- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
রফিক তার বাবার সাথে একটি অনুষ্ঠানে গিয়ে দেখতে পেল। যে, একটি সরকারের কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান করা হচ্ছে। তাদের কার্যক্রমের বর্ণনা শুনে রফিকের ইতিহাস জানার কৌতূহল বেড়ে গেল। সে প্রধান অতিথির বক্তব্য থেকে জানতে পারল- এই সরকারের নেতৃত্বেই বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হয়। অন্য আরেকদিন তারামন বিবির স্মরণসভায় গিয়ে সে জানতে পারল যে, তার মতো। আরো অনেক সাহসী মা-বোনের ত্যাগের মাধ্যমে দেশমাতৃকার যুদ্ধে সফলতা অর্জিত হয়েছে।
মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন?
মুক্তিযুদ্ধে বাংলার সব শ্রেণির তথা গণমানুষের অংশগ্রহণ ছিল বলে একে গণযুদ্ধ বলা হয়।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের উপর আক্রমণ চালায়। এরপর বক্তাবন্ধুর স্বাধীনতার ঘোষণায় উজ্জীবিত হয়ে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, সেনা-পুলিশ, ইপিআর, পেশাজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী, নারী, নৃ-তাত্ত্বিক গোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের মানুষ হানাদার সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাই এ যুদ্ধকে 'গণযুদ্ধ' বা 'জনযুদ্ধ' বলা হয়।

