- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
'A' সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ছোট একটি দেশ। এই স্বাধীনতা অর্জনের পেছনে অস্থায়ী একটি সরকারের ভূমিকা ছিল অবিস্মরণীয়। প্রতিবেশী রাষ্ট্র 'B' যুদ্ধকালীন 'A' রাষ্ট্রের জনগণকে, আশ্রয়, প্রশিক্ষণ প্রদানসহ নানাভাবে সহায়তা করে।
জনগণকে মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। কারু সাধারণ জনগণের সাহায্য-সহযোগিতা ও স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষার ফলা মাত্র নয় মাসের যুদ্ধে বাঙালির স্বাধীনতা অর্জন সম্ভব হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশীয় দোয় ছাড়া সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এ সন সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, শত্রুর অবস্থানও চলাচলের তথ্য দিয়েছে, খাবার ও ওষুধ সরবরাহ করেছে, সেবা দিয়েছে ও খবরাখবর সরবরাহ করেছে। আমাদের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহিদে মধ্যে সাধারণ মানুষের সংখ্যা ছিল অধিক। যার জন্য জনগণ ছিল মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি।

