- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
সোহেল 'বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে এমএ শ্রেণির ছাত্র। সেখানে সে স্রষ্টার পরিচয় জানার পাশাপাশি পৃথিবীতে মানুষের দায়িত্ব- কর্তব্য ইত্যাদি বিষয় শিখতে পেরেছে। এ বিষয়ে পড়াশুনার ফলে তার দুনিয়া ও পরকালের জীবন সুন্দর হবে বলে সে প্রত্যাশা করে। সোহেলের অবসরপ্রাপ্ত শিক্ষক পিতা দশ বছর যাবত মসজিদে সকাল বেলা ছোট ছোট ছেলেমেয়েদের কুরআন, হাদিস, পবিত্রতার পদ্ধতি বিষয়ের জ্ঞান শিক্ষা দেন। এর ফলে দেখা যায় এলাকার যে সকল ছেলেমেয়েরা মাদরাসা, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পায়নি, তারাও নামাজ-কালামসহ মৌলিক ইবাদতসমূহ ভালোভাবেই পালন করতে পারে ।
সোহেলের পিতার কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক এর ধর্মীয় ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করো।
সোহেলের পিতার কর্মকাণ্ডে এটি স্পষ্ট যে, তিনি মক্তবের একজন শিক্ষক ।
মক্তব বলতে সাধারণত সে প্রতিষ্ঠানকে বোঝায়, যেখানে ছোট ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে কুরআন, হাদিস ও ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। সাধারণত মসজিদের বারান্দায় বা মাদরাসার সাথে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এখানে মুসলিম শিশুদেরকে কুরআন তেলাওয়াত, হাদিস, ওজু, গোসল, নামাজ, রোজা ও শিষ্টাচার ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয়। আল্লাহর ইবাদতের সঠিক নিয়মকানুন ও পদ্ধতি, পবিত্রতা-অপবিত্রতা ও হালাল-হারাম প্রভৃতি সম্পর্কে প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান শিশুরা মক্তবেই পেয়ে থাকে। সোহেলের পিতা সকালবেলা ছোট ছোট ছেলেমেয়েদের এ বিষয়গুলোই শিক্ষা দেন।
উদ্দীপকের সোহেলের পিতা অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। তিনি দশ বছর যাবৎ সকালবেলায় মসজিদে ছোট ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে কুরআন, হাদিস, পবিত্রতা ও ইবাদতের নিয়মকানুন শিক্ষা দেন। তার এসব কাজ মক্তবভিত্তিক শিক্ষাকেই নির্দেশ করে। পৃথিবীর ইতিহাসে প্রথম মক্তব হলো 'দারুল আরকাম'। এখানে রাসুল (স) নিজে শিক্ষক হিসেবে সাহাবিদের ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছেন। মক্তবের মাধ্যমে প্রকৃত মুমিন হওয়ার পথ খুঁজে পাওয়া যায়। এছাড়া এ শিক্ষার মাধ্যমে মুসলিম ছেলেমেয়েরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারে। তারা ইসলামের বিধিবিধান মেনে জীবন পরিচালনা করতে উদ্বুদ্ধ হয়।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামের প্রাথমিক জ্ঞানার্জন, শিষ্টাচার ও নৈতিকতা শিক্ষা এবং আল্লাহর ইবাদতের সঠিক নিয়মকানুন ও পদ্ধতি শেখার জন্য মক্তবকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
বীজগণিতের জনক কে?
বীজগণিতের জনক হলেন মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারেজমি।
কানুন ফিত তিব্ব ইবনে সিনাকে অমরত্ব দান করেছে—ব্যাখ্যা করো।
চিকিৎসাশাস্ত্রের বাইবেল হিসেবে পরিচিত 'আল-কানুন ফিততিব্ব' গ্রন্থটির জন্য ইবনে সিনা চির অমর হয়ে আছেন ।
প্রখ্যাত মুসলিম চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনা রচিত চিকিৎসা বিষয়ক একটি কালজয়ী গ্রন্থ 'আল-কানুন ফিততিব্ব'। তিনি এ গ্রন্থে ৭৬০টি ওষুধের বর্ণনা এবং চিকিৎসা পদ্ধতি উল্লেখ করেছেন। চিকিৎসা সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ তথ্যের কারণে গ্রন্থটিকে ইউনানি চিকিৎসাশাস্ত্রে এক বিস্ময়কর সমন্বয় বলা হয়। এ গ্রন্থটির মৌলিকত্ব ও গুরুত্ব বিবেচনা করে ইউরোপীয় চিকিৎসাবিদরা এটিকে চিকিৎসাশাস্ত্রের বাইৰেল হিসেবে অভিহিত করেছেন। 'কানুন ফিততিব্ব' গ্রন্থটি ইবনে সিনাকে চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে।
সোহেল কোন বিষয়ে পড়াশুনা করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সোহেল 'ইসলাম শিক্ষা' বিষয়ে পড়াশুনা করছে। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়া হয় তাকে ইসলাম শিক্ষা বলে। ইসলামকে সঠিকভাবে জানা এবং তা মানার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই এ শিক্ষার মূল উদ্দেশ্য। ইসলাম শিক্ষা কুরআন, সুন্নাহ্, তাওহিদ ও রিসালাতভিত্তিক । এতে শিক্ষার্থীরা কুরআন-হাদিসের আলোকে ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করতে পারে। ইসলাম শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় জানা এবং ইবাদতের সঠিক নিয়মকানুন ও গুরুত্ব সম্পর্কে নির্ভুল জ্ঞান লাভ করা যায়। সোহেল বিশ্ববিদ্যালয়ে এ বিষয়েই পড়াশুনা করছে।
উদ্দীপকের সোহেল বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে এম. এ শ্রেণির ছাত্র। সেখানে সে স্রষ্টার পরিচয় জানার পাশাপাশি পৃথিবীতে মানুষের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জ্ঞানলাভ করছে। এ বিষয়ে পড়াশুনা করার ফলে তার দুনিয়া ও পরকালের জীবন সুন্দর হবে বলে সে প্রত্যাশা করে। সোহেলের পঠিত বিষয়ের সাথে ইসলাম শিক্ষার মিল রয়েছে। ইসলাম শিক্ষা অর্জনের ফলে শিক্ষার্থীদের চরিত্র, আদর্শ ও চিন্তা-চেতনা এমনভাবে গড়ে ওঠে যেন জীবনের সব কর্মকাণ্ড ইসলামের বিধিবিধান অনুযায়ী পরিচালনা করতে পারে। এ শিক্ষা দুনিয়ার জীবনে মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি আখিরাতে মুক্তির ব্যবস্থা করে। ইসলাম শিক্ষা আল্লাহ তায়ালার সাথে মানুষের সুসম্পর্ক তৈরি করে। সুতরাং বলা যায়, সোহেল ইসলাম শিক্ষা' বিষয়ে পড়াশুনা করছে।

