• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

রিতুর মামা ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দীর্ঘদিন পরে তিনি দেশে ফিরেছেন। তিনি ঢাকা শহরে যত্রতত্র পাড়ি পার্কিং করা, ফুটপাত বেদখল, রাস্তা পারাপারে ট্রাফিক সিগন্যাল অমান্য করাসহ নানা অব্যবস্থাপনা দেখে মর্মাহত হন। তিনি বাসায় ফিরে রিতুকে বলেন, এখানে নাগরিকদের সচেতনতার খুব অভাব। সচেতনতা বৃদ্ধির জন্য বিষয়গুলোকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা উচিত।

মামার বর্ণিত বিষয়গুলোকে কোন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে? উক্ত পাঠ্যপুস্তকের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো।

উদ্দীপকের রিতুর মামা নাগরিক সমস্যার বিষয়গুলোকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন। তিনি স্পষ্টতই পৌরনীতি ও সুশাসন বিষয়কে বোঝাতে চেয়েছেন। কারণ পৌরনীতি ও সুশাসন বিষয়টি নাগরিকতার বিজ্ঞান হিসেবে মানুষ ও রাষ্ট্রের কার্যাবলি সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হিসেবে নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, বৈশিষ্ট্য ও কার্যক্রম পৌরনীতি ও সুশাসনের প্রধান আলোচ্য বিষয়। আবার রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে নাগরিক কীভাবে অংশগ্রহণ করবে, কীভাবে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে, সুনাগরিক হতে প্রয়োজনীয় গুণাবলি কীভাবে অর্জন করবে, নাগরিকের প্রাপ্য অধিকার ও রাষ্ট্রের প্রতি কর্তব্যবোধ ইত্যাদি বিষয় পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত। এছাড়া পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র প্রভৃতি মৌলিক প্রতিষ্ঠান এমনকী জাতিসংঘের মতো কিছু আন্তর্জাতিক সংঘ ও সংস্থাও পৌরনীতি ও সুশাসনের পরিধির মধ্যে পড়ে। তাছাড়া নাগরিকের যাবতীয় রাজনৈতিক কার্যাবলির সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ধারণা ও কার্যকলাপ পৌরনীতি ও সুশাসনের আওতাভুক্ত। প্রকৃতপক্ষে একজন মানুষ-শুধু রাষ্ট্রের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে না, বরং বিভিন্ন রকমের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের সদস্য হিসেবেও তাকে ভূমিকা রাখতে হয়। তাই কোনো নাগরিক যদি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করতে চায় তবে তার উচিত পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু সম্পর্কে জানা।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()