- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- জীবন পাঠ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
নিচের চিত্র দুটি লক্ষ কর-
বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন?
জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে। বংশগতিবিদ্যায় জীবের বংশগত গুণাবলি কীভাবে এক বংশ থেকে অন্য বংশে সঞ্চারিত হয় তার রীতি-নীতি, সংকর প্রজনন, পরিব্যক্তি, প্রকরণ সৃষ্টির কারণ ইত্যাদি প্রক্রিয়াগুলো আলোচিত হয়। এ প্রক্রিয়াগুলো প্রতিটি জীবের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এগুলো সবই বংশগতিবিদ্যার তত্ত্বীয় বিষয়াবলি। এ কারণে বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয়।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
শ্রেণিবিন্যাসের একক কী?
শ্রেণিবিন্যাসের প্রতিটি ধাপই শ্রেণিবিন্যাসের একক।
চিত্র-২ এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কীভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে ব্যাখ্যা কর।
চিত্র-২ এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে আমি নিচের বিষয়গুলো অনুসরণ করব-
১. নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করব।
২. উদ্ভিদের নামটি হবে দ্বিপদী। প্রথম পদে থাকবে গণ এর নাম এবং দ্বিতীয় পদে থাকবে প্রজাতিক নাম।
৩. গণ নামের প্রথম অক্ষর বড় হাতের এবং প্রজাতিক নামের সব অক্ষরই ছোট হাতের ব্যবহার করব।
৪. নামটি ছাপা অক্ষরে লিখলে ইটালিক (ডানদিকে একটু বাঁকা) হরফে এবং হাতে লিখলে ইংরেজি অক্ষর ব্যবহার করে অংশ দুটির নিচে আলাদা আলাদাভাবে দাগ টানব।
৫. বৈজ্ঞানিক নামের শেষে সর্বপ্রথম বিজ্ঞানসম্মত নাম প্রদানকারীর নাম ও প্রকাশের সনসহ সংক্ষেপে লিখব।
চিত্র-১ এবং চিত্র-২ এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত, কারণসহ বিশ্লেষণ কর।
উদ্দীপকে উপস্থাপিত চিত্র-১ হলো মাশরুম এবং চিত্র-২ দ্বিবীজপত্রী উদ্ভিদ। উক্ত জীব দুটির মধ্যে চিত্র-২ এর জীবটি অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদটি অধিক উন্নত। এর কারণ নিচে বিশ্লেষণ করা হলো-
১. মাশরুম অপুষ্পক, অর্থাৎ এদের ফুল, ফল কিছু হয় না। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদটি সপুষ্পক অর্থাৎ এদের ফুল, ফল হয়।. সপুষ্পক উদ্ভিদকেই উন্নত হিসেবে ধরা হয়।
২. মাশরুম নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য এরা অন্যের ওপর নির্ভরশীল। পক্ষান্তরে দ্বিবীজপত্রী উদ্ভিদটির পাতায় সালোকসংশ্লেষণকারী সবুজ বর্ণকণিকা ক্লোরোফিল থাকে। এ ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।
৩. মাশরুম স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদটি যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য।
৪. মাশরুম মূল, কান্ড ও পাতায় বিভক্ত করা যায় না, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদটিকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়।
৫. পরিবহন কলাগুচ্ছ মাশরুমে অনুপস্থিত, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদে উপস্থিত। পরিবহন কলাগুচ্ছ উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে।
৬. মাশরুমের দেহ নরম, অন্যদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের দেহ বেশ শক্ত। শক্ত উদ্ভিদদেহ উন্নত উদ্ভিদেরই বৈশিষ্ট্য বহন করে।
উপরের বর্ণনার আলোকে স্পষ্টভাবেই প্রমাণিত হয়, দ্বিবীজপত্রী উদ্ভিদটিই অধিক উন্নত।

