• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ঋতু বর্ণন [কবিতা]
ঋতু বর্ণন [কবিতা]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

"হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?"
কহিল, সে স্নিগ্ধ আঁখি তুলি-
"দক্ষিণ দুয়ার গেছে খুলি?
বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?"

"উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার খণ্ডাংশ মাত্র" মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার সকল দিক প্রকাশ না পাওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

'ঋতু বর্ণন কবিতায় কবি আলাওল প্রকৃতির রূপবৈচিত্র্যের সাথে মানবমনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। তিনি এখানে বসন্ত থেকে শুরু করে শীত পর্যন্ত ছয়টি ঋতুরই বর্ণনা দিয়েছেন। কবিতায় প্রতিটি ঋতুর প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের মননে ঋতুগুলোর আবেগিক প্রভাব বিস্তারের দিকটি উঠে এসেছে।

উদ্দীপকে কেবল বসন্ত ঋতুর বর্ণনা দেখা যায়। এখানে ফাল্গুন মাসের আগমনি বার্তা দেওয়া হয়েছে। ফাগুন মাস তথা বসন্তের জন্য কবির অপেক্ষাও উদ্দীপকটির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তবে বসন্ত ব্যতীত এখানে আর কোনো ঋতুর উল্লেখ নেই। 'ঋতু বর্ণন' কবিতায় অন্যান্য ঝতুর পাশাপাশি বসন্ত ঋতুর বর্ণনা উল্লেখযোগ্য।

উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার শুরুর দিকে বর্ণিত বসন্তকালের ভাবকে ধারণ করে, কিন্তু বাকি পাঁচটি ঋতুর বর্ণনা এখানে অনুপস্থিত। তাই উদ্দীপকটি আলোচ্য কবিতার খণ্ডাংশকে উপস্থাপন করলেও সমগ্রভাবকে উপস্থাপন করতে সক্ষম নয়। ফলে উক্ত মন্তব্যের সাথে আমি একমত পোষণ করি।

উত্তরের সারবস্তু: উদ্দীপকে শুধু বসন্তকালের বর্ণনা থাকায় "উদ্দীপকটি 'ঋতু' বর্ণন' কবিতার খণ্ডাংশ মাত্র।"- মন্তব্যটি যথার্থ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

'ঋতু বর্ণন' কবিতায় তপন কখন অতি প্রচণ্ড হয়?

'ঋতু বর্ণন' কবিতায় নিদাঘ সময়ে বা গ্রীষ্মকালে তপন অতি প্রচণ্ড হয়।

#

পাবন সময়ে চারপাশ জলে ভরে যায় কেন?

পাবন সময়ে বর্ষার অবিরাম বৃষ্টির ধারায় চারপাশ পানিতে ভরে ওঠে।

বর্ষীকালে প্রতিনিয়তই ঝরতে থাকে অবিরল বৃষ্টির ধারা। বৃষ্টির পূর্বমুহূর্তে ঘন ঘন মেঘের গর্জনে মুখরিত হয় প্রকৃতি। কোনো কিছুকেই তোয়াক্কা না করে বৃষ্টির জল অবিরাম বর্ষিত হয়। ফলে চারদিকে পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এভাবে থই থই পানিতে বর্ষাকালে এক মনোরম পরিবেশ তৈরি হয়।

উত্তরের সারবস্তু: পাবন সময়ে বর্ষার অবিরাম বৃষ্টির ধারায় চারপাশ পানিতে ভরে ওঠে।

#

উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার কোন দিকটির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার বসন্তকালে প্রাকৃতিক সৌন্দর্যের দিকটির ইঙ্গিত রয়েছে।

'ঋতু বর্ণন' কবিতায় ঋতুভেদে প্রকৃতির বিচিত্র রূপ-রস-গন্ধের উন্মোচন ঘটেছে। আর বাংলার ছয়টি ঋতুর মধ্যে অন্যতম প্রধান একটি ঋতু হলো বসন্ত। বসন্তকালে গাছে গাছে নতুন পাতা গজায়, ফুল ফোটে, স্নিগ্ধ দখিনা হাওয়া বয়ে যায়, ভ্রমরের গুঞ্জন শোনা যায় এবং কোকিলের কুহুতানে মুখর হয়ে ওঠে চারপাশ।

উদ্দীপকে পৃথিবীতে ফাগুন তথা বসন্তের আগমনের বিষয়টি উঠে এসেছে। দখিনা বাতাসের আগমন, বাতাবি নেবুর ফুল ফোটা, আমগাছে মুকুল আসা এবং বাতাসের সাথে এই মুকুলের সুবাস ছড়িয়ে পড়ার মতো ঘটনাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এসব দিক সামগ্রিকভাবে বসন্তকালের প্রাকৃতিক সৌন্দর্যকেই নির্দেশ করে। অর্থাৎ, 'ঋতু বর্ণন' কবিতায় বসন্তকালের মনোমুগ্ধকর সৌন্দর্যের বিষয়টিই উদ্দীপকের কবিতাংশে চিত্রিত হয়েছে।

উত্তরের সারবস্তু: উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর প্রাকৃতিক রূপের বহিঃপ্রকাশের দিকটির ইঙ্গিত রয়েছে।