- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
একাদশ শ্রেণির ক্লাসে শাহেদ স্যার নাগরিকের অধিকার এবং কর্তব্য বিষয়ে আলোচনা করেন। পরবর্তী ক্লাসে মুবিন স্যার চাহিদা ও যোগান বিধি নিয়ে আলোচনা করেন। ছাত্ররা উভয়ের বক্তব্য মনোযোগের সাথে শোনে। তাদের ধারণা, যদিও দুটি বিষয়ে কিছু পার্থক্য রয়েছে, তবুও সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে এই দুই শাস্ত্রের গুরুত্ব অপরিসীম।
জাতি রাষ্ট্র বলতে কী বোঝায়?
জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রই জাতি রাষ্ট্র। সুনির্দিষ্ট ভূখণ্ডে স্বশাসনের লক্ষ্যে জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটে। জাতি রাষ্ট্র একদিকে যেমন জাতীয়তার ভিত্তিতে গঠিত, তেমনি তা স্বাধীন ও সার্বভৌম। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমষ্টি নিজেদেরকে অন্যদের থেকে স্বতন্ত্র মনে করে বলে জাতি রাষ্ট্র গঠন করে। ইতালির রাষ্ট্রদার্শনিক ম্যাকিয়াভেলিকে জাতি রাষ্ট্র বা জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা মনে করা হয়। সাধারণত জাতি রাষ্ট্রের নিজস্ব পতাকা, জাতীয় সংগীত এবং অভিন্ন লক্ষ্য থাকে।

