• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার (গদ্য)
প্রত্যুপকার (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

ব্যাঘ্র মামা তুমি কেন শুয়ে আছ পাঁকে,
তুমি তো বনের মাথা, ওখানে কেউ থাকে?
ব্যাঘ্র বলে তোলো এবার বুঝেই যখন গেছ,
বানর ভায়া তোলো আমায়, তুমিই শুধু আছ।
ব্যাঘ্র এবার মুক্ত হয়ে গর্জন দিয়ে বলে,
অনেক কথা শুনিয়েছ, এবার খাব গিলে।
নিরুপায় হয়ে বানর করে হায় হায়,
এখন বুঝি উপকারীকেই বাঘে গিলে খায়।

উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের কী সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের মানুষের উপকার করার বিষয়টির সাদৃশ্য রয়েছে। 'প্রত্যুপকার' গল্পের বন্দি সম্ভ্রান্ত পরোপকারী ব্যক্তিটি ছিলেন নিতান্ত ভালো মানুষ। তিনি আলী ইবনে আব্বাসকে না চেনা সত্ত্বেও বিপদে তাঁকে আশ্রয় দিয়েছিলেন এবং প্রাণ রক্ষা করেছিলেন। এছাড়া তিনি আলী ইবনে আব্বাসকে পরিচিত ব্যক্তিদের সাথে বাগদাদে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছিলেন। বিদায় বেলায় তাঁকে খাদ্যসামগ্রী এবং স্বর্ণমুদ্রা দিয়েও সাহায্য করেছিলেন। তাঁর উপকারের কারণেই আলী ইবনে আব্বাস নিরাপদে নিজ দেশে ফিরতে পেরেছিলেন। উদ্দীপকের বানর একটি পরোপকারী চরিত্র। বাঘকে কাদায় পড়ে থাকতে দেখে সে সাহায্যের জন্য এগিয়ে যায়। বাঘও তার কাছে সাহায্য প্রার্থনা করে। তাই বানর বিনা স্বার্থে বাঘকে পাঁক থেকে উদ্ধার করে। 'প্রত্যুপকার' গল্পের সম্ভ্রান্ত ব্যক্তিটি যেভাবে তাঁর সাধ্যমতো আলী ইবনে আব্বাসকে সাহায্য করেছিলেন, একইভাবে উদ্দীপকের বানরও তার সবটুকু দিয়ে বাঘকে সাহায্য করেছে। এক্ষেত্রে উভয়ই পরোপকারের উজ্জ্বল দৃষ্টান্ত। তাই এদিক থেকে উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের সাদৃশ্য রয়েছে।

উত্তরের সারবস্তু; পরোপকারের দিক থেকে উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পটির সাদৃশ্য রয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()