- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
গত সত্তরের দশকের দ্বিতীয় বছরের এপ্রিল মাসে মনীষা, তৈয়্যবা ও ঐশী একত্রে তাদের নিজ এলাকায় গড়ে ওঠা বাহিনীতে যোগ দিয়ে মধ্য ডিসেম্বর অবধি যুদ্ধ্য করে এদেশের বিজয় অর্জনে সহায়তা করেন। তারা জাতীয় পতাকা হাতে নিয়ে স্বপ্ন পূরণ করে বাড়ি ফেরেন।
উদ্দীপকে নির্দেশিত ব্যক্তিদের ন্যায় ব্যক্তিদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ব্যাখ্যা করো।
উদ্দীপকে নির্দেশিত ব্যক্তিদের ন্যায় নারীরা মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। মার্চের প্রথম থেকেই সারা দেশে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে বহু ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্র চালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নেন। অপরদিকে সহযোদ্ধা হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রুষা, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান ও তথ্য সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা 'পালন করেন এদেশের অগণিত নারী মুক্তিসেনা। যুদ্ধকালীন পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ধর্ষিত হন প্রায় তিন লাখ মা-বোন। তারাও আমাদের মুক্তিযুদ্ধের অংশ।
উদ্দীপকে মনীষা, তৈয়্যবা ও ঐশী তাদের নিজ এলাকায় গড়ে ওঠা বাহিনীতে যোগ দিয়ে ডিসেম্বর অবধি যুদ্ধ করে এদেশের বিজয় অর্জনে ভূমিকা রাখেন। তাদের অংশগ্রহণ মহান মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণকে প্রতিনিধিত্ব করে।

