• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মারুফা জাহান- তার ব্যক্তিগত ব্লগে পৃথিবীর সাড়া জাগানো একটি ভাষণ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেছেন। সেখানে লেখা আছে, এ ভাষণ যখন শুরু হয়েছিল তখন প্রদেশের রাজধানী থেকে ওয়ারলেসের মাধ্যমে খবর আসে সম্প্রচার বন্ধ করতে। নির্দেশটি পেয়ে বক্তা বললেন, রেডিও-টেলিভিশনের কর্মচারিরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে ডায়ারো না। বিশ্বের ইতিহাসখ্যাত এ ভাষণটি পরবর্তীতে একটি দেশের স্বাধীনতা সংগ্রামে ব্যাপক প্রভাব ফেলেছিল।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কীরূপ ছিল?

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল।

বাঙালির মহান মুক্তিযুদ্ধের সময় বিশ্ব ছিল দুই মেরুকেন্দ্রিক। তৎকালীন সোভিয়েত ইউনিয়েনের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দেশগুলো মুক্তিযুদ্ধকে সমর্থন জানায়। ফলে পুঁজিবাদের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি সোভিয়েত ইউনিয়নের বিপরীত হওয়াটা খুবই স্বাভাবিক ছিল। এছাড়া পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল। ফলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র মানবতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পাকিস্তানকে সমর্থন দিয়েছিল। তবে মার্কিন জনগণ ও কতিপয় প্রভাবশালী সিনেট সদস্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিশালী ভূমিকা রেখেছিল।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()