• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • জীবন পাঠ
জীবন পাঠ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

X- পাউরুটিতে ব্যবহৃত অণুজীব

Y- এককোষী শৈবাল

Z- নতুন প্রজাতির ধান

উল্লিখিত 'Z' এর নামকরণে তুমি কী ভূমিকা পালন করবে? ব্যাখ্যা কর।

উদ্দীপকের 'Z' হলো ধান যার বৈজ্ঞানিক নাম Oryza sativa এই উদ্ভিদটির নামকরণে ক্যারোলাস লিনিয়াস প্রদত্ত দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুসরণ করবো। পদ্ধতিটি নিম্নরূপ-

১. ধানের নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করবো।

২. এর Oryza অংশটি গণ নাম এবং sativa অংশটি প্রজাতিক নাম।

৩. এটি অনন্য নাম, এ নামে অন্য আর কোনো জীব নেই এবং সার্বজনীন, সকল ভাষায় এটি এভাবে ব্যবহৃত হবে।

৪. এই নামের প্রথম অংশের প্রথম অক্ষর অর্থাৎ ০ এবং বাকি। অক্ষরগুলো ছোট হরফের এবং দ্বিতীয় অংশের সবগুলোই ছোট হরফের হবে।

৫. মুদ্রণের সময় নামটিকে ইটালিক অক্ষরে লিখতে হয়। যেমন: Oryza sativa

৬. হাতে লেখার সময় এর গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন- Oryza sativa

৭. প্রথমে যে বিজ্ঞানী এর বিজ্ঞানসম্মত নাম দিয়েছেন তার নাম। অনুযায়ীই এটি গৃহীত এবং এই নামের শেষে উক্ত বিজ্ঞানীর নাম সংক্ষেপে সংযোজিত হবে। যেমন- Oryza sativa L. (যেখানে L লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ)।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()