- হোম
- একাডেমি
- সাধারণ
- ষষ্ঠ শ্রেণি
- নীল নদ আর পিরামিডের দেশ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
নীল নদ আর পিরামিডের দেশ (সৃজনশীল প্রশ্ন)
১. আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে রওয়ানা হলাম। উদ্দেশ্য ছিল, দুচোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম আবার সেখান থেকে কক্সবাজার গেলাম, সেখান থেকে সেন্টমার্টিন, কী অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। কোরাল পাথরের ছড়াছড়ি সেন্টমার্টিনের এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীলপানির এক রাজপুরী। সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে; কাঁকড়ারা দল বেঁধে আল্পনা আঁকে। সেন্টমার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত।
ক. পিরামিডের পরেই মিশরের কোনগুলোর সৌন্দর্য ভুবন বিখ্যাত?
খ. উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন?
গ. ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের যে মিল খুঁজে পাওয়া যায় তা বর্ণনা করো।
ঘ. "সেন্টমার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেতো"- এই বক্তব্যটি 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনার আলোকে বিশ্লেষণ করো।
২. শ্রেয়সী তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে রওয়ানা হলো। পদ্মা ও যমুনার রুপালি স্রোত পাড়ি দিয়ে তারা এক সময় ঢাকায় পৌঁছায়। সেখানে তারা প্রথমেই যায় লালবাগের দুর্গে। এ যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব। মুঘল সম্রাটদের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে। এখানকার দরবার হল, পরীবিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো। তারা শেষ পর্যন্ত অনুভব করলো, এখানে আসার ফলেই তারা অতীত ইতিহাস ও মুঘল সাম্রাজ্যের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে।
ক. 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
খ. 'এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয়' কথাটি কেন বলা হয়েছে?
গ. উদ্দীপকে 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখা করো।
ঘ. 'উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুজতবা আলীর চাওয়া।' মন্তব্যটি 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনার আলোকে বিশ্লেষণ করো।
নীল নদ আর পিরামিডের দেশ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

