• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ঋতু বর্ণন [কবিতা]
ঋতু বর্ণন [কবিতা]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

প্রকৃতি ও মানবমন অবিচ্ছেদ্য সম্পর্কে জড়িয়ে আছে। শাহরিক মানুষের মন আর গ্রামীণ মানুষের মন আলাদা গড়নের। কারণ গ্রামের প্রকৃতি থেকে শহরের প্রকৃতি ব্যাপক ভিন্ন। গ্রামীণ পরিবেশে এক নৈসর্গিক আবহে মানুষের মন থাকে উদার, কোমল, সতেজ ও স্নিগ্ধ।. অন্যদিকে নাগরিক জীবন ব্যক্তিকেন্দ্রিক, ব্যস্ত ও স্বার্থসচেতন। এ ছাড়াও প্রকৃতির আবেশে মানুষের মনে আসে বিস্তর পরিবর্তন। বসন্তের আবহে কোকিলের কুহু ডাকে যেকোনো মানুষের মনই রসপূর্ণ হয়।

উদ্দীপকটি কি 'ঋতু বর্ণন' কবিতার সম্পূর্ণভাব ফুটিয়ে তুলতে পেরেছে? যুক্তিসহ তোমার মতামত দাও।

উদ্দীপকে কেবল 'ঋতু বর্ণন' কবিতার মানবমনের সঙ্গে প্রকৃতির সম্পর্কের দিকটি প্রকাশিত হওয়ায় উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সম্পূর্ণ ভাব ফুটিয়ে তুলতে পারেনি।

'ঋতু বর্ণন' কবিতায় প্রকৃতির রূপবৈচিত্র্যের পাশাপাশি মানবমনের উপর প্রকৃতির প্রভাবের দিকটি তুলে ধরা' হয়েছে। প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাবে। কবি এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপবৈচিত্র্যের সাথে মানবমনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। বসন্তের নবীন পত্রপুষ্প, মলয় সমীর, ভ্রমর-গুঞ্জন ও কোকিলের কুহুতান; গ্রীষ্মের প্রচণ্ড তপনের রৌদ্র ত্রাস ও ছায়ার গুরুত্ব; বর্ষার মেঘ গর্জন, অবিরল বৃষ্টিজলে স্নাত প্রকৃতি, শরতের নির্মল আকাশ, ফুলের চামর দোলা, খঞ্জনের নাচ; শরৎ বিদায়ে হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ এবং শীতের ত্রাসে ত্বরিত সূর্য ডুবে যাওয়া, রজনিতে সুখী দম্পতির চিত্তসুখ ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে।

উদ্দীপকে প্রকৃতি ও মানবমনের অবিচ্ছেদ্য সম্পর্কের বিষয়টি এবং, বসন্ত ঋতুর দিকটি তুলে ধরা হয়েছে। গ্রামীণ পরিবেশের এবং শহুরে পরিবেশের মানুষের মানসিকতার পরিবর্তনে প্রকৃতির যে প্রভাব থাকে তা তুলে ধরা হয়েছে উদ্দীপকের বর্ণনায়। গ্রামের নৈসর্গিক আবহে মানুষের মন থাকে উদার ও সতেজ। অন্যদিকে শহুরে পরিবেশের প্রভাবে মানুষের মন থাকে ব্যক্তিকেন্দ্রিক। এছাড়া বসন্তের আবহ মানুষের মনে যে প্রভাব ফেলে সেটাও উদ্দীপকে তুলে ধরা হয়েছে।
'ঋতু বর্ণন' কবিতায় তুলে ধরা হয়েছে প্রকৃতির রূপবৈচিত্র্যের কথা। এছাড়া মানবমনের উপর প্রকৃতির প্রভাবের দিকটিও কবিতায় ফুটে উঠেছে। কিন্তু উদ্দীপকে কেবল মানবমনের উপর প্রকৃতির প্রভাবের দিকটিই প্রকাশ পেয়েছে। কবিতায় উল্লিখিত অন্যান্য বিষয়গুলো উদ্দীপকে অনুপস্থিত। কাজেই বলা যায়, উদ্দীপকটি, 'ঋতু বর্ণন' কবিতার সম্পূর্ণভাব ফুটিয়ে তুলতে পারেনি।

উত্তরের সারবস্তু: উদ্দীপকে শুধু মানবমনের সঙ্গে প্রকৃতির সম্পর্কের দিকটি প্রকাশিত হয়েছে কিন্তু 'ঋতু বর্ণন' কবিতায় বর্ণিত ষড়ঋতুর বর্ণনা এখানে উল্লিখিত হয়নি বিধায় উদ্দীপকটি কবিতার সম্পূর্ণ ভাব ফুটিয়ে তুলতে পারেনি।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

কোন ঋতুতে চামর কেশ দুলে?

