• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জেলায় জনাব আবদুস সালাম ফলমূল ও সবুজ শাক-সবজিতে ফরমালিনের ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে একটি গ্রন্থ প্রণয়ন করেন। অন্যদিকে ড. রমিজ উদ্দীন দেশের ভূমিরূপ রাস্তাঘাট ও নদ-নদী চিহ্নিত একটি মানচিত্র প্রস্তুত করেন ও এর নানামুখী ব্যবহারে উপায় সম্বলিত নির্দেশনা তৈরি করেন। তাদের উভয়ের গবেষণার মূল্যায়ন করতে গিয়ে জনাব শায়খ বুল হাসেম বলেন, এ ধরনের গবেষণা শতাব্দীর মুসলিম বিজ্ঞানীদের গবেষণার কথা স্মরণ করে দেয়।

ইসলামের প্রথম শিক্ষালয় কোনটি?

ইসলামের প্রথম শিক্ষালয় হলো 'দারুল আরকাম'।

মহানবি (স) মক্কার সাফা পাহাড়ের পাদদেশে সাহাবি আরকাম (রা) এর বাড়িতে 'দারুল আরকাম' প্রতিষ্ঠা করেন। রাসুল (স) ছিলেন এ প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক। তিনি সেখানে মুসলিমদের প্রয়োজনীয় বিভিন্ন হুকুম আহকাম শিক্ষা দিতেন।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

দারুল আরকাম কী?

'দারুল আরকাম' হলো ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান।

#

'বিজ্ঞান চর্চায় বায়ল হিকমার প্রতিষ্ঠার একটি মাইলফলক'- ব্যাখ্যা কর।

আব্বাসীয় শাসনামলে 'বায়তুল হিকমা' প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিমদের বিজ্ঞানচর্চায় এক নতুন মাইলফলক স্থাপিত হয়।

'বায়তুল হিকমা' হলো একটি বিজ্ঞানাগার বা গবেষণাগার। আব্বাসীয় খলিফা আল-মামুন ৮৩০ খ্রিস্টাব্দে বাগদাদ (বর্তমানে ইরাকের রাজধানী) নগরীতে এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার সময় থেকেই এটি মুসলমানদের জ্ঞান-বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। গণিত, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, ভূগোল ও চিকিৎসাবিদ্যাসহ আধুনিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে এ প্রতিষ্ঠানটির অবদান অনস্বীকার্য। এখানে পারসিক জ্যোতির্বিজ্ঞানের মূল্যবান গ্রন্থগুলো অনুবাদ করা হয়। আল-খাওয়ারেজমি বায়তুল হিকমায় কর্মরত অবস্থায় বীজগণিতে অবদান রাখেন। মোহাম্মদ মুসা সর্বপ্রথম পদার্থবিদ্যার সূত্রের সর্বজনীনতা প্রমাণ করেন। এখানকার পণ্ডিতরা সর্বপ্রথম মানমন্দির 'প্রতিষ্ঠা করেন। এসব অবদানের কারণেই বায়তুল হিকমার প্রতিষ্ঠাকে বিজ্ঞানচর্চার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।