• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

আয় একটি টিভি চ্যানেলে ইসলামের গুরুত্বপূর্ণ কিছু আমল ও এসব আমলের ফজিলত সম্পর্কে আলোচনা চলছিল। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে আলোচনায় বলা হয়, উক্ত ইবাদত দৈনিক নির্ধারিত সময় আদায় করা প্রত্যেক মুমিনের ওপর ফরজ। যারা সঠিকভাবে এই ইবাদত পালন করবে কিয়ামতের দিন এটি তাদের জন্য নূর হবে। এই ইবাদতকে ইসলামের দ্বিতীয় বুনিয়াদ বলা হয়।

ইসলামে সালামের গুরুত্ব কী? ব্যাখ্যা করো।

সালাম বিনিময় ইসলামি সংস্কৃতির অন্যতম অংশ।

সালাম অর্থ শান্তি। ইসলামি সংস্কৃতির রীতি হলো- এক মুসলমানের সাথে অন্য মুসলমানের দেখা হলে প্রথমে সালাম বিনিময় করবে। সালাম দেওয়া সুন্নত। আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। কেউ সালামের উত্তর না নিলে ইসলামের বিধান অনুযায়ী গুনাহগার হবে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

সিদক শব্দের অর্থ কী?

সিদক শব্দের অর্থ-সত্যবাদিতা।

#

উদ্দীপকে ইসলামের কোন বুনিয়াদের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপকে ইসলামের অন্যতম বুনিয়াদি আমল সালাতের কথা বলা হয়েছে।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় হলো সালাত। সালাত একটি মৌলিক আনুষ্ঠানিক ফরজ ইবাদত। এর অর্থ হলো সান্নিধ্য, নত হওয়া, বিনয়ী হয়ে সম্পর্ক স্থাপন করা। প্রতিদিন পাঁচবার আল্লাহর নির্ধারিত এবং রাসুল (স) নির্দেশিত সময়ে যে ইবাদত সম্পাদন করা হয় তার নাম সালাত। সালাত বাদ দিয়ে ইসলামকে কল্পনা করা যায় না। সালাত কুফর ও ইমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। দৈনিক পাঁচ বার যথাযথভাবে সালাত আদায় করে দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভকরা যায়। উদ্দীপকে এ আমলটিকে ইঙ্গিত করা হয়েছে।

উদ্দীপকে দেখা যায়, একটি টিভি চ্যানেলে এমন একটি ইবাদত সম্পর্কে আলোচনা করা হয় যা দৈনিক নির্ধারিত সময় আদায় করা প্রত্যেক মুমিনের ওপর ফরজ। অতপর ইবাদতকে ইসলামের দ্বিতীয় বুনিয়াদ আমল বলা হয়েছে। এক্ষেত্রে ইবাদত দ্বারা সালাতকে বোঝানো হয়েছে কেননা সালাতই দৈনিক নির্ধারিত সময়ে আদয় করা প্রত্যেক মুমিনের ওপর ফরজ। আর সালাতই হলো ইসলামের দ্বিতীয় বুনিয়াদ, যা সঠিকভাবে আদায় করলে কিয়ামতের দিন নূরে পরিণত হবে। সুতরাং উদ্দীপকে ইসলামের অন্যতম বুনিয়াদ সালাতের কথা বলা হয়েছে।

#

উক্ত আমল আমলকারীদের জন্য কিয়ামতের দিন নূর হবে-মন্তব্যটি যথার্থ যাচাই কর।

উক্ত আমল আমলকারীদের জন্য কিয়ামতের দিন নূর হবে-সালাতের ব্যাপারে এ মন্তব্যটি যথার্থ।

আল্লাহর ইবাদতসমূহের মধ্যে সালাত সর্বোত্তম ইবাদত। এই ইবাদতের জন্য আখিরাতে সাফল্য অনিবার্য। প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার মধ্য দিয়ে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা হয়। ফলে আল্লাহ তায়ালা বান্দার প্রতি খুশি হন এবং এর জন্য বান্দা আখিরাতে অবশ্যই উত্তম প্রতিদান লাভ করবে। আবার, কিয়ামতের দিন কঠিন মুছিবতের সময় সালাত আদায়কারীদের জন্য সালাত নূরে পরিণত হবে এবং সুপারিশ করবে। উল্লিখিত মন্তব্যটিতে এ বিষয়টি ফুটে উঠেছে।

উদ্দীপকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তথা সালাতের প্রতি ইঙ্গিতপূর্ণ আলোচনায় বলা হয়েছে যে, 'যারা সঠিকভাবে এই ইবাদত করবে কিয়ামতের দিন এটি তাদের জন্য নূর হবে।' সালাতের ব্যাপারে এ মন্তব্যটি যথার্থ। কেননা, সালাত আদায়ের ফলে আখিরাতে সফলতার বিষয়টি হাদিস দ্বারাই প্রমাণিত। রাসুলুল্লাহ (স) বলেছেন, 'যে ব্যক্তি সালাত হিফাজত করে কিয়ামতের দিন তার জন্য সালাত হবে জ্যোতি, তার হিদায়াতের দলিল এবং মুক্তির উপায়।' (বায়হাকি)

উপরের আলোচনা থেকে বোঝা যায় যে, সালাত কিয়ামতের দিন সালাত আদায়কারীর জন্য নূরে পরিণত হবে।