• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জেলায় জনাব আবদুস সালাম ফলমূল ও সবুজ শাক-সবজিতে ফরমালিনের ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে একটি গ্রন্থ প্রণয়ন করেন। অন্যদিকে ড. রমিজ উদ্দীন দেশের ভূমিরূপ রাস্তাঘাট ও নদ-নদী চিহ্নিত একটি মানচিত্র প্রস্তুত করেন ও এর নানামুখী ব্যবহারে উপায় সম্বলিত নির্দেশনা তৈরি করেন। তাদের উভয়ের গবেষণার মূল্যায়ন করতে গিয়ে জনাব শায়খ বুল হাসেম বলেন, এ ধরনের গবেষণা শতাব্দীর মুসলিম বিজ্ঞানীদের গবেষণার কথা স্মরণ করে দেয়।

ইসলামের প্রথম শিক্ষালয় কোনটি?

ইসলামের প্রথম শিক্ষালয় হলো 'দারুল আরকাম'।

মহানবি (স) মক্কার সাফা পাহাড়ের পাদদেশে সাহাবি আরকাম (রা) এর বাড়িতে 'দারুল আরকাম' প্রতিষ্ঠা করেন। রাসুল (স) ছিলেন এ প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক। তিনি সেখানে মুসলিমদের প্রয়োজনীয় বিভিন্ন হুকুম আহকাম শিক্ষা দিতেন।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()