• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মুক্তিযুদ্ধ শুরুর ১৫ দিন পরে একটি সরকার গঠন করা হয়। এই সরকার মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। ওই সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, "বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।"

উদ্দীপকে যে সরকারের কথা বলা হয়েছে তার গঠন কাঠামো ব্যাখ্যা করো।

উদ্দীপকে মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে।

১৯৭১ সালের ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি ২৭শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। এর কয়েকদিন পর ১০ই এপ্রিল মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা এবং এর পক্ষে বিশ্বসম্প্রদায়ের সমর্থন আদায়ের জন্য মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় 'মুজিবনগর সরকার' গঠন করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ'।
উদ্দীপকেও এমন একটি সরকারের কথা বলা হয়েছে যা মুক্তিযুদ্ধ শুরুর ১৫ দিন পর অর্থাৎ ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয়। উদ্দীপকের সরকারের সাথে মুজিবনগর সরকারের মিল আছে। এ সরকারের কাঠামো ছিল এরকম-

১. রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২. উপ-রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী রাষ্ট্রপতি)।

৩. প্রধানমন্ত্রী: তাজউদ্দীন আহমদ।

৪. অর্থমন্ত্রী: এম. মনসুর আলী।

৫. স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী: এ.এইচ.এম কামারুজ্জামান।

৬. পররাষ্ট্র ও আইনমন্ত্রী: খন্দকার মোশতাক আহমেদ।

এ সরকারের সুষ্ঠু দিক নির্দেশনার মাধ্যমেই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()