে এ বনভূমি মধুপুর ভাওয়াল বনভূমি নামে পরিচিত। দিনাজপুর অঞ্চলে এটিকে বরেন্দ্র অঞ্চলের বনভূমি বলা হয়।

৩. স্রোতজ (ম্যানগ্রোভ) বা গরান বনভূমি: বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের সাতক্ষিরা, খুলনা, বাগের হাট, বরগুণা এবং দক্ষিণ পূর্বাংশে নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলে জোয়ার ভাটার লোনা ও ভেজা মাটিতে যেসব উদ্ভিজ্জ জন্মায় তাদের স্রোতজ বা গরান বনভূমি বলা হয়। প্রধানত সুন্দরবনে এসব উদ্ভিদ বেশি জন্ম নেয়। স্যাঁতসেঁতে লোনা পানিতে সুন্দরী, গেওয়া, পশুর, ধুন্দল, কেওড়া, বাইন, গরান, গোলপাতা ইত্যাদি বৃক্ষ এ বনভূমির অন্তর্গত। বাংলাদেশের জাতীয় জীবনে বনভূমি শুধু বনজসম্পদের জন্যেই নয়, আলো, বাতাস, সবুজ-শ্যামল প্রকৃতিতে স্বাস্থ্যসম্মত জীবনের জন্যও এর গুরুত্ব অপরিসীম।

বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ - অনন্যা প্রশ্ন

বাংলাদেশের নদ-নদী ও পানিসম্পদনদ-নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্কবাংলাদেশে অঞ্চলভেদে পানির অভাবের কারণ, প্রভাব ও সমাধানের পদক্ষেপযাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকাবাংলাদেশের প্রাকৃতিক সম্পদপানিসম্পদ ব্যবস্থাপনার ধারণা বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানিসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব ও জনসম্পৃক্ততাবাংলাদেশের বনভূমির শ্রেণিবিভাগবাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্বসৌরসম্পদ কাকে বলে?জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা কী?নদী সংরক্ষণ ধারণা তুমি কীভাবে ব্যাখ্যা করবে?বাংলাদেশের কয়েকটি প্রধান নদীর নাম লেখ।পদ্মা নদী কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছে?পদ্মা নদীর গতিপথ সংক্ষেপে লেখ।পদ্মার কয়েকটি শাখা নদীর নাম লেখ।ব্রহ্মপুত্র নদ সম্পর্কে কী জান? লেখ।কীভাবে যমুনা নদীর সৃষ্টি হয়েছে?মেঘনা নদীর নামকরণ সম্পর্কে কী জান?কর্ণফুলী নদীর গুরুত্ব সংক্ষেপে লেখ।উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখ।তিস্তা নদীর উৎপত্তি কোথায়?উত্তরাঞ্চলে তিস্তা নদীর ভূমিকা সংক্ষেপে লেখ।পশুর নদী কীভাবে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?পশুর নদীর গুরুত্ব লেখ।সাঙ্গু নদী সম্পর্কে কী জান সংক্ষেপে লেখ।মাতামুহুরী নদী সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।বাংলাদেশে অর্থনীতিতে নদী গুরুত্বপূর্ণ কেন?সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পিছনে নদীর ভূমিকা কেমন?বাংলাদেশের শহরগুলো অধিকাংশই নদীতীরে গড়ে ওঠে কেন?পরিবেশবাদীরা নদী বাঁচাও কর্মসূচি পালন করছে কেন?বাংলাদেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে গেছে কেন?বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারাচ্ছে কেন?ফারাক্কা বাঁধের প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখ।নদীতীরের মানুষ অন্যত্র চলে যাচ্ছে কেন?নদী প্রবাহ মানুষ ও গাছের অস্তিত্ব বিপন্ন করে কীভাবে?বাংলাদেশে পানি সংকটের কারণগুলো লেখ।নদী বাঁচাতে কী কী উদ্যোগ নিতে হবে?'নদী বাঁচাও' কর্মসূচি পালন করা হয় কেন?