- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
'সপ্ত ঝুলন্ত কবিতা' বলতে কী বোঝ?
উত্তর: উকাজ মেলায় পুরস্কারপ্রাপ্ত সাতটি কবিতাকে মুয়াল্লাকাত বা 'সপ্ত ঝুলন্ত' কবিতা বলা হয়। প্রতি বছর মক্কার অদূরে উকাজের বার্ষিক মেলায় আরবের প্রখ্যাত কবিগণ কবিতা পাঠের প্রতিযোগিতার আয়োজন করত। উকাজের বাৎসরিক সাহিত্য সম্মেলনে মোট সাতটি কবিতা পুরস্কৃত হতো। সোনালি হরফে লিপিবদ্ধ করে এ কবিতাগুলো কাবার দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। এ কবিতাগুলোর বিষয়বস্তু ছিল প্রেম, যুদ্ধবিগ্রহ, বীরত্বপূর্ণ কাহিনি, বংশগৌরব, আরব সমাজের আতিথেয়তা, স্বাধীনতা ইত্যাদি। এ কবিতাগুলোই হলো সপ্ত ঝুলন্ত কবিতা।
প্রাক ইসলামি আরব - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

