• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

কুয়াকাটা যেমনি একটি স্বাস্থ্যকর স্থান তেমনি একটি বাণিজ্যিক প্রসিদ্ধ স্থান। সে কারণেই রাজধানী ঢাকা থেকে কয়েকটি প্রতিষ্ঠান ব্যবসায় উপলক্ষ্যে কুয়াকাটায় আগমন করে। মেসার্স ফারুখ অ্যান্ড কোং ব্যতীত অন্য প্রতিষ্ঠানগুলো ব্যবসায় সুবিধা করতে না পেরে ঢাকায় ফিরে যায়। মেসার্স ফারুখ অ্যান্ড কোং-এর সাফল্যের কারণ ছিল বাণিজ্য কৌশল, মূলধন, জনবল ও কোম্পানির পেশিশক্তি প্রভৃতি।

উদ্দীপকের ঘটনাটি পাঠ্যবইয়ের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উদ্দীপকের ঘটনাটি পাঠ্যবইয়ের ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনকে নির্দেশ করে।
কুয়াকাটা একটি প্রসিদ্ধ স্থান হওয়ায় রাজধানী ঢাকা থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যবসায় উপলক্ষ্যে কুয়াকাটায় আগমন করে। ঠিক তেমনি ভারতবর্ষের অফুরন্ত সম্পদে আকৃষ্ট হয়ে ইউরোপীয় মহাদেশ থেকে কয়েকটি জাতি ব্যবসায় উপলক্ষ্যে ভারতবর্ষে আগমন করে। এসকল বণিক জাতির মধ্যে সর্বপ্রথম আগমন করে পর্তুগিজরা। এরপর পর্যায়ক্রমে ওলন্দাজ, দিনেমার, ইংরেজ ও ফরাসিদের আগমন ঘটে। ১৫০৫ খ্রিষ্টাব্দে পর্তুগিজরা ফ্রান্সিসকো ডি আলমিডার নেতৃত্বে ভারতবর্ষে আগমন করে। প্রায় এক শতাব্দী পর্যন্ত তারা ভারতীয় উপমহাদেশে একচেটিয়া বাণিজ্য সুবিধা গ্রহণ করে। এর পর ওলন্দাজ, দিনেমার, ইংরেজ ও ফরাসিদের আগমন ঘটলে ব্যাপক প্রতিযোগিতার সৃষ্টি হয়। প্রতিযোগিতায় একমাত্র ইংরেজ কোম্পানি ব্যতীত অন্য বণিক জাতিগুলো হেরে যায়। যার কারণে তারা স্বদেশে ফিরে যেতে বাধ্য হয়। উদ্দীপকে যেমনটি ব্যাপক প্রতিযোগিতায় একমাত্র মেসার্স ফারুখ অ্যান্ড কোং টিকে ছিল, তেমনি ইউরোপীয়দের মধ্যে একমাত্র ইংরেজরা প্রতিযোগিতায় টিকে ছিল। যারা কালক্রমে বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে পরিণত করেছিল।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()