• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

দৃশ্যপট-১: রাজু এবং কক্সবাজারের আরও কিছু শিক্ষার্থী রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লেখাল। বিভিন্ন শ্রেণি-পেশার আরও কিছু মানুষ তাদের কর্মকাণ্ডে যোগ দিল। তারা প্রথমে সার্বিক কার্যক্রমের 'একটি পরিকল্পনা তৈরি করল। রোহিঙ্গাদের শরণার্থী শিবিরকে ১৫টি ভাগে বিভক্ত করা হলো। প্রতিটি ভাগকে বলা হলো ব্লক। প্রতিটি ব্লকের দায়িত্ব দেওয়া হলো একজন উচ্চশিক্ষিত মানুষকে।

দৃশ্যপট-২: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'জলসিঁড়ি' তিনদিনের বাউল ও লোকসংগীত উৎসবের আয়োজন করল। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সংগঠনের সদস্যরা অনেক কষ্ট করল। সংগঠনটির চেয়ারম্যান বললেন, উৎসবটি আয়োজনের মূল। উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা।

কক্সবাজারের শিক্ষার্থীদের পরিকল্পনার মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উদ্দীপকের কক্সবাজারের শিক্ষার্থীদের পরিকল্পনার মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কর্তৃক পুরো বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভাজনের প্রতি ইঙ্গিত রয়েছে।

১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পর দেশের সকল এলাকায় জনগণ স্বাধীনতার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে থাকেি দুই সপ্তাহ পর গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী সরকার তথী মুজিবনগর সরকার। এ সরকার সঠিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার-সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টর ও বিভিন্ন সাব-সেক্টরে বিভক্ত করে। প্রতিটি সেক্টরের নেতৃত্ব উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের প্রদান করা হয়।

উদ্দীপকে বলা হয়েছে, রাজু এবং কক্সবাজারের আরও কিছু শিক্ষার্থী রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লেখায়। বিভিন্ন শ্রেণি-পেশার আরও কিছু মানুষ তাদের কর্মকাণ্ডে যোগ দেয়। তারা প্রথমে সার্বিক কার্যক্রমের একটি পরিকল্পনা তৈরি করে। শরণার্থী শিবিরকে ১৫টি ভাগে বিভক্ত করা হয়। প্রতিটি ব্লকের দায়িত্ব দেওয়া হয় একজন উচ্চশিক্ষিত মানুষকে। এ থেকে বলা যায় বিষয়টি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার সেক্টর বিভাজনের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ মুক্তিযুদ্ধেই ছাত্রসমাজের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এবং যুদ্ধক্ষেত্রকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()