যাতায়াতের ক্ষেত্রে নদীপথের ভূমিকা কীরূপ?জলবিদ্যুৎ বলতে কী বোঝায়?জলবিদ্যুৎ কীভাবে উৎপাদিত হয়? ব্যাখ্যা কর।বাংলাদেশে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কেন?নদীপথে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখ।প্রাকৃতিক সম্পদ কী? সংক্ষেপে লেখ।কৃষিপণ্য উৎপাদনে মাটির ভূমিকা লেখ।বাংলাদেশের মৎস্য সম্পদ সম্পর্কে লেখ।বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে লেখ।দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাপমাত্রা নিম্ন পর্যায়ে আসে না কেন?পানি ব্যবস্থাপনা কী? সংক্ষেপে লেখ।পানি ব্যবস্থাপনার ২টি উদ্যোগ লেখ।পানি সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজন কেন?পানি ব্যবস্থাপনায় রিজার্ভার খননের গুরুত্ব লেখ।মাছ ও কৃষি উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করে এমন একটি কারণ লেখ।আমাদের 'জাতীয় পানি নীতি' প্রয়োজন কেন?বনভূমি কী?বাংলাদেশে বনভূমি কমে যাচ্ছে কেন?জলবায়ু ও মাটির ভিন্নতা অনুসারে বাংলাদেসোর বন এলাকাকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী?ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি কী?ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমিকে চিরসবুজ বনভূমি বলা হয় কেন?ক্রান্তীয় পাতাঝরা বনভূমি সম্পর্কে লেখ।গরান বনভূমি বলতে কী বোঝায়?স্রোতজ বনভূমি বলতে কী বোঝ?বাংলাদেশ কীভাবে ফসল উৎপাদন বাড়াতে পারে?প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?পরিবেশ রক্ষায় বনভূমির গুরুত্ব বর্ণনা কর।তিস্তা নদীর দৈর্ঘ্য কত?নাফ নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথা থেকে?কর্ণফুলি নদীর দৈর্ঘ্য কত?'ধলেশ্বরী' কোন নদীর শাখানদী?বাংলাদেশের পদ্মা নদী ভারতে' কী নামে পরিচিত? তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?বাংলাদেশ ও মিয়ানমার এর সীমান্তে কোন নদী অবস্থিত?বাংলাদেশের প্রধান নদী কী কী? তিস্তা ব্যারেজ প্রকল্পটি কত সালে নির্মিত হয়।বাংলাদেশে নদনদীর সংখ্যা কত?বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল কোথায়?বাংলাদেশের নদনদীগুলো শেষ পর্যন্ত কোথায় মিলিত হয়েছে?পদ্মানদীর উৎপল্লিস্থল কোথায়?কোন দিক দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে?সুরমা ও কুশিয়ারার উৎপত্তি কোথায়?বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীর নাম কী?কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?সাঙ্গু নদী কোথায় পতিত হয়েছে?নাফ নদী কোথায় অবস্থিত?প্রাচীন যুগে মানুষ কোথায় বসবাস শুরু করে?বাংলাদেশের নদীসমূহে পানি কোথা হতে আসে?বাংলাদেশের কত কিলোমিটারে সবসময় নৌ চলাচল করে?নদী রক্ষার্থে পরিবেশবাদীরা কোন কর্মসূচি পালন করছে?বর্তমান বাংলাদেশে কী পরিমাণ জমিতে কৃষিজ ফলন হচ্ছে?তিস্তা বাঁধ থেকে কোন অঞ্চলের মানুষ সুবিধা ভোগ করছে?বাংলাদেশের নদীসমূহে কোথা থেকে প্রচুর পরিমাণ পানি আসে?বাংলাদেশের নদীগুলোতে চর পড়ে যাওয়ার কারণ কী?বাংলাদেশের নদী পথের দৈর্ঘ্য কত?জলবিদ্যুৎ কাকে বলে?কোন নদীর গতিপথে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে?প্রাকৃতিক সম্পদ কী?বাংলাদেশের কোয়ায় চা উৎপাদন হচ্ছে?