শরৎ ঋতুতে চামর কেশ দুলে।

#

"কুসুমিত কিংশুক সঘন বন লাল" বলতে কবি কী বুঝিয়েছেন?

কবি প্রশ্নোক্ত চরণটিতে পলাশ ফুলে ফুলে বন লাল হওয়ার কথা বুঝিয়েছেন।

বসন্ত ঋতুতে চারদিক নানা ধরনের পরিবর্তন দেখা দেয়। পূর্বের বৃঢ়তা, বুক্ষতা মুছে ফেলে প্রকৃতি নতুন রূপ ধারণ করে। তখন গাছে গাছে নতুন নতুন পাতা দেখা যায়। প্রকৃতি হয়ে ওঠে প্রাণবন্ত। 'ঋতু বর্ণন' কবিতায় বসন্তের নানা দিক উঠে এসেছে। বসন্ত মানেই প্রকৃতিতে নানা। রং, নানা ফুল ও পাখির ছড়াছড়ি। এ সময় ভ্রমরের গুঞ্জন এবং কোকিলের কলরবে চারদিকে মুখরিত হয়ে ওঠে। পলাশ ফুলে ফুলে ঘন বন যেন লাল হয়ে ওঠে। প্রশ্নোক্ত চরণটিতে কবি এ বিষয়টিই বুঝিয়েছেন।

উত্তরের সারবস্তু: বসন্তকালে পলাশ ফুল ফুটে বন লাল হয়ে ওঠে। এটি বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

#

উদ্দীপকের সাথে 'ঋতু বর্ণন' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো।

প্রকৃতি ও মানবমন অবিচ্ছেদ্য সম্পর্কে জড়িয়ে থাকার দিক থেকে উদ্দীপকের সাথে 'ঋতু বর্ণন' কবিতার সাদৃশ্য রয়েছে।

'ঋতু বর্ণন' কবিতায় প্রকৃতির রূপবৈচিত্র্যের পাশাপাশি মানবমনে এর প্রভাব তুলে ধরা হয়েছে। ঋতুভেদে মানুষের মনের পরিবর্তন কবিতায় সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। বসন্তের রং যেমন মানুষের মনকে রঙিন করে তেমনি অন্যান্য ঋতুতেও মানুষের মন ভিন্ন আবহ ধারণ করে। বর্ষায় হরষিত যুবক চিত্ত, হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ এবং শীতে দম্পতির চিত্তসুয়ের কথা কবিতায় বর্ণিত হয়েছে। বসন্তের রঙিন আভা যেন প্রকৃতি থেকে কবির হৃদয়ের মর্মমূলে প্রবেশ করে দোলা দিয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মুগ্ধ হয়েছে মানুষ। উদ্দীপকে প্রকৃতি ও মানবমনের অবিচ্ছেদ্য সম্পর্কে জড়িয়ে থাকার বিষয়টি উঠে এসেছে। গ্রামীণ পরিবেশে এক নৈসর্গিক আবহ মানুষের মন থাকে উদার, কোমল, সতেজ ও স্নিগ্ধ। বসন্তের কোকিলের কুহুতানে যেকোনো মানুষের মনই রসপূর্ণ হয়। এছাড়াও শহরের মানুষ প্রকৃতির সান্নিধ্যে না থাকার কারণে তারা হয় ব্যক্তিকেন্দ্রিক। এখানেও প্রকৃতি ও পরিবেশের প্রভাব পড়েছে মানুষের উপর। তাই বলা যায় যে, প্রকৃতি ও মানবমন ওতপ্রোতভাবে জড়িত-এ দিক থেকে উদ্দীপকের সাথে 'ঋতু বর্ণন' কবিতার সাদৃশ্য রয়েছে।

উত্তরের সারবস্তু: মানবমনের উপর প্রকৃতি ও পরিবেশের প্রভাবের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার সাদৃশ্য বিদ্যমান।