- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ঋতু বর্ণন [কবিতা]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
রসুলপুর গ্রামের মানুষ কখনো বসে থাকে না। বছরের প্রতিটি পর্ব তারা উপযুক্তভাবে ব্যবহার করে। তারা বসন্তে ফুলের ব্যাবসা আর মৌচাষ করে। গ্রীষ্মের প্রচণ্ড গরমে তারা আম-লিচুর ব্যাবসা করে। বর্ষায় মাছ চাষ করে। শীতকালে তারা তাজা তাজা সবজির ফলন ঘটায়। তাদের এই ধারাবাহিক কর্মচক্রই গ্রামের আর্থিক উন্নয়নের মূল চাবিকাঠি।
"প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'ঋতু বর্ণন' কবিতার মূলসুর এক"- যুক্তিসহ মতামত দিয়ে মন্তব্যটি বিশ্লেষণ করো।
ঋতুর পরিবর্তন এবং মানবজীবনে এর প্রভাবের দিকটি উদ্দীপক ও 'ঋতু বর্ণন' কবিতার মূল কথা হওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
'ঋতু বর্ণন' কবিতায় ষড়ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে। প্রকৃতি ঋতু পরিবর্তনের ধারাবাহিকতায় নিজের রূপবৈচিত্র্য প্রকাশ করে। কখনো সে তীব্র ও উত্তপ্ত আকার ধারণ করে আবার কখনো মলিন হয়ে শান্তির ধারা বজায় রাখে। কখনো আকাশ সেজে ওঠে সাদা মেঘের ভেলায় আবার কখনো প্রকৃতি ফুলে ফুলে শোভিত হয়ে ওঠে। প্রকৃতির এই পরিবর্তন মানবমনেও ফেলে প্রভাব। বসন্তে ভ্রমর-কোকিলের রব শুনে মানুষ পুলকিত হয়। বিচিত্র পোশাকে, ফুলের সাজে নিজেকে সজ্জিত করে, গ্রীষ্মে ছায়া খুঁজে। বর্ষায় ব্যাঙ্গের, ময়ূরীর ডাক-মানুষকে আনন্দিত করে। হেমন্তে পান খেয়ে সুখ পায়, শীতেও মানবমন প্রভাবিত হয়।
উদ্দীপকের রসুলপুর গ্রামের মানুষজন আবহাওয়া ও প্রকৃতির সাথে তাল মিলিয়ে নিজেদের জীবিকা নির্বাহের পথ পরিবর্তন করে। অলস সময় পার করে না তারা। কখনো তারা ফুলের ব্যাবসা করে কখনো তারা মাছ চাষ করে। আবার কখনো সবজি চাষ করে। তাদের এই পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করে ঋতুর পরিবর্তন। 'ঋতু বর্ণন' কবিতায়ও ঋতুগুলোর এহেন পালাবদল লক্ষ করা যায়।
'ঋতু বর্ণন' কবিতায় প্রকৃতি তার আপন তাল, খন্দে ধেয়ে চলে। নিজেকে সে সময়ের সাথে সাথে ডিন্ন আঙ্গিকে সাজিয়ে তোলে। আর এর প্রভাব পড়ে জনজীবনে। উদ্দীপকের রসুলপুর গ্রামের মানুষের জীবনেও প্রভাব ফেলে প্রকৃতি। তারা প্রকৃতির সাথে খাপ খাইয়ে জীবিকা নির্বাহ করে। তারাও প্রকৃতির মতো নিজেদেরকে গতিময় রাখে। তাই প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'ঋতু বর্ণন' কবিতার মূলসুর এক।
উত্তরের সারবস্তু: প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয় স্থানেই ঋতুভেদে সময়ের সাথে সাথে আপন গতিময়তা প্রকাশিত হওয়ায় প্রশ্নোজ মন্তব্যটি যথার্থ।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
'কস্তুরী' অর্থ কী?
'কস্তুরী' অর্থ মৃগনাভি।
'ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র'- বলতে কবি কী বুঝিয়েছেন?
'ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাএ'- বলতে কবি বর্ষাকালে প্রকৃতির আপন মনে গান গেয়ে যাওয়াকে বুঝিয়েছেন।
'ঋতু বর্ণন' কবিতায় প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাবে। বর্ষার বৃষ্টিতে থই থই করে চারদিক। রাতে বৃষ্টির শব্দ যেন আরও বেড়ে যায়। চারদিকে সুনসান নীরবতার কারণে বৃষ্টির প্রচণ্ড শব্দকে মনে হয় যেন হিমালয় পর্বতে গাওয়া মালহার। মূলত চারদিকে নীরবতার কারণে বৃষ্টির যে নিজস্ব ছন্দ রয়েছে তা কবির কাছে গান হয়ে ধরা দেয়। আর এ বিষয় বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
উত্তরের সারবস্তু: কবির কাছে বর্ষার বৃষ্টি যেন হিমালয় পর্বতের আপন মনে গান গেয়ে যাওয়া, এটি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
উদ্দীপকের সাথে 'ঋতু বর্ণন' কবিতার সামঞ্জস্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে 'ঋতু বর্ণন' কবিতার সামঞ্জস্যপূর্ণ দিকটি হলো প্রকৃতির রূপ পরিবর্তনের পাশাপাশি মানুষের জীবনে পরিবর্তন আসা।
'ঋতু বর্ণন' কবিতায় সময়ভেদে প্রকৃতির রূপ পরিবর্তন এবং মানবমনে এর প্রভাবের দিকটি বর্ণিত হয়েছে। প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাবে। বসন্তে নতুন পাতার সমাহার, কোকিলের কুহুতান, দখিনা বাতাস, গ্রীষ্মে প্রচন্ড রৌদ্রতাপ, শরতের নীল আকাশে সাদা মেয়ের ভেলা, শীতে কুয়াশার আড়ালে সূর্যের লুকিয়ে থাকা ইত্যাদি নানা বিষয় প্রতিফলিত হয়েছে কবিতায়। এছাড়া এর প্রভাবে মানুষের জীবনেও আসে পরিবর্তন। মানুষ একেক ঋতুতে একেকভাবে জীবনযাপন করে।
উদ্দীপকে রসুলপুর গ্রামের মানুষজন খুবই সক্রিয়। তারা প্রতিটি ঋতুকে উপযুক্তভাবে ব্যবহার করে। বসন্তে ফুলের ব্যাবসা, মৌমাছি প্রতিপালন, গ্রীষ্মে আম-লিচুর ব্যাবসা, বর্ষায় মাছ চাষ, শীতে তাজা সবজির ফলন ঘটানো প্রভৃতির মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে। নিজেদের আপন গতিতে প্রকৃতির সাথে তালে তাল মিলিয়ে তারা দৈনন্দিন কাজ পরিচালনা করে। 'ঋতু বর্ণন' কবিতায়ও প্রকৃতি আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে নিজের রূপের পরিবর্তন ঘটায়, যার প্রভাব পড়ে মানুষের জীবনেও। এক্ষেত্রে তাই উদ্দীপক ও 'ঋতু বর্ণন' কবিতাটি সামঞ্জস্যপূর্ণ।
উত্তরের সারবস্তুঃ প্রকৃতিতে ঋতু পরিবর্তনের তালে তালে মানুষের জীবনে পরিবর্তন আসার দিক থেকে উদ্দীপক ও 'ঋতু বর্ণন' কবিতা সাদৃশ্যপূর্ণ।

