• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়। বাংলার মানুষ বাঁচতে চায়। বাংলার মানুষ, তারা আজ তাদের অধিকার চায়।'

সূত্র: চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর

মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের ভূমিকাকে' 'গৌরবোজ্জ্বল ভূমিকা' বলা হয় কেন?

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরুর পর দেশের বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এদেশের ছাত্রসমাজ। এদেশের শিক্ষার্থীদের বিরাট অংশ জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশ নেয়। এমনকি মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে তাদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। কার্যত মুক্তিযুদ্ধের সময় ছাত্রসমাজের আত্মত্যাগ ছাড়া বাঙালির স্বাধীনতা অর্জন কঠিন হয়ে পড়তো। তাই মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকাকে গৌরবোজ্জ্বল বলা হয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()