• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • ঈশ্বরকে জানা
ঈশ্বরকে জানা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ঈশ্বরকে জানার উপায়

ঈশ্বর সবকিছু সৃষ্টি করার পর নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে দিয়েছেন সমস্ত কিছুর উপর কর্তৃত্ব ও প্রভুত্ব করার অধিকার। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের দায়িত্ব রয়েছে সৃষ্টিকর্তাকে জানার। তাঁকে জানার জন্য মানুষের দিক থেকেও আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন। কারণ ঈশ্বর তাকে সকল সৃষ্টির মধ্যে উত্তম করে সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন অনেক গুণ। চারদিকের বিচিত্র সৃষ্টি দেখার ও উপভোগ করার সুযোগ দিয়েছেন। এমন প্রিয় ঈশ্বরকে জানা মানুষের একান্ত প্রয়োজন।

আমরা জানি, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাঁকে জানতে, মানতে, ভালোবাসতে এবং অনন্তকাল তাঁর সঙ্গে থেকে সুখী হতে। আমাদের জন্য এটা তাঁর একটি আহ্বান। তাঁকে জানতে হবে সত্যকে জানার মাধ্যমে। নিম্নলিখিত উপায়গুলো অনুসরণ করলে আমরা ঈশ্বরকে জানতে পারি:

  • সৃষ্ট জীবজন্তু ও বস্তুর মধ্য দিয়ে;
  • ব্যক্তিমানুষের মাধ্যমে:
  • পবিত্র বাইবেলের মাধ্যমে:
  • খ্রীষ্টমণ্ডলীর মাধ্যমে; এবং
  • ঈশ্বরপুত্র যীশুর মাধ্যমে।
পূর্ববর্তী

ঈশ্বরকে জানা - অন্যান্য প্রশ্ন

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