- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ব্যাঘ্র মামা তুমি কেন শুয়ে আছ পাঁকে,
তুমি তো বনের মাথা, ওখানে কেউ থাকে?
ব্যাঘ্র বলে তোলো এবার বুঝেই যখন গেছ,
বানর ভায়া তোলো আমায়, তুমিই শুধু আছ।
ব্যাঘ্র এবার মুক্ত হয়ে গর্জন দিয়ে বলে,
অনেক কথা শুনিয়েছ, এবার খাব গিলে।
নিরুপায় হয়ে বানর করে হায় হায়,
এখন বুঝি উপকারীকেই বাঘে গিলে খায়।
"ব্যাঘ্র মামা এবং আলী ইবনে আব্বাস সম্পূর্ণ বিপরীত চরিত্রের অধিকারী।"- উক্তিটি সম্পর্কে যৌক্তিক মত দাও।
আলী ইবনে আব্বাস উপকারীর উপকার করেছিলেন; কিন্তু উদ্দীপকের বাঘ মামা উপকারীর উপকার না করে উলটা তাকে হত্যা করে খেতে চাওয়ায় তাদের দুজনের সম্পূর্ণ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস যখন তাঁর প্রাণ রক্ষাকারীকে চিনতে পারলেন, তখন তিনি তাঁকে বন্দিদশা থেকে সম্পূর্ণ মুক্ত করে দিতে চাইলেন। কিন্তু সেই বন্দি ব্যক্তি আলী ইবনে আব্বাসকে বিপদে ফেলে মুক্তি না নিয়ে তাঁর সম্পর্কে খলিফাকে বিস্তারিত বলতে অনুরোধ করলেন। আলী ইবনে আব্বাস খলিফা মামুনকে ওই ব্যক্তির সম্পর্কে বিস্তারিত বললেন। খলিফাও তাতে সন্তুষ্ট হয়ে ওই মহৎ ব্যক্তিকে মুক্ত করে পুরস্কার দিয়ে বিদায় করলেন। উদ্দীপকে বাঘ মামা পাঁকে পড়ে আটকে গিয়েছিল। তখন সে বানরকে অনুরোধ করে তাকে উদ্ধার করার জন্য। নিরীহ ও পরোপকারী বানর বাঘকে কাদা থেকে মুক্ত করে। কিন্তু পরক্ষণেই বাঘটি উপকারীর উপকার স্বীকার না করে বরং তাকে হত্যা করে খেয়ে ফেলার ইচ্ছা প্রকাশ করে। 'প্রত্যুপকার' গল্পে আলী ইবনে আব্বাস একজন কৃতজ্ঞ ব্যক্তি। বহুকাল পরেও তিনি উপকারীর উপকার মনে রেখেছেন এবং তাঁকে সাহায্য করার মাধ্যমে উপকারের প্রতিদান দিয়েছেন। কিন্তু উদ্দীপকের বাঘ কৃতঘ্ন। উপকার পাওয়ার সাথে সাথে সে উপকারীর উপর আক্রমণ করে তাকে গিলে খেতে চেয়েছে।
এক্ষেত্রে উপকারীর সাথে আলী ইবনে আব্বাস এবং বাঘের আচরণ সম্পূর্ণ বিপরীত। তাই প্রশ্নোক্ত উক্তিটি সম্পূর্ণ সঠিক।
উত্তরের সারবস্তু: বাঘ মামা উপকারীর অপকার করলেও আলী ইবনে আব্বাস উপকারীর উপকার করায় তারা সম্পূর্ণ বিপরীত চরিত্রের অধিকারী। তাই
প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
বন্দি ব্যক্তিটি আলী ইবনে আব্বাসের নিকট কী প্রার্থনা করেছিলেন?
বন্দি ব্যক্তিটি আলী, ইবনে আব্বাসের নিকট তাঁর বন্দি হওয়ার সংবাদটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রার্থনা করেছিলেন। বন্দি ব্যক্তিটির বিরুদ্ধে কতিপয় দুষ্টলোক ঈর্ষাবশত শত্রুতা করে খলিফা মামুনের কাছে অভিযোগ করেছিল। এ কারণে খলিফার আদেশক্রমে ব্যক্তিটি বন্দি হন। তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে বা পরিবারের কারোর সাথে সেসময় তাঁকে দেখা করতে দেওয়া হয়নি এবং তাঁরা তাঁর বন্দি হওয়ার বিষয়টি জানতে পারেন না। তাই তিনি বিনীত বাক্যে আলী ইবনে আব্বাসকে তাঁর পরিবারবর্গের কাছে বন্দি হওয়ার সংবাদটি পৌঁছে দিতে অনুরোধ করেন।
উত্তরের সারবস্তু: বন্দি ব্যক্তিটি আলী ইবনে আব্বাসের নিকট তাঁর এই বন্দিদশার সংবাদটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রার্থনা করেছিলেন।
'রোষারক্ত নয়ন' কী?
‘রোষারক্ত নয়ন' হলো ক্রোধান্বিত লাল চোখ।
উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের কী সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের মানুষের উপকার করার বিষয়টির সাদৃশ্য রয়েছে। 'প্রত্যুপকার' গল্পের বন্দি সম্ভ্রান্ত পরোপকারী ব্যক্তিটি ছিলেন নিতান্ত ভালো মানুষ। তিনি আলী ইবনে আব্বাসকে না চেনা সত্ত্বেও বিপদে তাঁকে আশ্রয় দিয়েছিলেন এবং প্রাণ রক্ষা করেছিলেন। এছাড়া তিনি আলী ইবনে আব্বাসকে পরিচিত ব্যক্তিদের সাথে বাগদাদে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছিলেন। বিদায় বেলায় তাঁকে খাদ্যসামগ্রী এবং স্বর্ণমুদ্রা দিয়েও সাহায্য করেছিলেন। তাঁর উপকারের কারণেই আলী ইবনে আব্বাস নিরাপদে নিজ দেশে ফিরতে পেরেছিলেন। উদ্দীপকের বানর একটি পরোপকারী চরিত্র। বাঘকে কাদায় পড়ে থাকতে দেখে সে সাহায্যের জন্য এগিয়ে যায়। বাঘও তার কাছে সাহায্য প্রার্থনা করে। তাই বানর বিনা স্বার্থে বাঘকে পাঁক থেকে উদ্ধার করে। 'প্রত্যুপকার' গল্পের সম্ভ্রান্ত ব্যক্তিটি যেভাবে তাঁর সাধ্যমতো আলী ইবনে আব্বাসকে সাহায্য করেছিলেন, একইভাবে উদ্দীপকের বানরও তার সবটুকু দিয়ে বাঘকে সাহায্য করেছে। এক্ষেত্রে উভয়ই পরোপকারের উজ্জ্বল দৃষ্টান্ত। তাই এদিক থেকে উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের সাদৃশ্য রয়েছে।
উত্তরের সারবস্তু; পরোপকারের দিক থেকে উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পটির সাদৃশ্য রয়েছে।

