- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আরিফার বাবা স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন। তার গান শুনে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। অন্যদিকে তার মা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন। মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল?
মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা এবং এর পক্ষে বিশ্বজনমত গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়।
মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালনা করে। এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠন, মুক্তিযুদ্ধকে সুসংহত করা এবং সঠিকভাবে পরিচালনার মাধ্যমে এ সরকার বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে সহজ করে তোলে।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন সমূহ

