• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব আশিক মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সুমেয় তাঁর বোন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন।

আমাদের মুক্তিযুদ্ধে জনাব আশিক এর মতো শিক্ষার্থীদের ভূমিকা ব্যাখ্যা করো।

আমাদের মুক্তিযুদ্ধে জনাব আশিক এর মতো শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম।

পাকিস্তানের চব্বিশ বছরে বাঙালি জাতির স্বার্থ-সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে এদেশের ছাত্রসমাজ। ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ ও ১৯৬৪ সালের শিক্ষা কমিশন রিপোর্টের। বিরুদ্ধে আন্দোলন, ১৯৬৬ সালে ছয় দফার আন্দোলন, ১৯৬৮ সালে ১১ দফার আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন ও ১৯৭১ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনসহ প্রতিটি ক্ষেত্রে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ২৬শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয়। অনেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিরোধ করে। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে ছাত্র-ছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার এক বিরাট অংশ ছিল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মুক্তিযুদ্ধের একপর্যায়ে মুজিব বাহিনী গঠিত হয়েছিল মূলত ছাত্র-ছাত্রীদের নিয়ে। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন -কর্মীরা বিভিন্ন এলাকায় সংগঠিত হয় যুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের আত্মত্যাগ ব্যতীত স্বাধীনতা অর্জন কঠিন হতো।

উদ্দীপকে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব আশিক-মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে তার মতো অসংখ্য ছাত্রের ভূমিকা ছিল অবিস্মরণীয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()