- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব সানিউল ইসলাম উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা। গাড়ির রেজিস্ট্রেশনের জন্য তিনি বিআরটিএ (Bangladesh Road Transport Authority) অফিসে যান। নির্ধারিত ফরম পূরণ ও টাকা জমা দেন। কয়েক দিনের মধ্যে তিনি মোবাইলে খুদে বার্তায় জানতে পারেন তার গাড়ির কাগজপত্র প্রস্তুত হয়ে গেছে।
বিআরটিএ অফিসের কর্মতৎপরতা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক-বিশ্লেষণ করো।
উদ্দীপকের জনাব সানিউল ইসলামের গাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যাবলি সম্পাদনে বিআরটিএ (Bangladesh Road Transport Authority) অফিসের ইতিবাচক কর্মতৎপরতা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করেছে। বিআরটিএ কার্যালয়ে সাধারণত সাধারণ মানুষকে সেবা পেতে বিড়ম্বনার শিকার হতে হয়। সেখানে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা ঝামেলাহীনভাবে তার গাড়ির কাগজপত্র করিয়ে নিতে পারেন। কোনো বিশেষ চেষ্টাচরিত্র ছাড়াই তিনি মুঠোফোনে বার্তার মাধ্যমে কাজ হয়ে যাওয়ার খবর পান। রাষ্ট্র পরিচালনায় সুশাসন বজায় থাকলে সরকারি কর্মকর্তারা নিজেকে জনগণের সেবক মনে করেন এবং সব কাজের জন্য কর্তৃপক্ষ ও জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা পোষণ করেন। সানিউল ইসলামের গাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজের ক্ষেত্রে তারই দৃষ্টান্ত দেখা যায়। বিআরটিএ কর্মকর্তারা দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের কাজ পালন করেছেন যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। সুতরাং আমরা বলতে পারি, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের নির্ধারিত কাজ ঠিকমত করলে তা দেশে সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করবে।

