- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
মিশরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় কেন?
উত্তর: স্থাপত্যশিল্পে অনন্যসাধারণ অবদানের জন্য মিশরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। মিশরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হলো পিরামিডগুলো। তাদের নির্মিত পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ফারাও খুফুর পিরামিড। এছাড়া পাথর কেটে প্রকান্ড সৌধ বানাতে তারা ছিল সিদ্ধহস্ত। তারা বড় বড় পাথর কেটে চমৎকার মূর্তি বানাত। এদের মধ্যে স্ফিংকস, ইখনাটন ও রানি নেফারতিতির মূর্তি অন্যতম। এসব অনন্যসাধারণ স্থাপত্য নির্মাণের জন্যই মিশরীয়রা ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা হিসেবে পরিচিতি লাভ করে।
পরবর্তী
প্রাক ইসলামি আরব - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