দক্ষিণ এশিয়ার কোন দেশগুলো বৈশিষ্ট্যের দিক দিয়ে কৃষিপ্রধান?বাংলাদেশে কিসের উৎপাদন ব্যাপক হয়?ভারত ও মিয়ানমারে কিসের উৎপাদন ভালো হয়?কোথায় মাছের ভান্ডার রয়েছে?প্রতিবেশী কোন কোন রাষ্ট্রে প্রচুর মাছ পাওয়া যায়?বঙ্গোপসাগরের তলদেশে কী আবিষ্কৃত হয়েছে?খনিজ সম্পদে দক্ষিণ এশিয়ার কোন দেশ বেশি সমৃদ্ধ?দক্ষিণ এশিয়ার কোন দেশ খনিজ সম্পদে পিছিয়ে আছে?পানি সম্পদ ব্যবস্থাপনা কী? জীবজগতের অস্তিত্বের জন্য কার ভূমিকা গুরুত্বপূর্ণ?জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কী ধরনের দেশ?স্রোতজ বা গরান বনভূমি কাকে বলে?বনভূমি কাকে বলে?সিলেট অঞ্চলের বনভূমি কোন ধরনের?বাংলাদেশের বনভূমির পরিমাণ কত শতাংশ?গরান বনভূমির আয়তন কত?বাংলাদেশের বন এলাকাকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়?ব্রহ্মপুত্র নদ হতে একটি স্রোতধারা সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা কর।বাংলাদেশে পদ্মা নদীর গতিপ্রথ বর্ণনা কর। বাংলাদেশের যেকোনো একটি নদীর গতিপথ ব্যাখ্যা কর।মেঘনা নদীর বর্ণনা দাও।নদ-নদীর উপর জনবসতির নির্ভরশীলতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।'বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ'- ব্যাখ্যা কর। নদনদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা কর।নদী একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ কেন?পরিবেশবাদীরা নদী বাঁচাও জনসচেতনতামূলক কর্মসূচি কেন পালন করছে। ব্যাখ্যা কর।"অর্থনৈতিক কর্মকাণ্ডে নদীর গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা কর।'নদীর নাব্যতা ফিরিয়ে এনে পানির সংকট দূর করা যায়'- কথাটি বুঝিয়ে লেখ।নদী প্রবাহ হারালে কী ধরনের অবস্থার মুখোমুখি হতে হয়? ব্যাখ্যা কর।বাংলাদেশের অর্থনৈতিক কর্মকান্ডের ওপর নদীসমূহের দুটি প্রভাব- ব্যাখ্যা কর।পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা কর।বাংলাদেশে জলবিদ্যুৎ কম উৎপন্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর।জলবিদ্যুতের ক্ষেত্রে নদীর ভূমিকা ব্যাখ্যা কর।বাণিজ্যের ক্ষেত্রে নদীর ভূমিকা ব্যাখ্যা কর।দক্ষিণ এশিয়ার খনিজ সম্পদের বর্ণনা দাও।দক্ষিণ এশিয়ার কৃষিজ সম্পদের বর্ণনা দাও।দক্ষিণ এশিয়ার বনজ সম্পদের বর্ণনা দাও।দক্ষিণ এশিয়ার মৎস্য সম্পদের বিবরণ দাও।পানিকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা কর।পানি সম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?স্রোতজ বনভূমি বলতে কী বোঝায়?ক্রান্তীয় পাতাঝরা অরণ্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।চিরহরিৎ বনভূমির ব্যাখ্যা দাও।'জলবায়ুগত অবস্থার সঙ্গে বনজ সম্পদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ'-বুঝিয়ে লেখ।গরান বন অন্যান্য বনাঞ্চলের চেয়ে কীভাবে আলাদা?"বাংলাদেশের বনভূমি ক্রমশ হ্রাস পাচ্ছে"- ব্যাখ্যা কর। 'অধিক জনসংখ্যা আমাদের বনের জন্য হুমকিস্বরূপ'- ব্যাখ্যা কর।বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থা অধিক মাত্রায় প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল কেন?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