- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
রবিন এ বছর একাদশ শ্রেণির মানবিক শাখায় ভর্তি হয়েছে। তার দাদা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। তার বাবা রহমান সাহেব বর্তমান জাতীয় সংসদের সদস্য। রবিনেরও ইচ্ছা রাজনীতি ও জনসেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা। তাই সুযোগ পেলেই সে তার বাবার সাথে নাগরিক অধিকার, রাষ্ট্র, সংবিধান ও সুশাসন বিষয়ে আলোচনা করে। ছেলের আগ্রহ দেখে রহমান সাহেব এ বিষয়ে আরো জ্ঞান অর্জনের জন্য রবিনকে নাগরিকতা সংশ্লিষ্ট বিষয় পাঠ্য হিসেবে নেওয়ার পরামর্শ দেন।
স্বচ্ছতা বলতে কী বোঝায়?
সব ধরনের অনৈতিকতা পরিহার করে নিয়মনীতি মেনে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাকে স্বচ্ছতা বলে। স্বচ্ছতার অর্থ হলো স্পষ্টতা। কোনো কাজ কতটুকু ন্যায়সজাত বা বৈধ তা এর মাধ্যমে মানুষ বুঝতে পারে। স্বচ্ছতা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। একে সুশাসনের পূর্বশর্তও বলা হয়। একটি দেশের প্রশাসনিক কার্যক্রম, নীতি বা সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া স্পষ্টতার মধ্য দিয়ে পরিচালিত হলে তা সহজেই জনগণের কাছে বোধগম্য ও গ্রহণযোগ্য হয়। এতে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়।

