• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার (গদ্য)
প্রত্যুপকার (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর,
ফল আস্বাদনে গায় আনন্দ প্রচুর।
'বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়,
তরু তবু অকাতরে কিছু নাহি কয়।

উদ্দীপকের মূলভাব 'প্রত্যুপকার' গল্পের সমগ্র ভানকে তুলে ধরেছে কি? মতামত দাও।

নিঃস্বার্থ পরোপকারের দিকটি ছাড়া 'প্রত্যুপকার' গল্পের আর কোনো দিক উদ্দীপকে ফুটে না ওঠায় উদ্দীপকটি গল্পের সমগ্র ভাবকে তুলে ধরতে পারেনি। 'প্রত্যুপকার' গল্পটিতে দুজন মহৎ ব্যক্তির মাহাত্ম্যের কাহিনি বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ পরোপকারী এবং অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। খলিফা মামুনের প্রিয়জন আলী ইবনে আব্বাস প্রাণ রক্ষার জন্য দামেস্কের এক সম্ভ্রান্ত বাড়িতে আশ্রয় নেন। আশ্রয়দাতার অভয় পেয়ে একমাস নিরাপদে যেখান থেকে স্বদেশে ফিরে আসেন। পরবর্তীকালে সেই সম্ভ্রান্ত আশ্রয়দাতাকে খলিফার সৈন্যরা বিনা অপরাধে বন্দি করে। আলী ইবনে আব্বাস তাঁর প্রাণের ঝুঁকি নিয়ে খলিফার কাছে সুপারিশের মাধ্যমে তাঁর আশ্রয়দাতার প্রাণ রক্ষা করেন, যা দুজন মহৎ ব্যক্তির নিঃস্বার্থ উপকারী ও সকৃতজ্ঞ প্রত্যুপকারী মানসিকতার পরিচয় তুলে ধরেছে। এছাড়াও গল্পে খলিফার বিচক্ষণতা ও মহত্ত্বের পরিচয়ও পাওয়া যায়। উদ্দীপকে বর্ণিত হয়েছে মানুষের পরম বন্ধু গাছের নিঃস্বার্থ পরোপকারের কথা। গাছ নিজের ছায়ায় মানুষের ক্লান্তি দূর করে। তার সুমিষ্ট ফল খেয়ে মানুষ আনন্দ পায়। যদিও মানুষ অকৃতজ্ঞের মতো বিদায়ের সময় তার ডাল ভাঙে, তবুও তাতে গাছের কোনো অভিযোগ নেই। নিঃস্বার্থ উপকারই তার ধর্ম। 'প্রত্যুপকার' গল্পের এ ধরনের নিঃস্বার্থ পরোপকারের পরিচয় ফুটে উঠেছে দামেস্কের সম্ভ্রান্ত আশ্রয়দাতা ব্যক্তির চরিত্রে। তাঁর এমন মানসিকতার ফলেই আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা হয়েছিল। এমনি নিঃস্বার্থ পরোপকারী বন্ধু গাছের বর্ণনাই উদ্দীপকে পাওয়া যায়। কিন্তু গল্পে এছাড়াও ফুটে উঠেছে আলী ইবনে আব্বাসের সকৃতজ্ঞ প্রতি-উপকারের ঘটনা। খলিফা মামুনও সঠিক বিচারের মাধ্যমে তাঁর মহৎ ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন গল্পে। সেক্ষেত্রে, উদ্দীপকে আমরা কেবল নিঃস্বার্থ পরোপকারের বিষয়টি ছাড়া আলোচ্য গল্পের আর কোনো দিক দেখতে পাই না। তাই বলা যায়, উদ্দীপকের মূলভাব 'প্রত্যুপকার' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরতে পারেনি।

উত্তরের সারবস্তু: পরোপকারের দিকটি ছাড়া উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের আর কোনো ভাবের মিল নেই।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

সিরিয়ার রাজধানী কোথায়?

