- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
গত সত্তরের দশকের দ্বিতীয় বছরের এপ্রিল মাসে মনীষা, তৈয়্যবা ও ঐশী একত্রে তাদের নিজ এলাকায় গড়ে ওঠা বাহিনীতে যোগ দিয়ে মধ্য ডিসেম্বর অবধি যুদ্ধ্য করে এদেশের বিজয় অর্জনে সহায়তা করেন। তারা জাতীয় পতাকা হাতে নিয়ে স্বপ্ন পূরণ করে বাড়ি ফেরেন।
পাকবাহিনী কর্তৃক বাঙালি হত্যার নীলনকশা 'যে নামে' পরিচিত। তা ব্যাখ্যা করো।
পাকবাহিনী কর্তৃক বাঙালি হত্যার নীলনকশা 'অপারেশন সার্চলাইট' নামে পরিচিত।
১৭ই মার্চ টিক্কা খান ও রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনকশা তৈরি করে। ২৫শে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতম এই গণহত্যা সংঘটিত হয়। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী ঢাকার রাজারবাগ পুলিশ ক্যাম্প, পিলখানা, ইপিআর ক্যাম্প ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় ও নৃশংসভাবে গণহত্যা ঘটায়। এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে ২৫শে মার্চের 'কালরাত্রি' নামে পরিচিত।