সিরিয়ার রাজধানী দামেস্ক।

#

আলী ইবনে আব্বাস তাঁর স্বদেশে ফেরার মুহূর্তে বিস্মিত হয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

আলী ইবনে আব্বাস স্বদেশে ফেরার মুহূর্তে আশ্রয়দাতার সুবন্দোবস্ত দেখে বিস্মিত হয়েছিলেন। একমাস দামেস্কে আশ্রিত থাকার পর অবশেষে আলী ইবনে আব্বাস স্বদেশে ফিরতে পেরেছিলেন। কিন্তু ফেরার সময় তাঁর সঙ্গে কোনো অর্থই ছিল না। লজ্জায় তিনি আশ্রয়দাতার কাছে সে কথা বলতেও পারেননি। তবে, স্বদেশে ফেরার দিন তাঁর জন্য একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত ছিল। অন্য একটি অশ্বের পিঠে দেওয়া হয়েছিল খাদ্যসামগ্রী। এমনকি যাত্রাপথে খরচের জন্য স্বর্ণমুদ্রা এবং তাঁর সেবার জন্য একজন ভৃত্যেরও ব্যবস্থা করা হয়। এতসব আয়োজন তিনি আশাও করেননি। তাই এমন আয়োজন দেখে তিনি বিস্মিত হয়েছিলেন।

উত্তরের সারবস্তু: আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার মাধ্যমে প্রাপ্ত অপ্রত্যাশিত সুবন্দোবস্ত দেখে তিনি বিস্মিত হয়েছিল।

#

উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।

উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের নিঃস্বার্থ পরোপকারের দিকটি সাদৃশ্যপূর্ণ। খলিফা মা 'প্রত্যুপকার' গল্পে মানুষের নিঃস্বার্থ পরোপকারের এক উজ্জ্বল দৃষ্টান্তের কাহিনি বর্ণিত হয়েছে। খলিফা মামুনের একজন প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। দামেস্কের পদচ্যুত শাসনকর্তার হঠাৎ আক্রমণে ইবনে আব্বাস প্রাণভয়ে পালিয়ে গিয়ে দামেস্কের এক সম্ভ্রান্ত বাড়ির গৃহকর্তার কাছে আশ্রয় পেয়েছিলেন। দীর্ঘ একমাস ইবনে আব্বাস সেই বাড়িতে নিরাপদে ও নির্ভয়ে আশ্রিত ছিলেন। এমনকি আলী ইবনে আব্বাসকে স্বদেশে ফেরার ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন।
উদ্দীপকে বর্ণিত হয়েছে গাছের নিঃস্বার্থ পরোপকারের কথা। গাছ ক্লান্ত পথিকের ক্লান্তি দূর করে এবং ফল দিয়ে আনন্দ দেয় এবং যদিও পথিক বিদায় বেলায় ডাল ভেঙে গাছকে কষ্ট দেয়, তবু গাছ কখনোই কোনো অভিযোগ করে না। 'প্রত্যুপকার' গল্পেও আমরা এমনি নিঃস্বার্থ পরোপকারের ঘটনা লক্ষ করি। অচেনা ব্যক্তির প্রাণ রক্ষা করা, নিজ বাড়িতে আশ্রয় দেওয়া, তাঁকে একমাস নিরাপদে রাখা ও স্বদেশে ফেরার ব্যবস্থা করা সবই একজন নিঃস্বার্থ পরোপকারী মানুষের কাজ। গাছও সর্বদাই মানুষের নিঃস্বার্থ পরোপকারী বন্ধু হিসেবে কাজ করে কোনো প্রকার অভিযোগ ছাড়াই। সুতরাং, এ থেকেই বলা যায় যে, উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের নিঃস্বার্থ পরোপকারের দিকটি সাদৃশ্যপূর্ণ।

উত্তরের সারবস্তু: 'প্রত্যুপকার' গল্পের সাথে উদ্দীপকে পরোপকারিতার বিষয়টি সাদৃশ্যপূর্ণ।।